বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে সম্পত্তি দখলের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের শিবপুর
গ্রামে সম্পত্তি জবর দখল ও জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধায় সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে
এই অভিযোগ করেন নলতা শিবপুর গ্রামের হরেন চন্দ্র দাশের পুত্র গোপাল চন্দ্র দাশ।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার পিতা হরেন চন্দ্র দাশ ও কাকা সুনিল চন্দ্র দাশ ও অনিল চন্দ্র দাশ। পৈত্রিক সূত্রে ৬৫৫ দাগ যার খতিয়ান নং-১০১৮, মৌজা-নলতা, ১২ শতক জমির মালিক এবং আমার বড় কাকা কেনারাম চন্দ্র দাশ একই খতিয়ান, দাগ, ও একই মৌজায় ১৫ শতক জমি একই গ্রামের লিচু
বালা ঘোষের নিকট থেকে ১৯৮১ সালে কোবালা দলিলের মাধ্যমে খরিদ করে। ৬৫৫ দাগের ১২ শতক জমি লিচু বালা ঘোষ ১৯৮১ সালে নগেন্দ্র চন্দ্র দাশের নিকট
বিক্রয় করেন। উক্ত জমি নগেন্দ্র চন্দ্র দাশ কালিপদ দাশের কাছে ১৯৮৫ সালে বিক্রয় করেন। উক্ত ৬৫৫ দাগের ১২ শতক জমি ১৯৮৫ সাল থেকে অদ্যাবধি কালিপদ দাশের সন্তানাদি ভোগ দখল করে আছে। কিন্তু বর্তমানে উক্ত ৬৫৫ দাগের ১২ শতক জমি জোরপূর্বক নগেন্দ্র চন্দ্র দাশের ৪ পুত্র অনিল চন্দ্র দাশ, উত্তম
চন্দ্র দাশ, ধনু চন্দ্র দাশ ও মৃত্যুঞ্জয় চন্দ্র দাশ এবং নগেন্দ্র চন্দ্র দাশের ভাই গৌর চন্দ্র দাশ এর পুত্রদ্বয় দুলাল চন্দ্র দাশ ও প্রদীশ চন্দ্র দাশ জোরপূর্বক সম্পূর্ণ ১২ শতক জমি দখল করে নিয়েছে। উক্ত ৬৫৫ দাগের ১৫ শতক জমি লিচু বালা ঘোষের নিকট থেকে ১৯৮১ সালে কেনারাম চন্দ্র দাসের নিকট বিক্রয় করেন। তার মধ্যে ৩ শতক জমি নগেন্দ্র চন্দ্র দাশের ৪ পুত্র ও গৌর
চন্দ্র দাশের ২ পুত্র জোরপূর্বক জবর দখল করে নিয়েছে। সেই সময় থেকে অদ্যাবধি উক্ত জমিগুলোতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছি। সেই সময় থেকে আমি ও আমরা কোন উপায় না পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম পাড় এর শরণাপন্ন হই। তখন তিনি উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে পরিষদে হাজির হতে বলেন। কিন্তু বিবাদী পক্ষদ্বয় চেয়ারম্যানের নিকট থেকে ১২/১৫ বার বিভিন্ন টালবাহানা দেখিয়ে কালক্ষেপণ করে এবং কোন প্রকার কাগজপত্র হাজির করতে পারেনি এবং তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সামনেই আমাদের কয়েক দফা মারধর করতে উদ্যত হয়। এক পর্যায়ে চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উক্ত জমিগুলি গত ৬ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখে আমাদের দখল বুঝিয়ে দেন। উক্ত জমির বিষয় নিয়ে ৬নং নলতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম নায্য বিচার করায় বিবাদী পক্ষদ্বয় চেয়াম্যানের নামে বিভিন্ন প্রকার মিথ্যা ও বায়োনাট খবর সাজিয়ে মানুষের সামনে উপস্থাপন করছে এবং চেয়ারম্যান কে সমাজে হেয় প্রতিপন্ন করা গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। চেয়ারম্যান জমির দখল বুঝিয়ে দেওয়ার পর থেকে বিবাদীপক্ষদ্বয় এতোটাই সন্ত্রাসী ও হীন মনের
অধিকারী যে, গতকাল বিবাদী পক্ষদ্বয় আমাদের অনেকবার মারধর করে এবং আমাদেরকে জীবননাশের হুমকি, বসত বাড়ীতে মাদক দ্রব্য ও অবৈধ অস্ত্র রেখে
আমাদেরকে পুলিশ দ্বারা হয়রানি করবে বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। আমরা যাতে আমাদের বাবা কাকার পৈত্রিক সম্পত্তি রক্ষা, জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস ও চাষাবাদ করে জীবন জীবিকা নির্বাহ করতে পারি সে ব্যাপারে আপনাদের লেখনির মাধ্যমে বিবাদীপক্ষদ্বয়ের যাতে কঠোর শাস্তি পায়, সেজন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক