এপ্রিল, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
রেস্তোরাঁর মালিক চোরকে চাকরি দিতে চান

চোরকে চাকরি দিতে চান এক রেস্তোরাঁর মালিক। নিজের প্রতিষ্ঠানে চুরি করতে আসা চোরকে তিনি ক্ষমা করে দিয়েছেন। জর্জিয়ার ডায়াবলো’স সাউথওয়েস্ট গ্রিল রেস্তোরাঁর মালিক এই অনন্য নজির স্থাপন করেছেন। খাবারের দোকানটির ভাঙা দরজার ছবি দিয়ে কার্ল ওয়ালেস ফেসবুক পোস্টে লিখেছেন, ‘কোনো পুলিশকে ডাকা হবে না, কোনো প্রশ্নও করা হবে না। বরং আসুন, আমরা বসে কথা বলি যে, আপনাকে কীভাবে সাহায্য করা যায় এবং এ পথ থেকে ফিরিয়ে আনা যায়। ’ যারা সামনেরবিস্তারিত পড়ুন
মমতাকে খালেদা জিয়ার সাথে তুলনা শুভেন্দুর!

শুভেন্দু অধিকারীর ভাষায়, মমতা খালেদা জিয়ার মতো বেগম। মমতার ভাষায়, শুভেন্দু অধিকারী মীরজাফর কালসাপ। পশ্চিমবঙ্গে চলমান বিধানসভা ভোটের প্রচারে প্রধান দুই প্রতিপক্ষ বিজেপি এবং তৃণমূলের অন্যতম দুই মুখ এখন পরস্পরকে এইভাবেই নিশানা করছেন। শুধু তাই নয়, দুজনের মুখেই প্রাধন্য পাচ্ছে বাংলাদেশ। মাস কয়েক আগে থেকেই তৃণমূল ‘জয় বাংলা’ গ্লোগানকে তৃণমূলের স্লোগান হিসেবে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করতে শুরু করেছে। এটা নিয়েও বিজেপি নেতা শুভেন্দু ছাড়েননি মমতাকে। শুভেন্দুর ভাষায়, জয় বাংলা হচ্ছে বাংলাদেশের স্লোগান।বিস্তারিত পড়ুন
মামুনুলকান্ডে ২য় স্ত্রী ঝর্ণার ছেলে ভিডিও বার্তায় যা বললেন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নারীসহ হেফাজতে ইসলামের যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক অবরুদ্ধ হওয়ার পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা এখন সর্বত্র। বিশেষ করে দ্বিতীয় স্ত্রী দাবি করা জান্নাত আরা ঝর্ণার সন্তান আবদুর রহমান জামির একটি ভিডিওবার্তা নিয়ে তোলপাড় চলছে। যদিও হেফাজতের লোকজন এখনো এসব ঘটনাকে গভীর ষড়যন্ত্র আখ্যা দিচ্ছেন। ঝর্ণার ছেলে ভিডিওবার্তায় যা বললেন : মাওলানা মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী দাবি করা ঝর্ণার আগের পক্ষে বড় সন্তান আবদুুর রহমান জামির একটি ভিডিওবার্তা ছড়িয়ে পড়েছে সামাজিকবিস্তারিত পড়ুন
টিকা ছাড়াই মুম্বইয়ে আইপিএল খেলতে হবে ক্রিকেটারদের

ভারতজুড়ে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। মহারাষ্ট্রে এরই মধ্যে লকডাউন ঘোষণা হয়ে গেছে। তবুও আইপিএল চালানো হবে বলে ঘোষণা দিয়েছে আয়োজকরা। তবে আইপিএলে ক্রিকেটারদের সুরক্ষা নিয়ে চিন্তিত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আইপিএলে খেলতে নামার আগে তাই খেলোয়াড়দের ভ্যাকসিন দেয়ার জন্য আবেদন করেছিল বিসিসিআই। কিন্তু মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল আপাতত ক্রিকেটারদের ভ্যাকসিন দেওয়া যাবে না। অর্থাৎ ভ্যাকসিনের টিকা না নিয়েই আসন্ন আইপিএলে খেলতে নামতে হবে ধোনি-কোহলি-রোহিত-পান্তদের। করোনার মধ্যেইবিস্তারিত পড়ুন
লন্ডনে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্স সেন্টার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লন্ডনে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্স সেন্টার ইউকের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল শিক্ষাবিদ ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্স সেন্টার ইউ-কের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, বীর মুক্তেযোদ্ধা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আয়ারল্যান্ড এবং লাইবেরিয়ার হাই কমিশনার সায়ীদা মুনা তাসনীম, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবলী রুবায়েত উল ইসলাম। এছাড়াবিস্তারিত পড়ুন
অভিযুক্তের সঙ্গে বিয়ে দিয়ে ধর্ষণের ঘটনার সমাধান!

