বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডাকাত ধরতে গিয়ে যুবকের প্রাণ গেল ছুরিকাঘাতে

খুলনার তেরখাদা উপজেলার আড়ফাঙ্গাসিয়া এলাকায় ডাকাত দলের আক্রমণে জামাল শেখ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম হন তিনি। শনিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

নিহত জামাল শেখ স্থানীয় আড়ফাঙ্গাসিয়া গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে তেরখাদার আড়ফাঙ্গাসিয়া গ্রামের স্কুলশিক্ষক মো. আব্দুল্লাহর বাড়িতে ডাকাত দল হানা দেয়। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তারা লুটপাট শুরু করে। প্রাণ বাঁচাতে একপর্যায়ে চিৎকার শুরু করেন স্কুলশিক্ষক আব্দুল্লাহ ও তার পরিবার। ডাকাতদের আক্রমণের আভাস বুঝতে পেরে এগিয়ে আসে এলাকাবাসী। এর মধ্যেই নিকট প্রতিবেশী ও আব্দুল্লাহর খালাতো ভাই জামাল শেখ এক ডাকাতকে জাপটে ধরেন। এটা দেখে অন্য সদস্যরা জামাল শেখকে ছুরিকাঘাত করেন। এতে লুটে পড়েন জামাল শেখ।

একপর্যায়ে এলাকায় হইচই শুরু হলে ডাকাত দল ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা জামাল শেখকে উদ্ধার করে প্রথমে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শনিবার ভোরে খুমেক হাসপাতালেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন তেরখাদা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল আহমেদ।

তিনি জানান, তেরখাদার আড়ফাঙ্গাসিয়া এলাকায় দস্যুদের ছুরিকাঘাতে একজন রক্তাক্ত জখম হয়েছিলেন। পরে হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক