বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রেস্তোরাঁর মালিক চোরকে চাকরি দিতে চান

চোরকে চাকরি দিতে চান এক রেস্তোরাঁর মালিক। নিজের প্রতিষ্ঠানে চুরি করতে আসা চোরকে তিনি ক্ষমা করে দিয়েছেন। জর্জিয়ার ডায়াবলো’স সাউথওয়েস্ট গ্রিল রেস্তোরাঁর মালিক এই অনন্য নজির স্থাপন করেছেন।

খাবারের দোকানটির ভাঙা দরজার ছবি দিয়ে কার্ল ওয়ালেস ফেসবুক পোস্টে লিখেছেন, ‌‘কোনো পুলিশকে ডাকা হবে না, কোনো প্রশ্নও করা হবে না।

বরং আসুন, আমরা বসে কথা বলি যে, আপনাকে কীভাবে সাহায্য করা যায় এবং এ পথ থেকে ফিরিয়ে আনা যায়। ’
যারা সামনের দিনগুলোতে চুরি বা ডাকাতির চিন্তাভাবনা করছেন, তাদের চাকরির আবেদনপত্রসহ সাড়া দিতে আহ্বান জানান তিনি।

ওয়ালেস গত আট বছর যাবত ডায়াবলো’স সাউথওয়েস্ট গ্রিল চালাচ্ছেন। তিনি জানান, শনিবার ভোর ৪টার দিকে কেউ একজন দোকানে প্রবেশ করেন। কিন্তু রেস্তোরাঁর এলার্ম বেজে ওঠায় ৪৫ সেকেন্ডের মাথায় তিনি বেরিয়ে আসতে বাধ্য হন।

ওয়ালেস বলেন, প্রথমে স্বাভাবিকভাবেই তার অত্যন্ত রাগ এবং জেদ চেপেছিল কিন্তু পরক্ষণেই তিনি লোকটির জন্য এক ধরনের দুঃখবোধ করতে থাকেন।

তিনি বলেন, আপনার এটা ভেবে মন খারাপ হবে যে, এই মানুষগুলো বেঁচে থাকার দায়ে এমন পথ বেছে নিয়েছে। ভাবুন, প্রতিবার এসব কাজের সময় তারা নিজেদের কতটা ঝুঁকি এবং বিপদের মুখে ঠেলে দেয়।

তার ধারণা, এই ব্যক্তি কাছাকাছি আরও দুটো খাবারের দোকানে সম্প্রতি চুরির চেষ্টা করেছেন। সেখানকার সিসিটিভি ফুটেজে একই ব্যক্তির জড়িত থাকার প্রমাণ মিলেছে।

সূত্র: সিএনএন

একই রকম সংবাদ সমূহ

আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন

বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে ১৯৩০ সালে। অথচ আর্জেন্টিনার জার্সিতে ১৮৯৩ লেখা কেন?বিস্তারিত পড়ুন

একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা

বিশ্বকাপ মানেই প্রিয় দলের জার্সি গায়ে চাপিয়ে উন্মাদনায় মেতে ওঠা। কিন্তু এমনবিস্তারিত পড়ুন

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

আন্তর্জাতিক ফুটবলে চমক বা অঘটন নতুন কিছু নয়—বরং এটাই খেলাটিকে আরও আকর্ষণীয়বিস্তারিত পড়ুন

  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ১৫২ শিক্ষার্থীকে সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ করে দিলেন হাসনাত
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • হঠাৎ ‘উঠে দাঁড়াল’ ঝড়ে উপড়ে পড়া গাছ, এলাকায় চাঞ্চল্য
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী
  • বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেও খোঁজ নেয়নি কেউ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী