ফেব্রুয়ারি, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
তর্কবাগীশ সাহিত্য সম্মাননা পেলেন সাংবাদিক মোস্তফা কামাল মাহদী

প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক এবং সংগঠক মোস্তফা কামাল মাহদী তর্কবাগীশ সাহিত্য পরিষদ আয়োজিত তর্কবাগীশ সাহিত্য স্মারক- ২০২১ পেয়েছেন। ২ ফেব্রুয়ারি রাজধানীর পল্টনে ইকনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সাবেক উপ-মন্ত্রী ও ১৪ দলের নেতা বীরমুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী। তর্কবাগীশ সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর ড. হাবিবুর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউসার হোসেন সুইট এর পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন অ্যাডভোকেট সামসুল আলম দুদু এমপি। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গণআজাদীবিস্তারিত পড়ুন
শ্যালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক, বাড়ি থেকে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা

খুলনার দৌলতপুরে আলোচিত আলী হোসেন মিঠু অপহরণ ও হত্যার রহস্য পাঁচ বছর পর উন্মোচন করল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত জানুয়ারি মাসে এজাহারভুক্ত ও সন্দেহভাজন তিন আসামিকে আটক করে সিআইডি। এ ঘটনায় গ্রেফতার তিনজন আদালতে দেয়া জবানবন্দিতে মিঠুকে হত্যার কথা স্বীকার করেছে। শ্যালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে মিঠুকে খুনের পরিকল্পনা করে তার কথিত বন্ধু রিয়াজুল ইসলাম ওরফে আহাদ শেখ। ২০১৬ সালের ১৫ নভেম্বর মিঠুকে ঝালকাঠির রাজাপুর উপজেলায়বিস্তারিত পড়ুন
করোনায় টিকা; বিজ্ঞান সম্মত জবাব দিতে হবে

করোনায় টিকা; বিজ্ঞান সম্মত জবাব দিতে হবে ::নাজমুল হক:: করোনা ভাইরাসের বহুল প্রতিক্ষিত টিকা বিশ্বের ৫৪তম দেশ হিসেবে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে দেয়া শুরু করেছে। দেশের বিভিন্ন জেলা শহরে টিকা পৌঁছে গেছে। করোনা ভাইরাসের গতি-প্রকৃতি, চিকিৎসার ওষুধ ও টিকা, পার্শ্ব বা বিরূপ প্রতিক্রিয়া, ইত্যাদি নিয়ে মানুষের মনে নানা কৌতূহল ও সন্দেহের উদ্রেক শুরু হয়েছে; যা খুবই স্বাভাবিক। কারণ এই ভাইরাসটি পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত আসা অণুজীবগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছোঁয়াচে এবং এর কোনবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী বলেছেন কৃষি ও কৃষকের জন্য যা লাগবে দেব

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশ কৃষি নির্ভর। আমাদের অর্থনীতি কৃষি নির্ভর। আমরা এ কৃষিকে গুরুত্ব দিচ্ছি। কৃষিকে যান্ত্রিকীকরণের জন্য কৃষককে যন্ত্রপাতি দিয়েছি। ৭০ হাজার যন্ত্রপাতি কৃষকদের দেয়া হয়েছে। বিশাল অংকের টাকাও দিয়েছি। যখন যা প্রয়োজন দিয়েছি, কৃষি ও কৃষকের জন্য যা লাগবে দিব। তিনি আরও বলেন, কৃষি উৎপাদন বাড়াতে নতুন নতুন প্রযুক্তি ও জাত আবিস্কারের বিকল্প নেই। এজন্য গবেষণা অধিকতর গুরুত্বপূর্ণ। তাই আমরা গবেষকদের প্রণোদনা দিতে চাই। প্রণোদনা দেয়ার উপায়বিস্তারিত পড়ুন
নড়াইলে মানহানি মামলায় তারেক রহমানের দুই বছরের কারাদণ্ড

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় নড়াইলে দায়ের করা মানহানি মামলায় বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-২ এর বিচারক আমাতুল মোর্শেদা এই রায় দেন। উল্লেখ্য, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (জিয়া) ইস্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংক ওয়েট হলে বিএনপি আয়োজিতবিস্তারিত পড়ুন
৭ ফেব্রুয়ারি দেশব্যাপী উদ্যাপিত হবে ‘বাংলা ইশারা ভাষা দিবস-২০২১’

আগামী ৭ ফেব্রুয়ারি রোববার দেশব্যাপী উদ্যাপিত হবে ‘বাংলা ইশারা ভাষা দিবস-২০২১’। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শিক্ষার সর্বস্তরে বাংলা ইশারা ভাষা দেখাবে আলোর দিশা’। দিবসটি উদ্যাপন উপলক্ষে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজকল্যাণ মন্ত্রণালয় আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনা সভায় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ প্রধান অতিথি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিবেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ‘সোসাইটি অভ্ দ্য ডিফ এন্ডবিস্তারিত পড়ুন
কেশবপুর প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী কেশবপুর প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার বিকেলে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহ সভাপতি এইচ এমবিস্তারিত পড়ুন
সদ্যপ্রয়াত মনসুর আহমেদের মাগফিরাতে কলারোয়ায় দোয়ানুষ্ঠান

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সদ্যপ্রয়াত সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুনসুর আহমেদের মাগফিরাত কামনায় কলারোয়ায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ ফেব্রুয়ারী) বিকালে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে ওই দোয়ানুষ্ঠানের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা পরিষদ। দোয়াপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম লাল্টু। কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়কবিস্তারিত পড়ুন
খুলনা শ্রম আদালতে মামলা
ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত

সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশন (রেজিঃ নং-খুলনা ২১২৯) এর ত্রি-বার্ষিক নির্বাচন খুলনা শ্রম আদালতের আদেশে স্থগিত করা হয়েছে। নির্বাচন সম্পর্কে বিভিন্ন অভিযোগ উঠায় শ্রম আদালতে মামলা হওয়ায় বুধবার (৩ ফেব্রুয়ারি) খুলনা শ্রম আদালতের নোটিশ জারীকারক মো. বাবুল হাওলাদার নোটিশ নিয়ে এ্যাসোসিয়েশনের অফিসে এসে সকলকে অবগত করেন এবং প্রধান নির্বাচন কমিশনার মো. জজিলুর রহমান ও সহকারি নির্বাচন কমিশনার এস.এম মজনুর রহমানের হাতে নোটিশ তুলে দেন। ২০২১/৪৩নং স্বারকে খুলনা শ্রম আদালতে ০২/০২/২০২১বিস্তারিত পড়ুন
দেবহাটায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সাতক্ষীরার দেবহাটায় ইঁদুরের উৎপাত থেকে রেহাই পেতে নিজের মৎস্য ঘেরে বৈদ্যুতিক পাঁদ পাততে গিয়ে দূর্ঘটনা বশত বিদ্যুৎস্পৃষ্টে আকরাম কারিকর নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে সখিপুর কেবিএ কলেজের অদুরে বৈরীপোতা বিলে আকরামের মালিকানাধীন মৎস্য ঘেরে এ দূর্ঘটনা ঘটে। নিহত আকরাম কারিকর সখিপুর মাঝ পাড়ার আবুহার কারিকরের ছেলে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, বৈরীপোতা বিলের বেশিরভাগ ঘেরে ইঁদুরের উৎপাত প্রকট আকার ধারণ করায় অধিকাংশ ঘের মালিকরাই তাদের ঘেরে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহারবিস্তারিত পড়ুন

