শনিবার, জুলাই ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লন্ডনে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্স সেন্টার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লন্ডনে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্স সেন্টার ইউকের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল শিক্ষাবিদ ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্স সেন্টার ইউ-কের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, বীর মুক্তেযোদ্ধা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আয়ারল্যান্ড এবং লাইবেরিয়ার হাই কমিশনার সায়ীদা মুনা তাসনীম, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবলী রুবায়েত উল ইসলাম।

এছাড়া চেয়ারম্যান, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশ যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আবুল হাশেম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আব্দুল আহাদ চৌধুরী অর্গানাইজিং সেক্রেটারি ইউকে আওয়ামী লীগ উপস্থিত ছিলেন।

হাসান ইকবাল, জেনারেল সেক্রেটারি, ইতালি আওয়ামী লীগ, আতিয়ার রসূল কিটন সাবেক প্রেসিডেন্ট ইতালি যুব লীগ, অ্যাডভোকেট টি এম জানে আলম, প্রেসিডেন্ট সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি।

হাসিব চৌধুরী ও রহমান হাসানের সঞ্চালনায় ভার্চুয়াল অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ড. বি এম রাজ্জাক। অনুষ্ঠানে বক্তব্য দেন ড. সামসুন নাহার, ড. মুহাম্মদ শরীয়াত উল্লাহ, ড. আজিজুর রহমান, ড. আসাদুজ্জামান খান, ড. ইমতিয়াজ মোস্তাফিজ, ড. অনুপম মজুমদার, প্রফেসর মোহাম্মদ আবুল কালাম (ACCA), প্রফেসর তাসনিম আহমেদ।

ড. গওহর রিজভী বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের সম্পদ নয়, তিনি হচ্ছেন সমস্ত বিশ্বের সম্পদ, তার সম্পর্কে অনেক কিছু গবেষণার প্রয়োজন রয়েছে। আন্তর্জাতিক জার্নালে বঙ্গবন্ধু সম্পর্কে খুব বেশি আর্টিকেল না থাকায় এই ধরনের প্রতিষ্ঠানের গুরুত্ব আরোপ করেন।

প্রফেসর শিবলী রুবায়েত উল ইসলাম আশাবাদ রেখে বলেন, বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্স সেন্টার ইউ-কে নতুন প্রজন্মের জন্য হবে একটি আদর্শিক প্রতিষ্ঠান, তিনি এই প্রতিষ্ঠানটির সার্বিক মঙ্গল কামনা করেন।

যুক্তরাজ্য আয়ারল্যান্ড এবং লাইবেরিয়ার হাই কমিশনার সায়ীদা মুনা তাসনীম বলেন, এই প্রতিষ্ঠানটির যে কোনো কার্যক্রমে তিনি সব সময় সহযোগিতা করে যাবেন।

সুলতান মাহমুদ শরীফ বলেন, বঙ্গবন্ধু ছিলেন মানবতাবাদী নেতা। তার সম্পর্কে বিভিন্নভাবে গবেষণার প্রয়োজন রয়েছে। এই প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক হিসেবে তার পক্ষে যতটুক সম্ভব কাজ করে যাবেন।

প্রফেসর আবুল হাশেম বলেন, বঙ্গবন্ধুর জীবন নিয়ে বুদ্ধিবৃত্তিক চিন্তার বিকাশ ঘটাতে এই প্রতিষ্ঠানটির গুরুত্ব অপরিসীম।

সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, বঙ্গবন্ধুর অসম্প্রদায়িক চেতনার প্রসার বিশ্বময় ছড়িয়ে দিতে সব সময় তিনি প্রস্তুত আছেন।

আব্দুল আহাদ চৌধুরী বলেন, তিনি এই প্রতিষ্ঠানের সাথে যে কোনো প্রয়োজনে সব সময় পাশে থাকবেন। আরও বক্তব্য দেন, আতিয়ার রাসূল কিটন এই প্রতিষ্ঠানটির মঙ্গোল কামনা করেন, অ্যাডভোকেট জানে আলম এই প্রতিষ্ঠানটির প্রজনীয়তার গুরুত্ব আরোপ করেন।

হাসিব আহমেদ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে সমাপনী বক্তব্যে ড. রাজ্জাক সকলে ধন্যবাদসহ বঙ্গবন্ধু রিসার্স সেন্টার এর ওয়েব সাইটের নাম প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ

যুক্তরাজ্যের লন্ডনের একটি পাঁচতারা হোটেলে ২৯ বছর বয়সী এক সৌদি যুবরাজের মৃত্যুরবিস্তারিত পড়ুন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা

রাষ্ট্রপতিরা সাধারণত নির্ধারিত মেয়াদ পূর্ণ করেই দায়িত্ব ছাড়েন। তবে রাজনৈতিক সংকট, গণআন্দোলন,বিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির

সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর মেসির ভবিষ্যৎ নিয়েবিস্তারিত পড়ুন

  • ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়
  • মালয়েশিয়ায় ২ বছরে এক লাখ ৩০ হাজার অভিবাসী গ্রেফতার
  • গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার
  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত