এপ্রিল, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
পালক পুত্রের স্ত্রীই ‘হারিয়ে যাওয়া মেয়ে’!

ছেলের বিয়েতে আনন্দ কার না থাকে! চীনের এক নারীরও ছেলের বিয়েতে আনন্দের কমতি ছিল না। তবে মুহূর্তের মধ্যেই বিয়ের আনন্দ আরো দ্বিগুণ হয়ে ফিরল তার কাছে। আনন্দ অশ্রুটাও তাই বেশি ছিল। কারণ পুত্রবধূ হিসেবে যাকে আবিষ্কার করলেন বিয়ের আসরে সেই মেয়েটি তারই ২০ বছর আগে হারিয়ে যাওয়া সন্তান। গত ৩১ মার্চ চীনের জিয়াংশু প্রদেশের সুজহু এলাকায় এই ঘটনা ঘটে। হবু শাশুড়ি হবু বউয়ের হাতে একটা জন্মদাগ দেখতে পান। এই জন্মদাগ তারবিস্তারিত পড়ুন
শিল্পায়নে ১০০টি ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে দুদিক থেকে পর্যাপ্ত নীতি সহায়তা দেওয়ার উপর গুরুত্বারোপ করেছেন। মঙ্গলবার ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্বোধন অনুষ্ঠানে পাঠানো ভিডিও বার্তায় দুদেশের চলমান বাণিজ্য সম্পর্ক তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে শিল্প কাঁচামাল ও ভোক্তা সামগ্রী- যেমন তুলা, সয়াবিন ও গম রপ্তানি করতে যুক্তরাষ্ট্রকে কোনো শুল্ক দিতে হয় না। দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সম্প্রসারণের জন্য উভয় দেশ থেকে পর্যাপ্ত নীতি সহায়তা দেওয়া জরুরি। বৈদেশিক সহায়তারবিস্তারিত পড়ুন
এই বছরে দেশে ৫-জি প্রযুক্তি চালুর চেষ্টা: জয়

চলতি বছরের মধ্যে বাংলাদেশ ৫-জি মোবাইল ফোন প্রযুক্তি চালু করার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার (৬ এপ্রিল) ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বাংলাদেশের অবকাঠামো অনেক প্রতিবেশী দেশের থেকে ভালো। আমরা ৫-জি চালু করার দিকে নজর দিচ্ছি। চেষ্টা করবো, এ বছরই ৫-জি চালু করার।’ বাংলাদেশে প্রতি বছর ৬০ হাজার টেকনিক্যাল গ্র্যাজুয়েট বের হচ্ছে জানিয়ে তিনি বলেন,বিস্তারিত পড়ুন
পশ্চিমবঙ্গে নির্বাচনের ৩য় দফায়ও বিক্ষিপ্ত সংঘর্ষ

পশ্চিমবঙ্গে চলমান বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণকে কেন্দ্র করে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটল। ৬ এপ্রিল (মঙ্গলবার) তৃতীয় দফায় দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলির ৩১টি আসনে ভোট নেওয়া হয়। এ নিয়ে রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ৯১ আসনে ভোটগ্রহণ পর্ব শেষ হলো। আগামী ১০ এপ্রিল কলকাতা, হাওড়া, হুগলী, দক্ষিণ চব্বিশ পরগনা, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার ৪৪ আসনে ভোট নেওয়া হবে। কোভিড স্বাস্থ্যবিধি ও কঠোর নিরাপত্তার মধ্যেই মঙ্গলবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরুবিস্তারিত পড়ুন
ঢাবির মুহসীন হল ডিবেটিং ক্লাবের সম্পাদক হলেন কলারোয়ার সন্তান জনি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাবের ২০২১-২২ সেশনের কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে আবুজার গিফারী জনি নির্বাচিত হয়েছেন। কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের কৃতিসন্তান আবুজার গিফারী জনি।বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের স্নাতক শেষ বর্ষে অধ্যয়নরত আছেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ইংলিশ ডিবেটিং উপ-কমিটির কনভেনার হিসেবে ও দায়িত্ব পালন করে আসছিলেন। উল্লেখ্য যে, করোনাকালীন সময়ে ২০২০ সালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পর নিজ উপজেলা কলারোয়া তে এসেবিস্তারিত পড়ুন
কেশবপুরে মসজিদের বারান্দায় ৬ বছরের ছাত্রীকে ধর্ষণচেষ্টা, ইমাম আটক

