শুক্রবার, জুন ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেব্রুয়ারি, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

চট্টগ্রামে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন চালু হলো

চট্টগ্রাম থেকে পটিয়া ও দোহাজারী রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) ট্রেনগুলোর উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এদিন বেলা সাড়ে ১১টায় দোহাজারী রেল স্টেশনে থেকে চট্টগ্রাম-দোহাজারী ও সাড়ে ১২টায় চট্টগ্রাম-পটিয়া-চট্টগ্রাম রুটের কমিউটার ট্রেনের উদ্বোধন করেন তিনি। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত জানান, ডেমো ট্রেনটি সকালে চট্টগ্রাম-পটিয়া রুটে এবং বিকেলে চট্টগ্রাম-দোহাজারী রুটে যাতায়াত করবে। এটি চট্টগ্রাম থেকে ভোর সাড়ে ৫টায় ছেড়ে পটিয়ায় পৌঁছাবে সকাল ৬টাবিস্তারিত পড়ুন

ডাকাত ধরতে গিয়ে যুবকের প্রাণ গেল ছুরিকাঘাতে

খুলনার তেরখাদা উপজেলার আড়ফাঙ্গাসিয়া এলাকায় ডাকাত দলের আক্রমণে জামাল শেখ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম হন তিনি। শনিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। নিহত জামাল শেখ স্থানীয় আড়ফাঙ্গাসিয়া গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে তেরখাদার আড়ফাঙ্গাসিয়া গ্রামের স্কুলশিক্ষক মো. আব্দুল্লাহর বাড়িতে ডাকাত দল হানা দেয়। পরিবারের সদস্যদেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় এক বছর মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার গঠন

যুদ্ধবিধস্থ আফ্রিকার দেশ লিবিয়া নানা টানাপোড়েন ও বহুমুখী সংকটের মধ্যে থেকে দীর্ঘ বছর পর এক সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয়েছে। বহু দেনদরবার,আলোচনা সমালোচনা এবং জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জাতিসংঘের মধ্যস্ততায় জেনেভায় লিবিয়ান পলিটিক্যাল ডায়ালগ ফোরাম’র নির্বাচনে মোহাম্মদ আল-মোনফিকে লিবিয়ার প্রেসিডেন্সিয়াল কাউন্সিলর প্রেসিডেন্ট এবং আব্দুল হামিদ দাবিবাহকে এক বছর মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। শুক্রবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিরবিস্তারিত পড়ুন

বিএনপির প্রতিবাদ সমাবেশ সোমবার সারাদেশে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারাবন্দীর তৃতীয় বার্ষিকী উপলক্ষে আগামী সোমবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি। রিজভী দাবি করেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দীর তিন বছর পূর্ণ হবে ৮ ফেব্রুয়ারি। দেশনেত্রীকে কারাবন্দী রাখার প্রতিবাদে ওইদিন ঢাকাবিস্তারিত পড়ুন

কলারোয়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে-পাশে যত্রতত্র মূত্রত্যাগ, পরিবেশ নষ্ট

কলারোয়া উপজেলার প্রাণকেন্দ্র ফুটবল মাঠের ঠিক দক্ষিণ পশ্চিম কর্নারে স্থাপিত কলারোয়া কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভ “স্বাধীনতা”। ২০০১ সালের ৬ জুলাই এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন বাণিজ্যমন্ত্রী মো. আব্দুল জলিল (বর্তমানে তিনি প্রয়াত)। জাতীয় দিবস গুলোতে এই স্মৃতিস্তম্ভ আলোকসজ্জায় সেজে ওঠে। কিন্তু বছরের বাকি দিনগুলোতে থাকে না কোনো পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ। ইদানীং এর ঠিক উত্তর পাশে অর্থাৎ পাইলট হাইস্কুল মার্কেটের দেয়াল সংলগ্ন এবং ফুটবল মাঠের দক্ষিণবিস্তারিত পড়ুন

ভোমরায় দেড় কোটি টাকার অনুমোনহীন চাল উদ্ধার করলো এনএসআই

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কম রাজস্ব মূল্যের নন বাসমতি চালের ঘোষণা দিয়ে বাংলাদেশে অনুমোদনহীন ৩ (‌তিন) ট্রাক ভারতীয় উচ্চমূল্যের শ্যামা চাল উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর ভোমরা স্থলবন্দরের কর্মকর্তারা। গোপন সংবাদের ভিত্তিতে ৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ভোমরা শাখার জুনিয়র ফিল্ড অফিসার হাবিবুর রহমান তালুকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভোমরাস্থল বন্দর ইয়ার্ড থেকে তিনটি ট্রাক ভর্তি অননুমোদিত ভারতীয় এসব চাল আটক করা হয়। জানা গেছে, ১ ফেব্রুয়ারী ওইবিস্তারিত পড়ুন

উপকূলীয় অঞ্চলে টেকসই বাঁধ নির্মাণ করা হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘আম্ফানে ক্ষতিগ্রস্থ সাতক্ষীরা ও খুলনা উপকূলে টেকসই বাঁধ নির্মানের পরিকল্পনা হাতে নিয়ে মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে।’ আগামী ১-২ সপ্তাহের মধ্যে তা একনেকে পাশ হবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘এবার এমন বাঁধ নির্মান করা হবে যাতে ভবিষ্যতে তা ভেঙ্গেচুরে মানুষের দুর্দশা ডেকে না আনে’। প্রতিমন্ত্রী শুক্রবার সাতক্ষীরা ও খুলনা জেলার শ্যামনগর উপজেলার গাবুরার নেবুবুনিয়া, আশাশুনির চাকলা ও কুড়ি কাহনিয়া এবং কয়রার বেতকাশি এলাকার ক্ষতিগ্রস্থ বাঁধ পরিদর্শনকালেবিস্তারিত পড়ুন

সাজু সভাপতি, মিজান সেক্রেটারি

কলারোয়ার আলাইপুর বায়তুল হামদ্ জামে মসজিদের কমিটি গঠন

কলারোয়ার আলাইপুর বায়তুল হামদ্ জামে মসজিদের কমিটি গঠন করা হয়েছে। উপজেলার ৩নং কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের দক্ষিন পাড়ার বায়তুল হামদ্ জামে মসজিদে শুক্রবার (৫ ফেব্রুয়ারী) জুম্মা নামাজের পর মুসল্লিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদি কমিটি গঠন করা হয়। এতে পুনরায় সভাপতি মনোনীত হয়েছেন কামরুল ইসলাম সাজু। সাধারণ সম্পাদক হয়েছেন প্রভাষক মিজানুর রহমান আর অর্থ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম তুহিন। কমিটিতে আরো আছেন- সহ.সভাপতি লুৎফার রহমান, শওকত হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাংবাদিক পিতার ১৯তম মৃত্যুুবার্ষিকী পালন

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার কলারোয়া সংবাদদাতা আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশের পিতা আলহাজ্ব অজেদার রহমান খাঁন চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার মরহুমের মাগফেরাত কামনা করে কলারোয়ার খাসপুর মোড়স্থ চৌধুরী জামে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাতের সময় উপস্থিত ছিলেন মরহুমের ৫ ছেলে সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, জাহিদুর রহমান খান চৌধুরী, রজনু চৌধুরী, বিপু চৌধুরীসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌর নির্বাচন: নৌকা বিজয়ের লক্ষ্যে গণসংযোগ

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী পৌর আওয়ামীলীগের সভাপতি নৌকার মাঝি শেখ নাসেরুল হক’র পক্ষে নৌকা প্রতিকের বিজয়ের লক্ষ্যে ব্যাপক গণসংযোগ করেছে আওয়ামীলীগের নেতৃবৃন্দ। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর কাটিয়া ও কর্মকার পাড়ার বাড়িতে বাড়িতে গিয়ে এবং পথচারী ও এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মেয়র প্রার্থী শেখ নাসেরুল হক’র পক্ষে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে নৌকা প্রতিকের লিফলেট বিতরণ করেন এবং নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেনবিস্তারিত পড়ুন