রবিবার, জুন ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এপ্রিল, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

পুলিশ দেখে বোরকা টেনে ‘মাস্ক’ বানালেন পুরুষ যাত্রী!

করোনা সংক্রমণ প্রতিদিন বেড়ে চলায় সোমবার থেকে দেশব্যাপী লকডাউন চলছে। দ্বিতীয় দিনটি ছিল একেবারেই ঢিলেঢালা। রাস্তায় শুধু বাসের দেখা ছিল না। এছাড়া ব্যক্তিগত গাড়ি, সিএনজি অটোরিক্সা সবই চলেছে। মানুষ যেন কিছুই হয়নি- এমন ভাব নিয়ে রাস্তায় নেমেছে। আবার অনেকে নেমেছে প্রয়োজনে। চট্টগ্রামে তেমনি দুই যাত্রী পুলিশের নজরে পড়েন। চট্টগ্রাম পুলিশের রাঙ্গুনিয়া সার্কেলের ফেসবুক পেইজে এই ঘটনার সচিত্র বর্ননা করা হয়েছে। ঘটনা বর্ননায় সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) শামীম আনোয়ার জানিয়েছেন, ‘সহযাত্রীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের নব-গঠিত কমিটিকে শুভেচ্ছা

কলারোয়া উপজেলা ও পৌরসভা যুবদলের নব-গঠিত কমিটি অনুমোদন দেয়ায় কেন্দ্রীয় যুবদল, বিভাগীয় যুবদল ও জেলা যুবদলকে অভিনন্দন জানিয়েছেন-উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন- দলকে শাক্তিশালী ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখতে যুবদলের কমিটি গঠন করা হয়েছে। তিনি কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

লকডাউন কার্যকর করতে ফকিরহাট উপজেলা প্রশাসন মাঠে

কোভিড-১৯ সংক্রমণ মারাত্মভাবে বৃদ্ধি পাওয়ায় সরকার সারা দেশে ০৫ এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে। লকডাউন কার্যকর করতে ফকিরহাট উপজেলা প্রশাসন সকাল থেকে মাঠে রয়েছে। সোমবার (৫ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান জনসচেতনা বৃদ্ধি, স্বাস্থবিধি পালন, মাস্ক পরিধান ও লকডাউনে সরকার ঘোষিত ১১ দফা নির্দেশনা পালন নিশ্চিত করতে মাঠে রয়েছেন। উপজেলার বিশ্বরোড সংলগ্ন বাসস্ট্যান্ড, মাছ ও কাচাবাজার, নোয়াপাড়া মোড়, কাটাখালি মোড় ও উপজেলা মোড়ে তুলনামূলকবিস্তারিত পড়ুন

লকডাউনে তালায় প্রশাসন মাঠে : দ্বিতীয় দিনে ৩০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরা তালা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (০৬ এপ্রিল) লকডাউনের দ্বিতীয় দিনে তালা উপজেলায় ১১ মামলা ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। করোনা সংক্রমন প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলায় সুভাষিনী বাজার সীমান্তবর্তী পয়েন্টে করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ-উল-হাসান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান এর নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষবিস্তারিত পড়ুন

আমি জিম্মি, আমি অবরুদ্ধ : কাদের মির্জা

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আজকে আমি অসহায়, আজকে আমি জিম্মি, আজকে আমি অবরুদ্ধ। আজকে পৌরসভার আঙ্গিনায় ডিসি, এসপি, ইউএনও ওসির নির্দেশে আমি ত্রাণ বিতরণ করতে পারিনি। আজকে আমার বিরুদ্ধে ওবায়দুল কাদের সাহেব আওয়ামী জাসদ অস্ত্রধারীদেরকে ও আওয়ামী দুর্নীতিবাজ প্রশাসনকে কেন লেলিয়ে দিয়েছে। এটা দেশের মানুষ জানে। লেলিয়ে দিয়েছে, আমাকে নেতাকর্মী শূন্য করার জন্য এবং আমার মুখ বন্ধ করার জন্য। আজ মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে নিজের ফেইসবুকবিস্তারিত পড়ুন

ভারতের ‘ডাবল মিউট্যান্ট’ করোনা যুক্তরাষ্ট্রে

ভারতের পাওয়া নতুন ধরনের ‘ডাবল মিউট্যান্ট’ করোনাভাইরাস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক রোগীর দেহে শনাক্ত হয়েছে। স্যান ফ্রান্সিসকো বে এরিয়াতে ওই রোগী বাস করেন। সোমবার মার্কিন কর্তৃপক্ষ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল-এর বরাতে এখবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস। খবরে বলা হয়েছে, স্ট্যানফোর্ড হেলথ কেয়ার ক্লিনিক্যাল ভাইরোলজি ল্যাবরেটরিতে ওই রোগীর দেহে এই নতুন ধরনের ভাইরাস পাওয়া গিয়েছে। নতুন এই ধরনকে বলা হচ্ছে ডাবল মিউট্যান্ট। কারণ এই ভাইরাস দু’বার পরিবর্তিত হয়েছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়েরবিস্তারিত পড়ুন

ফকিরহাটে এক বিষ্ময়কর ছাগল-ছানার জন্ম

ফকিরহাটে এক বিষ্ময়কর ছাগল-ছানার জন্ম হয়েছে। ৬ই এপ্রিল মংগলবার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের পাগলা শ্যামনগর গ্রামের শেখ মিজানুর রহমানের বাড়ীতে ওই ছাগল-ছানার জন্ম হয়। জানা গেছে, মিজানুর রহমানের গৃহপালিত একটি ছাগল মঙ্গলবার ভোর রাতের দিকে পরপর দুটি ছাগল-ছানা প্রসব করে।এর মধ্যে প্রথম প্রসব করা ছাগল-ছানাটি আট-পা নিয়ে জন্ম গ্রহণ করে। অস্বাভাবিক আকৃতিতে জন্ম নেয়া ছাগল ছানাটি অবশ্য জন্ম নেবার কিছুক্ষণ বাদে মারাও যায়। গৃহকর্তা শেখ মিজানুর রহমান জানান,ছাগলের অন্য ছানাটিবিস্তারিত পড়ুন

ঢাকাসহ সব সিটিতে বুধবার থেকে চলবে গণপরিবহন

আগামীকাল বুধবার (৭ এপ্রিল) থেকে ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলবে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিটি এলাকার মধ্যে গণপরিবহন চলাচল করবে। মঙ্গলবার (৬ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিওবার্তায় এ কথা জানিয়েছেন। করোনাভাইরাসের বিস্তার রোধে গত সোমবার (৫ এপ্রিল) থেকে লকডাউন কার্যকরের পর ঢাকাসহ সারাদেশে গণপরিবহন বন্ধ করে দেয়া হলে কর্মস্থলমুখী মানুষ ব্যাপক ভোগান্তিতে পড়ে। এ নিয়ে নানা পরিসরে আলোচনা চলছিল।বিস্তারিত পড়ুন

ন্যাশনাল প্রেসসোসাইটি কেশবপুর শাখার উদ্যোগে গণসচেতনতা ও মাস্ক বিতরণ

যশোরের কেশবপুরে মঙ্গলবার সকালে ন্যাশনাল প্রেসসোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর শাখার উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে গণসচেতনতা ও মাস্ক বিতরণ করা হয়েছে। সংগঠনের সভাপতি শামীম আখতার মুকুলের সভাপতিত্বে গণসচেতনতা ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ও কেশবপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ জসিম উদ্দিন। এসময় উপস্থিতবিস্তারিত পড়ুন

কুমিল্লায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

কুমিল্লার নাঙ্গলকোটে ৯ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শিক্ষকের নাম বিল্লাল হোসেন (২৭)। তিনি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার মানিকছড়ি ইউনিয়নের চেংগুচড়া গ্রামের আবুল কালামের ছেলে। মঙ্গলবার (৬ এপ্রিল) অভিযুক্ত শিক্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের শুভপুর ওয়াছাকিয়া কুরআনিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটেছে। সোমবার (৫ এপ্রিল) বিকালে শিক্ষক বিল্লাল হোসেন মাদ্রাসার সকল শিক্ষার্থীকে ছুটি দিয়েবিস্তারিত পড়ুন