বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় উদ্ধার হওয়া সেই বিদেশী পাখিগুলো খুলনায় প্রেরণ

কলারোয়ায় বেলতলা নামক স্থান থেকে ভ্রাম্যমাণ আদালত চলাকালে বিদেশী ৩৮টি টিয়া পাখি উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী’র নেতৃত্বে বিভিন্ন গণপরিবহন ও লোকাল গাড়ি চেক করার সময় ওই বিদেশি প্রজাতির ৩৮টি টিয়া পাখি ঢাকা মেট্রো ব-১৫১১৭৭ থেকে উদ্ধার হয়। পরিবহনটি ঢাকা থেকে সাতক্ষীরায় আসছিলো।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, কলারোয়া থানার এএসআই কামাল হোসেন, এএসআই জসিমসহ থানার অন্যন্যে সদস্যবৃন্দ।

এরপর পাখিগুলো উপজেলা নির্বাহী আফিসারের কার্যালয়ে নিয়ে এসে কলারোয়া প্রাণিসম্পদ অফিসারের তত্ত্বাবধানে দেওয়া হয়।

মঙ্গলবার সকালে ওই পাখি গুলি খুলনা বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের হোসেন চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, কলারোয়া প্রাণীসম্পদ অফিসার অমল কুমার সরকার, খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী রেঞ্জার লুৎফর পারভেজ, জুনিয়ার ওয়ালেন্স অপারেটর শাহিন খান, অনিমেশ চন্দ্র প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া পৌর শহরে উপজেলা যুবদল,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়