এপ্রিল, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
রমজানে অফিসের সময়সূচি ঘোষণা

আসন্ন রমজান মাসে সকাল নয়টা থেকে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত অফিস আদালত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘রমজানে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।’ ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ব শিল্পবিস্তারিত পড়ুন
দুবাইয়ে ভবনের বারান্দায় নগ্ন ফটোশুট, ১২ নারী আটক

দুবাইয়ের মেরিনা এলাকার একটি ভবনের বারান্দায় নগ্ন হয়ে ফটোশুট করার কারণে অন্তত ১২ নারীকে আটক করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। আটক নারীদের মধ্যে ১১ জন ইউক্রেনের এবং একজন রাশিয়ার বলে জানা গেছে। দুবাইতে জনসম্মুখে লাম্পট্যের শাস্তি বেশ চড়া। এজন্য ছয় মাস পর্যন্ত জেল এবং পাঁচ হাজার দিরহাম জরিমানা হতে পারে। দুবাই পুলিশ সতর্কবার্তা দিয়ে বলেছে, নৈতিকতা ক্ষুণ্ণ করতে পারে এমন কিছু কেউ প্রকাশ করলে জরিমানাসহবিস্তারিত পড়ুন
বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে ঝড়ের শঙ্কা

কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির কারণে সোমবার (৫ এপ্রিল) তাপমাত্রা কিছুটা কম থাকলেও দুদিনের মধ্যে আবারও তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তবে আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর আন্দামান সাগর ও এর আশেপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এই লঘুচাপের প্রভাবে , সিলেট, বরিশাল, চট্টগ্রাম ও খুলনাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি অসুস্থ, সুস্থতা কামনা

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রমজান আলী বিশ্বাস গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এই রাজনীতিবীদের আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করেছেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি চেয়ারম্যান প্রার্থী জয়দেব ঘোষ, ঝাউডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজিজুল ইসলাম আজিজ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক অশোক কুমার ঘোষ, ৮নং ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি ডা: শামছুর জামান, সদর উপজেলা শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের কার্যনির্বাহী সদস্যবিস্তারিত পড়ুন
কলারোয়ায় পাচারকালে টিয়াসহ বিদেশী প্রজাতির ৩৫টি পাখি উদ্ধার

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্ত এলাকা বেলতলা নামক স্থান থেকে লকডাউন কার্যকর করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের হোসেন চৌধুরী’র নেতৃত্বে বিভিন্ন পরিবহন চেক করার সময় বিদেশি প্রজাতির প্রায় ৩০ থেকে ৩৫টি টিয়াসহ বিভিন্ন দামী পাখি উদ্ধার করেছেন। সোমবার দুপুরে যশোর-সাতক্ষীরা মহাসড়কে এ উদ্ধারের ঘটনা ঘটে। পরিবহনটি ঢাকা থেকে আসছিলো। গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো ব-১৫১১৭৭। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, কলারোয়া থানারবিস্তারিত পড়ুন
রাজধানীতে দিনে না হলেও’ রাতে পালিত হচ্ছে লকডাউন

সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিন আজ সোমবার (৫ এপ্রিল) পালিত হচ্ছে। রাজধানীতে দিনের বেলায় লকডাউন কতটুকু পালিত হয়েছে তা নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে নানা প্রশ্ন, আলোচনা এবং সমালোচনা থাকলেও রাতের বেলায় লকডাউন সঠিকভাবেই পালিত হতে দেখা গেছে। সন্ধ্যা হতেই পাড়া-মহল্লা থেকে শুরু করে রাজপথে মানুষের উপস্থিতি ক্রমেই কমতে থাকে। রাস্তার মোড়ে মোড়ে রিকশাচালকরা যাত্রীর খোঁজে দাঁড়িয়ে থাকলেও যাত্রী সংখ্যা ছিল খুবই কম। রাতের রাজপথে সুনসান নীরবতা বিরাজ করে। বড় বড়বিস্তারিত পড়ুন
দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকা, রাজশাহী, রংপুরসহ উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার রাত সোয়া ৯টা ১৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। জানা গেছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬ রিক্টার স্কেল। দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, জয়পুরহাটসহ আরও কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের সিকিম অঞ্চলে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে আঘাত এনেছে শক্তিশালী ভূমিকম্প। যার কিছুটা অনুভূত হয়েছে বাংলাদেশেও। কম্পন বেশি অনুভূত হয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্পবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ঢিলে-ঢালাভাবে লকডাউন, স্বাস্থ্যবিধি মানছেন না অধিকাংশ মানুষ

সাতক্ষীরায় ঢিলে-ঢালাভাবে লকডাউন চলছে। সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে সাতক্ষীরা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে সাধারণ মানুষের ভিড় দেখা গেছে। দুরপাল্লার পরিবহন ও স্থানীয় রুটে কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে চলছে মাহিন্দ্রা, ইজিবাইক, ব্যাটারিচালিত ভ্যানসহ ব্যক্তি মালিকানাধীন প্রাইভেটকার। এছাড়া দোকান-পাট সীমিত পরিসরে খোলা রয়েছে। তবে কাঁচা বাজারের মধ্যে অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না। তাছাড়া মাস্ক পরিধানে অনেকেরই অনীহা রয়েছে। লকডাউন সফল করতে দুপুর বারোটার দিকে প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা গেছে।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় লকডাউনের ১ম দিনে ভ্রাম্যমান আদালতে ২৮ জনকে জরিমানা

মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন’র প্রথম দিন কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে পরিবহনসহ কয়েকজনকে বিভিন্ন অংকের অর্থদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে পৌর সদরের একাধিক বিপণন বিপণীতে ও পরিবহনে যৌথভাবে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আক্তার হোসেন। আদালত পরিচালনাকালে স্বাস্থ্যবিধিবিস্তারিত পড়ুন
শ্যামনগরে আদালতের নির্দেশে ৭ মাস পর কবর থেকে মৃতদেহ উত্তোলন

শ্যামনগর উপজেলার উত্তর আটুলিয়া গ্রামের মোজাফ্ফর মোড়লের (৫৫) মৃতদেহ দাফনের সাত মাস পর কবর হতে উত্তোলন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে দশটার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহীদুল্লাহ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদার উপস্থিতিতে মৃতদেহ কবর হতে তোলা হয়। স্বামীকে ও ত্যার অভিযোগ এনে স্ত্রী মনিরা খাতুনের উচ্চ আদালতে দায়েরকৃত রিভিশন মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে ঐ মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয়। মৃত দাউদ মোড়লের ছেলেবিস্তারিত পড়ুন

