রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব

আইপিএলের আগামী আসরে সাকিব আল হাসানের ভিত্তিমূল্য (বেস প্রাইস) ধরা হয়েছে ২ কোটি ভারতীয় রুপি। আসন্ন আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ১১ ক্রিকেটারের মধ্যে তিনি একজন।

২ কোটি ভিত্তিমূল্যের বাকি ক্রিকেটাররা হলেন- হরভজান সিং, গ্লেন ম্যাক্সওয়েল, কেদার জাদভ, স্টিভ স্মিথ, মঈন আলী, স্যাম বিলিং, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড এবং কলিন ইনগ্রাম।

২০২১ সালের আইপিএল অনুষ্ঠিত হওয়ার কথা ভারতের মাটিতেই। এবারের আসরের জন্য খেলোয়াড়দের নিবন্ধিত হওয়ার শেষ সময় ছিলো ৪ ফেব্রুয়ারি। এই সময়ের মধ্যে মোট ১ হাজার ৯৭ জন ক্রিকেটার নিলামের জন্য নিবন্ধিত হয়েছেন; এরমধ্যে ৮১৪ জন ভারতের এবং ২৮৩ জন বিদেশি।

আলোচিতদের মধ্যে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক এবার নিলামের জন্য নাম নিবন্ধিত করাননি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ ফ্রাঞ্চাইজি লিগে তিনি ২০১৫ সাল থেকে নিয়মিত খেলেছেন।

এদিকে আইপিএলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কদর বরাবরই। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর ব্যাটে-বলে ভালোই কাটছে তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট-বলের পারফরম্যান্সে হলেন সিরিজসেরা। ১১৩ রান করার সঙ্গে বল হাতে নিয়েছিলেন ৬ উইকেট।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস নাও’ জানিয়েছে, আইপিএলের তিনটি দল সাকিবকে কেনার চেষ্টা করতে পারে। ফ্র্যাঞ্চাইজিগুলো হল- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কিংস ইলেভেন পাঞ্জাব ও চেন্নাই সুপার কিংস।

আইপিএলে সর্বশেষ সানরাইজার্স হায়দ্রাবাদে খেলেছিলেন সাকিব। জুয়াড়ির প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়ায় ২০১৯ সালে তাকে ছেড়ে দেয় হায়দরাবাদ। এবার আইপিএলে তাকে ভালো দামে কেনার প্রতিযোগিতা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আইপিএলে ৬৩ ম্যাচে ৫৯ উইকেট ও ৭৪৬ রান করেছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।

এবার সাকিবের ঠিকানা কোন দল তা জানতে অপেক্ষা করতে হবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ওই চেন্নাাইয়ে অনুষ্ঠিত আইপিএলের নিলাম।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর