সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগুনে ৪ পরিবার সর্বস্ব হারাল

ঠাকুরগাঁওয়ের চাপাতি গ্রামে অগ্নিকাণ্ডে ৪টি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ নিরুপণ করা হয়েছে প্রায় ৫ লাখ টাকা।

জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার চাপাতি গ্রামের মকবুল হোসেনের খড়িঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিমিষে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে অগ্নিকাণ্ডে মকবুল ও গিয়াসের কাঁচা বাড়ি এবং রঞ্জু ও হকের পাকা বাড়ি আগুনে পুড়ে যায়।

এতে নগদ টাকা, হাঁস, মুরগি, ধান-চাল, কাপড় ও বাসনসহ সর্বস্ব ভস্মীভূত হয়। খবর পেয়ে ঠাকুরগাঁও ও বোদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা নিরুপণ করলেও ক্ষতি ১০ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে জানান স্থানীয়রা।

ক্ষতিগ্রস্ত রঞ্জু জানান, অগ্নিকাণ্ডে তার নগদ ৪২ হাজার টাকা এবং মকবুল হোসেনের ৩০ হাজার টাকাসহ সর্বস্ব পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে শত্রুতাবশত কেউ আগুন দিয়েছে বলে দাবি স্থানীয়দের।

পঞ্চগড় জেলার বোদা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?