রবিবার, জুন ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এপ্রিল, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কলারোয়ার সরসকাটি হাইস্কুলের অফিস সহকারী আফিলুদ্দিন আর নেই

কলারোয়ার সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহকারী আফিলুদ্দিন আর নেই। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়া গ্রামের মৃত পাচু মোড়লের পুত্র অবসরপ্রাপ্ত অফিস সহকারী আ’লীগ নেতা আফিলুদ্দীন(৭০) বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন (ইন্না..রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র,৩ কণ্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার আছর নামাজ বাদ ক্ষেত্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দোকান খোলা রাখার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল

পূর্ব ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনে সাতক্ষীরায় দোকান খোলা রাখা, শ্রমিকদের বেতন-বোনাস ঠিকমত পরিশোধসহ বিভিন্ন দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বস্ত্র ব্যবসায়ী কর্মচারী শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে শহরের বড়বাজার সংলগ্ন ফাল্গুনি বস্ত্রালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা সাতক্ষীরা প্রেসক্লাবের সামেন মানববন্ধন করে। এসময় তারা আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, দ্বিতীয় দফা লকডাউন মানিনা, মানবো না ” বলে শ্লোগান দিতেবিস্তারিত পড়ুন

কেশবপুরে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

যশোরের কেশবপুরে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর জেলা ডিবি পুলিশ। মঙ্গলবার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কেশবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক ফজলে রাব্বী, সহকারী উপ-পরিদর্শক শ্যামল সরকার ও শফিকুল ইসলাম সোমবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে উপজেলার চিংড়া পশ্চিম পাড়া এলাকা থেকে বিষ্ণুপুর গ্রামের মাদক ব্যবসায়ী মতিনুর রহমান এবং চিংড়া গ্রামের জাহিদুল ইসলামকে (৩৭) আটক করে। এবিস্তারিত পড়ুন

এক কর্মকর্তা করোনা আক্রান্ত

কেশবপুরে লকডাউনের দ্বিতীয় দিনে ২ ব্যবসায়ীকে জরিমানা

যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন না মানায় ২ ব্যাবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। নিয়ম বহির্ভুতভাবে দোকানপাট খোলা রাখায় এবং করোনা ভাইরাস বিস্তার রোধে তিনি পৌরসভা সংলগ্ন একটি ফার্নিচার ব্যাবসায়ীকে ৫ শত টাকা এবং সাবাদিয়া সড়কে একটি ক্ষুদ্র ব্যাবসায়ীকে ২ শত টাকা জরিমানা আদায় করেন। এক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত কেশবপুরে একটি বাড়ি একটি খামার প্রকল্পেরবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে একই রাতে ৩টা মোটর চুরি

মনিরামপুরের রাজগঞ্জ এলাকা থেকে একই রাতে ৩টা পানি তোলার মোটর চুরি হয়েছে। জানা গেছে, সোমবার (৫ এপ্রিল) রাতে রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর মাঠ থেকে রবিউল ইসলামের ২ হস পাওয়ারের একটি মোটর, ইচানী গ্রামের মশিয়ার রহমানের ২ হস পাওয়ারের একটি মোটর ও একই গ্রামের আইয়ুব হোসেনের ২ হস পাওয়ারের একটি মোটর তাদের বাড়ি থেকে চুরি হয়ে গেছে। স্থানীয় ইউপি সদস্য মশিয়ার রহমান এ চুরির বিষয় নিশ্চিত করেছেন।

কলারোয়ায় পানির পোকা মারা বিষ বিক্রয় করে কীটনাশক ব্যবসায়ী বিপাকে

সাতক্ষীরার কলারোয়ায় পানির পোকা মারা বিষ বিক্রয় করে বিপাকে পড়েছে এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে-কলারোয়া পৌর বাজারের কলাগাছি মোড়ে। মঙ্গলবার (৬ এপ্রিল) বিকালে কীটনাশক ব্যবসায়ী শাহামত আলী জানান- তার কলারোয়া বাজারের কলাগাছি মোড়ে একটি কীটনাশকের দোকান রয়েছে। তিনি ওই দোকানে বসে বেচা কেনা করেন। গত ৪ এপ্রিল বেলা ১১টার দিকে শ্রীপতিপুর গ্রামের নুর আলীর ছেলে মোকছেদ আলী তার দোকানে আসেন। এসময় তিনি বলেন-তার ১বিঘা ২৫ কাটা জমিতে একটি পুকুর রয়েছে। ওই পুকুরেরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে করোনা এক্সপার্ট টিমের জনসচেতনতা মূলক প্রচারণা

করোনা ভাইরাস সংক্রামক প্রতিরোধের জন্য সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনে সারাদেশের ন্যায় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের নির্দেশনা মোতাবেক কৃষ্ণনগর করোনা এক্সপার্ট টিম ব্যাপক জনসচেতনতা মূলক প্রচারণা চালিয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জমজমাট কৃষ্ণনগর বাজারে করোনা এক্সপার্ট টিমের টিম লিডার গ্রাম্য ডাঃ সালাউদ্দিন এর নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব মেনে চলা ফেরা, বিনা প্রয়োজনে বাজারে না আসার জন্য সাধারণ মানুষেরবিস্তারিত পড়ুন

আশাশুনির হাড়িভাঙ্গা মাঠে চেয়ারম্যান প্রার্থী সামছুল আলমের নির্বাচনী মতবিনিময়

আশাশুনি সদরের চেয়ারম্যান প্রার্থী ঢালী মো. সামছুল আলম হাড়িভাঙ্গা এনএইচকেটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী মতবিনিময় করছেন। জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম নির্বাচনী মতবিনিময় করেছেন। মঙ্গলবার (৬ এপ্রিল) বিকালে তিনি আশাশুনি সদরের ৮নং ওয়ার্ডের হাড়িভাঙ্গা এনএইচকেটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ মতবিনিময় করেন। স্থানীয় দলীয় নেতা-কর্মী ও জনগনের সাথে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়েবিস্তারিত পড়ুন

ন্যাশনাল প্রেসসোসাইটি কেশবপুর শাখার উদ্যোগে গণসচেতনতা ও মাস্ক বিতরণ

যশোরের কেশবপুরে মঙ্গলবার সকালে ন্যাশনাল প্রেসসোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর শাখার উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে গণসচেতনতা ও মাস্ক বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি শামীম আখতার মুকুলের সভাপতিত্বে গণসচেতনতা ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ও কেশবপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ জসিম উদ্দিন। এসময় সংগঠনটিরবিস্তারিত পড়ুন

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চোরাকারবারিদের হাতে ভারতের বিএসএফ সদস্য আহত হওয়ার অভিযোগের প্রেক্ষিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩০-এর ৯ এস থেকে ৫০ গজ ভারতের অভ্যন্তরে বালাটারি এলাকায় বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি-১৫ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজিবি জানায়,বিস্তারিত পড়ুন