বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় উগ্রপস্থা প্রতিরোধে পিসক্লাব সদস্যদের মতবিনিময় সংলাপ

দেবহাটায় পিসক্লাব সদস্যদের সাথে কমিউনিটির নেতৃস্থানীয় সদস্য স্থানীয় প্রতিনিধিদের মতবিনিময় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ হল রুমে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নে জিসার্পের আর্থিক সহযোগিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাস্ট্র মন্ত্রণালয়ের তত্বাবধানে পিস কনসোর্টিয়াম (উগ্রপস্থা প্রতিরোধে সক্রিয় জনসম্পৃক্ত করন) প্রকল্পের আওতায় পিস ক্লাবের আয়োজনে এ মতবিনিময় সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপ অনুষ্ঠানের প্রধান অতিথি ও মডারেটরের দায়িত্ব পালন করেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী।

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক আফসার আলী।

এসময় ইউপি সদস্যবৃন্দ, ঈমাম, শিক্ষক, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ পিস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, সামাজিক সম্প্রীতি এবং সহনশীলতা কেন দরকার, উগ্রবাদ ও জঙ্গিবাদ রোধ কেন এটি গুরুত্বপূর্ন, চরমপস্থা ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা তৈরী করতে আমরা কি ধরনের কার্যক্রম করতে পারি? কিভাবে সামাজিক সম্প্রীতি এবং সহনশীলতা বজায় রাখতে সমাজের অংশ হিসেবে অবদান রাখতে পারি? এসকল বিষয় নিয়ে সকলের মধ্যে আলোচনা করে কিভাবে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায় সে’বিষয় সকলেই মতামত প্রদান করে একটা একশান প্লান তৈরী করা হয়। পিস ক্লাব সদস্যরা তাদের কাজের অগ্রগতি উপস্থাপন করেন। এছাড়া সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহাদ্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যুব সমাজের অনেক ভুমিকা থাকা দরকার। তাদের সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত থাকতে হবে। খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। দেশের বিভিন্ন স্থানের পিস ক্লাবের সদস্যরা সামাজিক শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য নানা মুখি কার্যক্রম করছে। এটা সত্যিই প্রশংসার দাবিদার। পিস ক্লাবের এই কার্যক্রমকে সকলে সাধুবাদ জানায় এবং পিস ক্লাবের কার্যক্রমে ধারা যাতে অব্যাহত রাখার আহবান জানানো হয়।

সমগ্র অনুষ্ঠাটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন রুপান্তর প্রতিনিধি তহিদুজ্জামান (তহিদ)।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার
  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন