ফেব্রুয়ারি, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব

আইপিএলের আগামী আসরে সাকিব আল হাসানের ভিত্তিমূল্য (বেস প্রাইস) ধরা হয়েছে ২ কোটি ভারতীয় রুপি। আসন্ন আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ১১ ক্রিকেটারের মধ্যে তিনি একজন। ২ কোটি ভিত্তিমূল্যের বাকি ক্রিকেটাররা হলেন- হরভজান সিং, গ্লেন ম্যাক্সওয়েল, কেদার জাদভ, স্টিভ স্মিথ, মঈন আলী, স্যাম বিলিং, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড এবং কলিন ইনগ্রাম। ২০২১ সালের আইপিএল অনুষ্ঠিত হওয়ার কথা ভারতের মাটিতেই। এবারের আসরের জন্য খেলোয়াড়দের নিবন্ধিত হওয়ার শেষ সময় ছিলো ৪ ফেব্রুয়ারি। এইবিস্তারিত পড়ুন
বাংলাদেশ-ভারত মৈত্রীর বন্ধন দৃঢ় থেকে দৃঢ়তর হবে

বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ ও ভারত দুই বন্ধুপ্রতিম দেশের মৈত্রীর বন্ধন দৃঢ় থেকে দৃঢ়তর হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ভারতের অবদান চিরস্মরণীয়। মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের প্রায় এক কোটি মানুষকে ভারত যেমন আশ্রয়-খাদ্য-রসদসহ সবরকম সহায়তা দিয়েছে, তেমনি হাজার হাজার ভারতীয় সৈন্য এদেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন। সে কারণে আমাদের দু’দেশের বন্ধুত্ব রক্তের অক্ষরে লেখা। করোনাভাইরাসজনিত বৈশ্বিক মহামারি মোকাবিলাতেও ভারতের পক্ষ থেকেবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষী কংগ্রেস সদস্য বহিষ্কার

মুসলিমবিদ্বেষী বক্তব্য দিয়ে আলোচনায় আসা নারী কংগ্রেস সদস্য মার্জুরি টেইলর গ্রেইনকে দুটি কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিনেটরদের ভোটে বহিষ্কার হন তিনি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মার্জুরি টেইলর গ্রেইন নামের ওই কংগ্রেস সদস্য নভেম্বরের নির্বাচনের আগে অসংখ্য উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। যা দেশেটির আইন-শৃঙ্খলার জন্য হুমকি তৈরি করে। কোনো বিশ্বাসযোগ্য তথ্য-উপাত্ত ছাড়াই ডেমোক্র্যাটদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রতত্ত্বের অভিযোগ তোলেন মার্জারি। এ ছাড়া নানা সময়ে মুসলিমদের নিয়ে বর্ণবাদমূলক মন্তব্যের অভিযোগও ছিলবিস্তারিত পড়ুন
সুন্দরবনে রেডএলার্ট জারি

বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, মায়াবী হরিণসহ অন্যান্য বন্যপ্রাণী নিধন ও পাচাররোধে সুন্দরবন জুড়ে রেডএলার্ট জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানিয়েছেন, বন অধিদফতরের নির্দেশে সুন্দরবন জুড়ে রেডএলার্ট কার্যকরে ম্যানগ্রোভ এই বন বিভাগের সকল স্টেশন, ক্যাম্প ও ফাঁড়িগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি আরও বলেন, সম্প্রতি সুন্দরবনে বাঘ ও হরিণসহ বন্যপ্রাণী নিধন এবং পাচার বেড়ে যাওয়ায় এবিস্তারিত পড়ুন
পাঁচদিনের রিমান্ডে নেহা

রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় আসামি ফারজানা জামান নেহারের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার দুপুরে নেহাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। তখন মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর আজিমপুর এলাকার একটি বাসা থেকে নেহাকে গ্রেফতার করা হয়। নিহত শিক্ষার্থীর বাবার করাবিস্তারিত পড়ুন
বিএনপির কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র :ওবায়দুল কাদের

