মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির প্রধান উপদেষ্টা ও সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সাতক্ষীরা জজ কোর্টের বিজ্ঞ পিপি এ্যাড. আব্দুল লতিফ, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)’র উপপরিচালক মো. জাকির হোসেন, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মো. মুজিবর রহমান, জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান প্রমুখ।

জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় সাতক্ষীরায় ২০১৩-২০১৪ সালে সংঘঠিত ১৫টি হত্যা মামলার বর্তমান অবস্থা, কোভিড ১৯ এর বর্তমান অবস্থা, বাইপাস সড়ককে দখল মুক্ত করণ, প্রাণ সায়ের খাল খনন, শহরের যানজট নিরসন, জেলার মডেল মসজিদ নির্মাণ, সাতক্ষীরা বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তর, বিদ্যুৎ বিভাগের অবহেলায় বিদ্যুৎপৃষ্ঠে মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা, জেলার বীর মুক্তিযোদ্ধাসহ সকলকে করোনার ভ্যাকসিন প্রদান, যত্রতত্র মৎস্য ঘের বন্ধ প্রসঙ্গসহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান।

এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