যশোরের কেশবপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ ইমরান হোসেন নামে এক মসজিদের ইমামকে আটক করেছে। সোমবার সন্ধ্যায় তিনি মসজিদের বারান্দায় আরবি পড়ানো শেষে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মঙ্গলবার সকালে ওই ইমামকে যশোর আদালতে সোপর্দ করা হয়। এছাড়া শিশুর জবানবন্দী নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার মধ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদে পৌরসভার ভবানীপুর এলাকার খোরশেদ আলীর ছেলে ইমরানবিস্তারিত পড়ুন
কলারোয়ায় উদ্ধার হওয়া সেই বিদেশী পাখিগুলো খুলনায় প্রেরণ

কলারোয়ায় বেলতলা নামক স্থান থেকে ভ্রাম্যমাণ আদালত চলাকালে বিদেশী ৩৮টি টিয়া পাখি উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী’র নেতৃত্বে বিভিন্ন গণপরিবহন ও লোকাল গাড়ি চেক করার সময় ওই বিদেশি প্রজাতির ৩৮টি টিয়া পাখি ঢাকা মেট্রো ব-১৫১১৭৭ থেকে উদ্ধার হয়। পরিবহনটি ঢাকা থেকে সাতক্ষীরায় আসছিলো। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, কলারোয়া থানার এএসআই কামাল হোসেন, এএসআই জসিমসহ থানার অন্যন্যেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ফেনসিডিলসহ যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ফেনসিডিলসহ নাজমুল হোসেন (২৩) নামে এক যুবক আটক হয়েছে। সে উপজেলার ভাদিয়ালী গ্রামের বাবর আলীর ছেলে। সোমবার বিকালে উপজেলার ভাদিয়ালীর কালিবাড়ী নামক স্থান থেকে আটক হয়। এসময় তার কাছ থেকে ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে সাতক্ষীরা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্ররন অধিদপ্তরের সদস্যরা। এবিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান- আটককৃত আসামীর বিরুদ্ধে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদীবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার প্রাণ সায়েরের খালের দুই ধার আবারো বেদখলে!

কিছু অসাধু ব্যবসায়ির কারণে সাতক্ষীরা প্রানসায়েরের খাল সৌন্দর্য বৃদ্ধির লক্ষে জেলা প্রশাসকের উদ্যোগ ভেস্তে যেতে বসেছে। তারা খালের দুই ধারে অবৈধ ভাবে দোকানপাট তৈরি করে ব্যাবসা করছে দেদারাচ্ছে। এমনকি ময়লা আবর্জনা ফেলে খালের ধারে ভরাট করে ফেলছে। সরেজমিন ঘুরে দেখা যায়, সাতক্ষীরা ওয়ান ব্যাংকের সামনে মাহমুদপুর ক্লথ স্টোরের পিছনে সাবেক মেয়র আব্দুল জলিলের বাড়ির পূর্ব পাশে ৩০/৪০ টা সিট কাপড়ের দোকান অবৈধ ভাবে গড়ে উঠেছে। তারা প্রতিদিন ময়লার স্তুপ ফেলে খালবিস্তারিত পড়ুন
কলারোয়া পৌরসভার উদ্যোগে প্রচার-প্রচারণা, স্প্রে ও মাস্ক বিতরণ

কলারোয়া পৌরসভার উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার – প্রচারনা, স্প্রে ও মাস্ক বিতরণ করা হয়েছে। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং নিজে নিরাপদ থাকুন ও অপরকে নিরাপদ রাখতে সহযোগিতা করুন এই বার্তা নিয়ে মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ১১ দিকে পৌর ভবনের সামনে থেকে প্রধান প্রধান সড়ক, কাঁচা বাজারসহ বিভিন্ন ব্যবসায়িক পট্টিতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। কলারোয়া পৌর বাজারের ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতাসহ পথচলতি মানুষকে সচেতনতামূলক প্রচার-প্রচারণা ও মাস্কবিস্তারিত পড়ুন