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপির মহাসমাবেশের কর্মসূচি দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি বা ইস্যু নেই যে বিএনপিকে আন্দোলন করতে হবে। রাজনৈতিক কর্মসূচির নামে দেশের বিরাজমান স্থিতিশীল পরিস্থিতি বিনষ্টের যেকোনো অপপ্রয়াস আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচিকে আওয়ামী লীগবিস্তারিত পড়ুন
বাংলাদেশে মুরগির মাংসের বাজারে পরিবর্তন আসছে যেসব কারণে

বাংলাদেশের বাজারে খুব দ্রুতই এমন একটি মুরগির চাহিদা বাড়ছে অনেক ভোক্তার কাছে, যা পাকিস্তানি কক হিসেবে পরিচিত। পোলট্রি শিল্পের সঙ্গে জড়িতরা অবশ্য এটিকে চিহ্নিত করেন সোনালি মুরগি নামে, যেটি মাংসের বাজারের একটি উল্লেখযোগ্য অংশ এরই মধ্যে দখল করেছে এবং প্রতিযোগিতায় ব্রয়লার মুরগির বেশ কাছে চলে এসেছে। পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার মোহাম্মদ মহসীন মনে করেন যে, দুই কারণে বাংলাদেশে মুরগির মাংসের বাজারে এই পরিবর্তনটি ঘটছে। তিনি বলেন, মাংসেরবিস্তারিত পড়ুন
জনবান্ধব নার্সিং ও নার্সদের প্রত্যাশা

সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচিত ও প্রশংসিত হচ্ছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। দুর্নীতি ও অনিয়মের আঁতুরঘর হয়ে উঠেছিল এই অধিদপ্তর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়ন ও নার্সিং সেক্টরের উন্নয়নের ছোঁয়া লাগার নেপথ্যের মূলে প্রধান ভূমিকা রাখছে বর্তমান নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজানো থেকে শুরু করে প্রতিটি বিভাগে বীরদর্পে কাজ করে যাচ্ছেন অধিদপ্তরের বর্তমান দায়িত্বশীলরা। ঢাকায় বসে যেসব দুর্নীতিবাজ নার্সিং কর্মকর্তা বদলি বাণিজ্য করতেন তাদের ব্যাপারেও কঠোর ব্যবস্থা নিয়েছে অধিদপ্তরেরবিস্তারিত পড়ুন
জুমার দিনে দোয়া কবুল হওয়ার সময়

জুমার দিন মুসলমানদের জন্য অধিক গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিনই হচ্ছে সর্বোত্তম। আদম (আ.)-কে এই দিনেই সৃষ্টি করা হয়েছিল। এ দিনই তাকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠানো হয়েছিল। এ দিনই তার তাওবা কবুল হয়েছিল। এ দিনই তিনি ইন্তেকাল করেছিলেন এবং এ দিনই কিয়ামত সংঘটিত হবে। জিন ও মানুষ ছাড়া প্রতিটি প্রাণী শুক্রবার দিন ভোর থেকে সূর্যাস্ত পর্যন্তবিস্তারিত পড়ুন
‘জনস্বার্থে’ ভারত ৪ বছরে ৪০০ বার ইন্টারনেট বন্ধ করেছে

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা যখন বাতিল করা হয় তখন ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল। সেটিই ছিল বিশ্বের মধ্যে দীর্ঘকালীন ইন্টারনেট শাটডাউন। একাধিক ইন্টারনেট লকডাউন দিয়ে শুরু হয়েছে ২০২১। শুধু গত এক মাসেই ভারত ৭টি ইন্টারনেট লকডাউন দেখেছে। তার মধ্যে ৫টিই হরিয়ানা ও দিল্লি বর্ডারে কৃষক প্রতিবাদের এলাকায়। প্রতিবাদের স্থানে ইন্টারনেট পরিষেবা এভাবে বন্ধ করে দেওয়া নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীদলগুলো। দেশটিতে বিদেশ থেকেও এসেছে প্রতিবাদ। হরিয়ানার ঝাজির, সোনিপতবিস্তারিত পড়ুন

