শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সাতক্ষীরার দেবহাটায় ইঁদুরের উৎপাত থেকে রেহাই পেতে নিজের মৎস্য ঘেরে বৈদ্যুতিক পাঁদ পাততে গিয়ে দূর্ঘটনা বশত বিদ্যুৎস্পৃষ্টে আকরাম কারিকর নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার বিকাল ৪টার দিকে সখিপুর কেবিএ কলেজের অদুরে বৈরীপোতা বিলে আকরামের মালিকানাধীন মৎস্য ঘেরে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আকরাম কারিকর সখিপুর মাঝ পাড়ার আবুহার কারিকরের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, বৈরীপোতা বিলের বেশিরভাগ ঘেরে ইঁদুরের উৎপাত প্রকট আকার ধারণ করায় অধিকাংশ ঘের মালিকরাই তাদের ঘেরে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করেন। বুধবার বিকালে আকরাম কারিকরও নিজের ঘেরে ওই বৈদ্যুতিক ফাঁদ স্থাপন করছিলেন।
এসময় দূর্ঘটনা বশত সে বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয়রা বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করেন। পরে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আকরাম কারিকরকে মৃত ঘোষনা করেন।

এঘটনার সত্যতা নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়