ফেব্রুয়ারি, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
মনিরামপুরে স্বামী-স্ত্রী দু’জনের প্রথম করোনা ভ্যাকসিন গ্রহন

মনিরামপুরে প্রথম ডোজে প্রথম করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন নুরজাহান নামের এক ব্যাংকার ও তার স্বামী অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবুর রহমান। রোববার দুপুর ১টা পর্যন্ত ২৪ জনকে টিকা দেওয়া হয়। উপজেলা প.প. স্বাস্থ্য কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ জানান, মনিরামপুরের জন্য প্রথম ডোজে ৭’শ ভ্যাকসিন পৌছুয়েছে। এছাড়াও রোববার পর্যন্ত টিকা গ্রহণ করতে ৪’শ ১৩ জন নিবন্ধন ভূক্ত হয়েছেন। তবে টিকা নিতে সাধারণ জনগণ খুবই আগ্রহী বলে ডা. শুভ্রা রানী দেবনাথ জানিয়েছেন।
বাগআঁচড়ায় শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে আশা ফার্মেসীর জয়

শার্শার বাগআঁচড়া যুবলীগ, ছাত্রলীগ ও বাগআঁচড়া ক্রিকেট একাদশের আয়োজনে রবিবার বিকালে বাগআঁচড়া হাইস্কুল মাঠে ৮দলীয় ৬ ওভারে নকআউট ভিত্তিক শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী আহম্মদ মেম্বরের সভাপতিত্বে সকালে উদ্বোধন ও বিকালে বিজয়ী মাঝে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন প্রধান অতিথি বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানবিস্তারিত পড়ুন
কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুকে স্মরণ

১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দশ লক্ষাধিক বাঙালির উপস্থিতিতে বঙ্গবন্ধুর দেয়া ঐতিহাসিক ভাষণের ৪৯ বছর পূর্তি দিবসে সেখানে দাঁড়িয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকার কথা বলতে গিয়ে স্মরণ করলেন বঙ্গবন্ধুর উদ্ধৃতি ‘বাংলাদেশ-ভারত মৈত্রী চিরদিন অটুট থাকবে’, স্মারক তুলে দিলেন মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাভূষিত পশ্চিমবঙ্গের গুণীজনদের হাতে। এবছর ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সহায়তায় সেই ঐতিহাসিকবিস্তারিত পড়ুন
তালায় স্বাস্থ্য বিভাগের কেউ করোনা ভ্যাকসিন নেননি, গ্রামপুলিশকে দিয়ে উদ্বোধন

সারা দেশে একযোগে বহু কাংখিত কোভিট-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্ভোধন হয়েছে রোববার সকালে। সরকারী পরিপত্র অনুযায়ী স্বাস্থ্য বিভাগের কার্যক্রমের সাথে জড়িতদের সর্বাগ্রে টিকা নিবে। কিন্তু তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র কোনো ডাক্তার বা নার্স ভ্যাকসিন গ্রহণ করতে রাজি না হওয়ায়, অগত্যা জালালপুর ইউনিয়ন পরিষদের ৯ ওয়ার্ডের গ্রাম পুলিশ আমিনুর শেখ’র শরীরে টিকা দিয়ে কার্যক্রম উদ্ভোধন করা হয়। তিনি আটুলিয়া গ্রামের মৃত্যু সিরাজ শেখের পুত্র। হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার সকালে তালা সরকারীবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতির কবর জিয়ারতে এমপি রবি

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মুনসুর আহমেদ’র কবর জিয়ারত করলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রবিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামে জেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মুনসুর আহমেদ’র বাড়িতে যান এবং শোকাহত মরহুমের মেয়েকে শান্তনা ও সমবেদনা জানান। পরে এমপি রবি দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মুনসুর আহমেদ’র কবর জিয়ারত করেন। কবর জিয়ারতকালেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কাথন্ডায় গভীর নলকূপ বসানো নিয়ে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা গ্রামে গভীর নলকূপ বসানো নিয়ে ওই গ্রামের মৃত খোদ বক্সের ছেলে মোঃ সিরাজুল ইসলামের সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন একই গ্রামের মৃত সামছুর দফাদারের ছেলে মোঃ সাইফুল ইসলাম। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের পরিবার আওয়ামী রাজনীতির সাথে জড়িত। সে কারনে আমাদের প্রতিপক্ষ বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সাথে হাত মিলিয়ে আমাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।বিস্তারিত পড়ুন
কালিগঞ্জে সম্পত্তি দখলের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের শিবপুর গ্রামে সম্পত্তি জবর দখল ও জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধায় সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নলতা শিবপুর গ্রামের হরেন চন্দ্র দাশের পুত্র গোপাল চন্দ্র দাশ। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার পিতা হরেন চন্দ্র দাশ ও কাকা সুনিল চন্দ্র দাশ ও অনিল চন্দ্র দাশ। পৈত্রিক সূত্রে ৬৫৫ দাগ যার খতিয়ান নং-১০১৮, মৌজা-নলতা, ১২ শতক জমির মালিক এবং আমারবিস্তারিত পড়ুন
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

ফিলিপাইনের মধ্যাঞ্চলে মঙ্গলবার সকালে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠের স্বল্প গভীরে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৭। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। সেইসঙ্গে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। জানা যায়, দেশটির স্থানীয় সময় সকাল ৮ টা ৩ মিনিটে (গ্রিনিচ মান সময় ০০০৩ টা) বিকল অঞ্চলের মসবাত দ্বীপের ৬৮ কিলোমিটার দক্ষিণপূর্বে এ ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএসেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌর নির্বাচন: শেখ কালুর ‘পানির বোতল’ প্রতীকের নির্বাচনী পদযাত্রা

আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ০৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন কালুর ‘পানির বোতল’ প্রতীকের সমর্থনে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটায় শহরের ইটাগাছা পূর্বপাড়া থেকে শুরু হয়ে ০৭নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি ইটাগাছা সরকারি প্রথমিক বিদ্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভায় যেয়ে মিলিত হয়। পথসভায় কাউন্সিলর প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন কালু বলেন, বিগত নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে আমি ওয়ার্ডবাসীর প্রত্যাশা পূরণে কাজ করারবিস্তারিত পড়ুন
সারাদেশে চলছে টিকাদান কর্মসূচি

আতঙ্কের মধ্য দিয়ে মহামারির প্রায় এক বছর পার করার পর দেশজুড়ে শুরু হয়েছে করোনা টিকাদান কর্মসূচি। ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদানের উদ্বোধন করা হয়। এরপর আজ (৭ ফেব্রুয়ারি) শুরু হয়েছে দেশব্যাপী টিকাদান কর্মসূচি। দিনের শুরুতেই রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর বিভিন্ন হাসপাতালে টিকা নিচ্ছেন সরকার ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সারাদেশের মোট ১ হাজার ৫টি হাসপাতালে চলছে এই কর্মসূচি। রোববার বেলা সাড়ে ১১টায় শেখ রাসেলবিস্তারিত পড়ুন