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্ষকের সঙ্গে ধর্ষিতা এক কিশোরীকে বিয়ে দিয়ে ঘটনা মীমাংসার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের পাঁচদিন পরে স্থানীয় মাতুব্বররা সালিশের মাধ্যমে অভিযুক্ত তরুণের সঙ্গে ওই কিশোরীকে বিয়ে দেয়া হয়েছে। জানা গেছে, গত ২৯ মার্চ বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নে সপ্তম শ্রেণি পড়ুয়া (১৫) এক কিশোরী ধর্ষিত হয়। উপজেলার খালপাড় গ্রামের বাসিন্দা, কাঠ ব্যবসায়ী অভিযুক্ত শাকিব বিশ্বাস (১৮) ওই দিন (২৯ মার্চ) বিকেলে ওই কিশোরীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এ সময় কিশোরীরবিস্তারিত পড়ুন
ফরিদপুরের সালথায় লকডাউনকে কেন্দ্র করে পুলিশের সাথে জনতার সংঘর্ষ, অগ্নিসংযোগ

ফরিদপুরের সালথায় লকডাউন কার্যকর করাকে কেন্দ্র করে থানা ও উপজেলা কমপ্লেক্স ঘেরাও করেছে স্থানীয় ব্যবসায়ী ও জনতা। সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা (তথা মঙ্গলবার ৬ এপ্রিল) পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত। জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে সালথা উপজেলা সদর থেকে আনুমানিক সাড়ে তিন কিলোমিটার দূরে সোনাপুর ইউনিয়নের ফুকরা বাজার থেকে এ সংঘাতময় পরিস্থিতির সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় অস্ত্রধারী আনসার সদস্য ও পিএকে নিয়ে এসিল্যান্ড মারুফাবিস্তারিত পড়ুন
অনাবৃষ্টির মধ্যে নানা শঙ্কায় শুরু হয়েছে সুন্দরবনে মধু আহরণ মৌসুম

সুন্দরবনের মধু আহরণ মৌসুম শুরু হয়েছে। চলতি বছর অনাবৃষ্টির মধ্যে নানা শঙ্কায় শুরু হয়েছে মধু আহরণ। ১ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ১৫ জুন পর্যন্ত। পূর্ব ও পশ্চিম বনবিভাগের দু’টি রেঞ্জ থেকে এ লক্ষ্যে মৌয়ালদের মধ্যে পাস-পারমিট দেওয়া শুরু হয়েছে। বনবিভাগের পক্ষে চলতি মৌসুমে ২ হাজার ৪৫০ কুইন্টাল মধু ও ৭১৫ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বৃষ্টিহীনতায় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে আশংকা প্রকাশ করেছেন মৌয়ালদের পাশাপাশি বনসংশি¬ষ্টরা। বৃষ্টিহীনতায় নানা আশংকাকেবিস্তারিত পড়ুন
‘এক পায়ে বাংলা, দুই পায়ে দিল্লি জয়’

ভারতের পশ্চিমবঙ্গ জয় করে দিল্লির ক্ষমতায়ও বসবে তৃণমূল কংগ্রেস; নির্বাচনী জনসভা থেকে বিজেপি সরকারকে এমন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এক পায়ে বাংলা জয় করব, দুই পায়ে দিল্লি।’ সোমবার (৫ এপ্রিল) পশ্চিমবঙ্গের হুগলি জেলার সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এমন চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মমতা বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে মার্চে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বেশ জোরালোবিস্তারিত পড়ুন
হেফাজতের মামুনুল হকসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে (২৬ মার্চ) বায়তুল মোকাররমে সহিংসতার ঘটনায় হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হকসহ ১৭ জনকে আসামি করে রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) রাতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপ-দফতর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামান বাদী হয়ে ওই মামলা করেন। এ সম্পর্কে পল্টন থানার ডিউটি অফিসার এসআই রফিকুল ইসলাম জানান, মামুনুল হকসহ ১৭ জনকে আসামি করে ২৬ মার্চের ঘটনায় একটি মামলা হয়েছে। রাত ১০টার দিকে আরিফ-উজ-জামান নামে একজন এইবিস্তারিত পড়ুন

