রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মালয়েশিয়ায় বাংলাদেশির থেকে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বাংলাদেশি যাত্রীর কাছ থেকে ঘুষের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়ার পর ওই পুলিশের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দেশটির প্রশাসন।

দেশটির সংবাদমাধ্যম ‘ফ্রি মালয়েশিয়া টুডে’ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ওই ভিডিওতে দেখা যায় ভারতীয় মালয়েশিয়ান নাগরিক এক ট্যাক্সি চালক পুলিশের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

তিনি জানান, এক বাংলাদেশি যাত্রীকে বিমানবন্দরে পৌঁছে দিচ্ছিলেন তিনি। এ সময় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি চেকপোস্টে পুলিশ গাড়ি থামায়। যাত্রীর কাছে তার ফ্লাইটের টিকিট ও করোনা নেগেটিভ সার্টিফিকেটও ছিল। তবুও পুলিশ তার কাছে এক হাজার রিঙ্গিত দাবি করে। না দিলে ভেতরে প্রবেশ করা যাবে না বলে জানায়। তারপর যাত্রীটিকে পাশের একটি ঝোপের কাছে নিয়ে গিয়ে ঘুষ নেয় পুলিশ।

তিনি আরও জানান, মালয়েশিয়ায় লকডাউনে কয়েক মাস বেকার থাকার পর দেশে ফিরে যাওয়ার জন্য ওই বাংলাদেশি বিমানবন্দরে আসার পথে যাত্রীর কাছ থেকে ঘুষ নিয়েছে পুলিশ। এই প্রেক্ষিতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে সেলাঙ্গর রাজ্যের পুলিশ।

এদিকে পুলিশ বলছে আমরা এই বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছি। আমরা কোনো ধরনের অন্যায়ের সঙ্গে আপস করব না। তিনি আমাদের সহকর্মী বা যে-ই হোক না কেন। বিষয়টি প্রকাশ্যে তুলে ধরার জন্য ওই ট্যাক্সিচালককে ধন্যবাদ জানিয়েছে পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী