ফেব্রুয়ারি, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
বেহাল দশায় কলারোয়ার গাড়াখালি থেকে তলুইগাছা বিজিবি ক্যাম্প সড়ক

কলারোয়ার উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের গাড়াখালি থেকে তলুইগাছা বিজিবি ক্যাম্প সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে যে, রাস্তার কার্পেট উঠে গেছে। ইটের “খ” গুলো উঠে এলোমেলো অবস্থায় পড়ে আছে, রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। জানা গেছে, এই রাস্তাটি সীমান্তের একটি গুরুত্বপূর্ণ অংশ। রাস্তাটি দিয়ে সীমান্তবর্তী কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, বাঁশদহা, কুশাখালী ইউনিয়নের লোকজনসহ সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা নিয়মিত যাতায়াত করেন। কিন্তু রাস্তাটি দীর্ঘদিনবিস্তারিত পড়ুন
কলারোয়ার সেই জাহাজমারি এবি পার্ক এখন জাহাজমারি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা

কলারোয়ার জাহাজমারি এবি পার্ক এখন জাহাজমারি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা। আলোচিত যুগিখালি জাহাজমারি এবি পার্ক আনুষ্ঠানিক বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই পার্কের নাম বাদ দিয়ে জাহাজমারি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে কলারোয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাহাজমারি পার্কের স্বত্বাধিকারী যুগিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বাসার। তিনি যুগিখালি গ্রামের মৃত এরাদত আলী ফকিরের ছেলে। লিখিত বক্তব্যে আবুল বাসার বলেন, ‘মুজিব জন্মশতবর্ষবিস্তারিত পড়ুন
নড়াইলে চেতনানাশক প্রয়োগে অচেতন করে ছিনতাই

নড়াইলে চেতনানাশক প্রয়োগে অচেতন করে ছিনতাই। নড়াইলে হতদরিদ্র পরিবারে স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন ভেঙ্গে খানখান হয়ে গেলো দশম শ্রেণির ছাত্র ইজিবাইক চালক সাকিবের। চেতনানাশক প্রয়োগে অচেতন করে বুধবার বিকেলে লোহাগড়া উপজেলার এড়েন্দা এলাকায় তার ইজিবাইকটি ছিনিয়ে নিলো যাত্রিবেশী দুর্বৃত্তরা। কড়ামাত্রার চেতনা নাশকের প্রভাবে মুমূর্ষু ওই কিশোর নড়াইল সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পুলিশও ভুক্তভোগীর স্বজনরা জানায়, সাকিব কালিয়া উপজেলার পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। করোনার প্রভাবে স্কুল বন্ধ হয়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন
কলারোয়া উপজেলা পরিষদ ও প্রশাসনের পৃথক তিনটি মাসিক সভা অনুষ্ঠিত

কলারোয়া উপজেলা পরিষদ ও প্রশাসনের পৃথক তিনটি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে উপজেলা অডিটোরিয়ামে ওই সভাগুলো অনুষ্ঠিত হয়। উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি এবং মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) মৌসুমী জেরিন কান্তা। আর উপজেলা পরিষদের মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। সভায় বিভিন্ন ইউনিয়নে ইটভাটা কার্যক্রম ও ট্রাক্টর চলাচল বিষয়ে আলোচনা করা হয়। একই সাথেবিস্তারিত পড়ুন
শার্শার বাগআঁচড়ায় ফেনসিডিল সহ একজন আটক

যশোরের শার্শার বাগআঁচড়ায় ৭৫ বোতল ফেনসিডিল সহ একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) সকাল ৯ টার দিকে শার্শা উপজেলার সোনাতনকাঠি মাঠের ভেতর থেকে আমিনুর রহমান ধাবক (৩০) নামে এক ব্যক্তিকে ৭৫ বোতল ফেনসিডিল সহ বাগআঁচড়া তদন্ত কেন্রের পুলিশ আটক করে। সে শার্শা থানার বামুনিয়া গ্রামের মৃত আইজদ্দি ধাবকের ছেলে। জানা যায়, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস ও এএসআই আকবর হোসেন গোগা বিলপাড়া এলাকা থেকে ব্যাগ ঘাড়ে একটিবিস্তারিত পড়ুন
সর্বোচ্চ করদাতায় সাতক্ষীরা জেলায় দুই ভাই

