বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌর নির্বাচন: শেখ কালুর ‘পানির বোতল’ প্রতীকের নির্বাচনী পদযাত্রা

আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ০৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন কালুর ‘পানির বোতল’ প্রতীকের সমর্থনে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটায় শহরের ইটাগাছা পূর্বপাড়া থেকে শুরু হয়ে ০৭নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি ইটাগাছা সরকারি প্রথমিক বিদ্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভায় যেয়ে মিলিত হয়।

পথসভায় কাউন্সিলর প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন কালু বলেন, বিগত নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে আমি ওয়ার্ডবাসীর প্রত্যাশা পূরণে কাজ করার চেষ্টা করেছি। আমি নিজমুখে নিজের প্রশংসা করবো না। আপনারা সবাই জানেন আমি নির্বাচিত হওয়ার আগে ০৭নং ওয়ার্ডের অবস্থা কি ছিলো আর এখন ০৭নং ওয়ার্ডের অবস্থা কি।

তিনি আরও বলেন, আমি ০৭নং ওয়ার্ডের উন্নয়নের লক্ষ্যে সাধ্যমত কাজ করেছি তারপরও কিছু কাজ এখনো বাকি আছে আবার কিছু কাজ এখনো চলমান আছে। আপনারা যদি আবারও মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন তাহলে অসমাপ্ত কাজসমূহ শেষ করতে চাই।

সংক্ষিপ্ত পথসভা শেষে পদযাত্রাটি আবারও ইটাগাছা পূর্বপাড়ায় এসে শেষ হয়।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল