ফেব্রুয়ারি, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
নড়াইলে বন্ধুদের নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ, প্রেমিকসহ আটক ৪

নড়াইলের কালিয়া পৌরসভার উথলী গ্রামে ১৪ বছর বয়সী এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। অসুস্থ অবস্থায় রাতেই তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কালিয়া পৌরসভার উথলী গ্রামের এক কিশোরী কন্যাকে তার প্রেমিক একই গ্রামের নিশান মোবাইল ফোনে বাড়ির পাশের বিলের মধ্যে ডেকে নিয়ে যায়। সেখানে নেয়ার পর নিশানসহ তার বন্ধুরা তার মুখ বেঁধে ফেলে সকলে মিলে গণধর্ষণ করে। এক পর্যায়ে ওই কিশোরীবিস্তারিত পড়ুন
এসএসসি-এইচএসসির সংশোধিত সিলেবাস প্রকাশ

প্রকাশ করা হয়েছে ২০২১ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস। শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সংক্ষিপ্ত সিলেবাসটি পাওয়া যাচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তৈরি এ পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে পাঠানো হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে হওয়া বৈঠকে এ সিলেবাসের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এরপর শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) সেটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এবিস্তারিত পড়ুন
আল-জাজিরার প্রতিবেদন নিয়ে জাতিসংঘের বিবৃতি

বাংলাদেশ নিয়ে আল জাজিরার মিথ্যাচার চলছেই। এবার সংবাদ মাধ্যমটির দাবি প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, শান্তিরক্ষী বাহিনীর বাংলাদেশ কন্টিজেন্টে বাংলাদেশের ইসরাইলি যন্ত্র ব্যবহারের কোনো প্রমাণ মেলেনি। গেল সোমবার ‘All the Prime Minister’s Men’ শিরোনামে বাংলাদেশকে নিয়ে বিভ্রান্তিকর প্রামাণ্যচিত্র প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদ মাধ্যমআল জাজিরা। প্রতিবেদনটি নিয়ে বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জানানোর পরও থামছে না বিদেশি টেলিভিশন চ্যানেলটির মিথ্যাচার। এবার বাংলাদেশের বিষয়ে আল-জাজিরা টেলিভিশনের দেয়া তথ্যের বিরোধিতা করলো খোদ জাতিসংঘ। স্থানীয় সময়বিস্তারিত পড়ুন
কমছে শৈত্যপ্রবাহ, আসছে বৃষ্টি

দেশের অধিকাংশ অঞ্চলেই তাপমাত্রা বেড়েছে। তবে আজও দেশের চার অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব অঞ্চলেও তাপমাত্রা বাড়তে পারে। সেই সঙ্গে সামনের চারদিনে দেশের পশ্চিমাংশে হালকা বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে বলা হয়েছে, শ্রীমঙ্গল, পঞ্চগড়, কুঁড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কমতে পারে। আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ৭ দশমিক ৬বিস্তারিত পড়ুন
মালয়েশিয়ায় বাংলাদেশির থেকে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বাংলাদেশি যাত্রীর কাছ থেকে ঘুষের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়ার পর ওই পুলিশের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দেশটির প্রশাসন। দেশটির সংবাদমাধ্যম ‘ফ্রি মালয়েশিয়া টুডে’ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ওই ভিডিওতে দেখা যায় ভারতীয় মালয়েশিয়ান নাগরিক এক ট্যাক্সি চালক পুলিশের বিরুদ্ধে এ অভিযোগ করেন। তিনি জানান, এক বাংলাদেশি যাত্রীকে বিমানবন্দরে পৌঁছে দিচ্ছিলেন তিনি। এ সময় কুয়ালালামপুরবিস্তারিত পড়ুন
বৃষ্টি হতে পারে তিন দিন

শ্রীমঙ্গল, পঞ্চগড়, কুঁড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পরবর্তী ৭২ ঘণ্টা বা আগামী ৩ দিনে দেশের পশ্চিমাংশে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকালবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌর নির্বাচন: স্বতন্ত্র মেয়র প্রার্থী মিঠু’র নির্বাচনী সভা

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু’র নারিকেল গাছ প্রতিকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকালে পৌরসভার ৮নং ওয়ার্ডে গুড় পুকুর ঈদগাহ ময়দানে গুড় পুকুর আদর্শ সংঘের আয়োজনে সংগঠনের সভাপতি এ্যাড. মো. মোসলেম’র সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমামুল ইসলাম শরিফ, প্রভাষক মো. আকরাম হোসেন, মোহাম্মদবিস্তারিত পড়ুন
১০ বছরে সর্বোচ্চে ভোজ্যতেলের দাম

বাজারে দফায় দফায় বাড়ছে ভোজ্যতেলের দাম। গত সপ্তাহে তেল আমদানি ও বাজারজাতকারী শীর্ষস্থানীয় একটি কোম্পানি এক লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) নির্ধারণ করেছে ১৪০ টাকা। বিপণনকারী জানিয়েছে, এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। এছাড়া বেড়েছে খোলা সয়াবিন ও পাম তেলের দামও। বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান জানান, দারিদ্র্য নিয়ে গবেষণা করতে গিয়ে আমরা দেখেছি, করোনায় আয় কমে যাওয়া মানুষ খাওয়ারবিস্তারিত পড়ুন
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হলেন যশোরের রিজওয়ান

বাংলাদেশ আওয়ামীলীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক হয়েছেন যশোর সদরের শেখ রিজওয়ান আলী। গত রবিবার (৩১শে জানুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর স্বাক্ষরিত বর্তমান পূর্ণাঙ্গ কমিটি হতে বিতর্কিত ও পদত্যাগের মাধ্যমে শূন্য হওয়া পদের প্রেক্ষিতে প্রদানকৃত কমিটিতে জায়গা করে নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও যশোরের সন্তান শেখ রিজওয়ান আলী। শেখ রিজওয়ান আলী কলেজ জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতেবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু’র কবর জিয়ারত করলেন কলারোয়ার নব-নির্বাচিত পৌর মেয়রসহ আ’লীগ নেতৃবৃন্দ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন কলারোয়া পৌরসভার নব- নির্বাচিত মেয়র, কাউন্সিলর ও আ’লীগ নেতৃবৃন্দ। শুক্রবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও নব- নির্বাচিত পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলের নেতৃত্বে কলারোয়া থেকে গিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পৌঁছে পুষ্পমাল্য অর্পন করে বিনম্র শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের আত্মার মাগফিরাতবিস্তারিত পড়ুন