“আমরা স্বাবলম্বী হব, সকলে কর দেব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেরা করদাতা সম্মাননা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। সেরা করদাতা সম্মাননা ২০২০ অনুষ্ঠানে সাতক্ষীরার একই পরিবারের দুই ভাই জেলার সর্বোচ্চ সেরা করদাতা ও সর্বোচ্চ সেরা তরুণ করদাতা নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপ-কর কমিশনার সার্কেল ১৩ (বৈতনিক) সাতক্ষীরা’র কার্যালয়ে জেলার সর্বোচ্চ সেরা করদাতা নির্বাচিত মুক্তা এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী মো. আশিকুর রহমান এবং সর্বোচ্চ সেরা তরুণ করদাতা নির্বাচিত জান্নাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আজহারুলবিস্তারিত পড়ুন
করোনা উপসর্গে সাতক্ষীরায় এক ব্যক্তির মৃত্যু

করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে হারুন উর রশিদ (৭০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হারুন উর রশিদ সাতক্ষীরা সদর থানার সুলতানপুরের মৃত রুহুল আমিনের পুত্র। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হারুন উর রশিদ গত ৮ ফেব্রুয়ারি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১১ ফেব্রুয়ারি রাত পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।বিস্তারিত পড়ুন
ছয় ঘণ্টার চেষ্টায়ও খোঁজ মেলেনি রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়ে ডুবে যাওয়া ছাত্রের

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়ে নৌকা থেকে লাফিয়ে পড়ে নিখোঁজ কলেজ ছাত্রের প্রায় ছয় ঘণ্টা উদ্ধার তৎপরতা চলার পরও সন্ধান মেলেনি। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে সে ডুবে যায়। খবর পেয়ে দুপুর একটার দিকে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা বাঁওড়ে উদ্ধার কাজে নামেন। কিন্তু তারা কোনো সন্ধান দিতে না পারায় খুলনার ডুবুরি দলকে খবর দেওয়া হয়। বিকেল তিনটা ৩৫ মিনিটের দিকে তিনজন ডুবুরি বাঁওড়ে নামেন। তাদের সাথে কাজ করছেন মণিরামপুরবিস্তারিত পড়ুন
দেবহাটায় উগ্রপস্থা প্রতিরোধে পিসক্লাব সদস্যদের মতবিনিময় সংলাপ

দেবহাটায় পিসক্লাব সদস্যদের সাথে কমিউনিটির নেতৃস্থানীয় সদস্য স্থানীয় প্রতিনিধিদের মতবিনিময় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ হল রুমে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নে জিসার্পের আর্থিক সহযোগিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাস্ট্র মন্ত্রণালয়ের তত্বাবধানে পিস কনসোর্টিয়াম (উগ্রপস্থা প্রতিরোধে সক্রিয় জনসম্পৃক্ত করন) প্রকল্পের আওতায় পিস ক্লাবের আয়োজনে এ মতবিনিময় সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ অনুষ্ঠানের প্রধান অতিথি ও মডারেটরের দায়িত্ব পালন করেন দেবহাটা সদর ইউপিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌর নির্বাচন: কাউন্সিলর প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন রেজাউল করিম

সাতক্ষীরা পৌর নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে জেলা আ’লীগের উর্দ্ধতন নেতৃবৃন্দের সম্মানে পৌর সভার ৭নং ওয়ার্ডের উটপাখি প্রতিকের কাউন্সিলর প্রার্থী রেজাউল করিম তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ঘোষনা দিয়ে কাউন্সিলর পদ থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেন সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার মৃত ইব্রাহিম গাজীর ছেলে মোঃ রেজাউল করিম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭ নং ওয়ার্ড শাখার সাধারণবিস্তারিত পড়ুন

