শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনা শ্রম আদালতে মামলা

ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত

সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশন (রেজিঃ নং-খুলনা ২১২৯) এর ত্রি-বার্ষিক নির্বাচন খুলনা শ্রম আদালতের আদেশে স্থগিত করা হয়েছে।
নির্বাচন সম্পর্কে বিভিন্ন অভিযোগ উঠায় শ্রম আদালতে মামলা হওয়ায় বুধবার (৩ ফেব্রুয়ারি) খুলনা শ্রম আদালতের নোটিশ জারীকারক মো. বাবুল হাওলাদার নোটিশ নিয়ে এ্যাসোসিয়েশনের অফিসে এসে সকলকে অবগত করেন এবং প্রধান নির্বাচন কমিশনার মো. জজিলুর রহমান ও সহকারি নির্বাচন কমিশনার এস.এম মজনুর রহমানের হাতে নোটিশ তুলে দেন।
২০২১/৪৩নং স্বারকে খুলনা শ্রম আদালতে ০২/০২/২০২১ শ্রম ১৪/২০২১নং মামলা দায়ের করেন বাদী মো. আশরাফুল ইসলাম। ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশন রেজিঃ নং-খুলনা ২১২৯ এর গঠিত নির্বাচন পরিচালনা কমিটি বাতিল ও ভোটার তালিকা সংশোধন পূর্বক কার্যনির্বাহী কমিটির নির্বাচন দাবী করেন। গত ০১/০১/২০২১ তারিখে গঠিত নির্বাচন কমিশন কর্তৃক তপশীল অনুযায়ী গত ১৪/০১/২০২১ তারিখ প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করে, গত ১৬/০১/২০২১ তারিখ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে, সেখানে ভোটার তালিকায় ভুল ত্রুটি সংশোধন/আপত্তি প্রদান করার সুযোগ দেয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও সংগঠনের সদস্য বা ভোটার নয় এমন একাধিক ব্যক্তি ও বহিরাগতদের নাম রয়েছে ঐ ভোটার তালিকায়। যেমন-ভোটার তালিকায় ১৮নং ক্রমিকে মো. আব্দুল খালেক যিনি শ্রীরামপুর কলেজের প্রভাষক, ৮৪নং ক্রমিকে মো. আব্দুল গফুর সাতক্ষীরা জজ কোর্টের একজন পেশকার, ১২৯নং ক্রমিকে স্বপন সরদার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ২৮৬নং ক্রমিকে মো. কবিরুল ইসলাম ২৭নং বর্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী, ৩১০নং ক্রমিকে মো. মোসলেম আলী ০৬নং ভোমরা ইউনিয়ন পরিষদের ০৭নং ওয়ার্ডের ইউপি সদস্য, ৪৪৮নং ক্রমিকে দিলীপ অধিকারী কোন প্রতিষ্ঠানের সদস্য নয়, ৪৭২নং ক্রমিকে কিনু কুমার বিশ্বাস আমদানীকারক, ৪৮১নং ক্রমিকে তপন কুমার বিশ্বাস তিনি পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকসহ এমন একাধিক ব্যক্তি ও অসংখ্য বহিরাগতদের নামও ঐ ভোটার তালিকায় অন্তভূক্ত রয়েছে। সেই বিষয়ে আদালতের নির্দেশনা মর্মে নোটিশ জারী করেন। উল্লেখিত প্রতিপক্ষের বিরুদ্ধে দরখাস্তকারীর প্রার্থীত মতে অস্থায়ী নিষেধাঙ্গার আদেশ কেন প্রদান করা হবেনা।
এ মর্মে আগামী ৭দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হল। ইতিমধ্যে ন্যায় বিচারের স্বার্থে প্রার্থীর প্রার্থীত মতে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ১-৬নং প্রতিপক্ষ যাহাতে আগামী ৬/২/২১ তারিখে অনুষ্ঠিত নির্বাচন কার্যক্রম পরিচালনা না করতে পারে এ মর্মে অন্তর্বতীকালীন নিষেধাঙ্গা প্রদান করা হয়েছে।

এদিকে সাধারণ ভোটাররা সকল সমস্যার সমাধান করে অনতিবিলম্বে একটি গ্রহণযোগ্য সুষ্ঠ নির্বাচন চেয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত