শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিছলিকাটা মেশিনে হাতের কব্জি বিচ্ছিন্ন হলো এক শিশুর

কলারোয়ায় বিছলিকাটা মেশিনে হাতের কব্জি বিচ্ছিন্ন হলো সাজিম হাসান নামের এক শিশুর।

রবিবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে ওই ঘটনা ঘটে।

সাজিম হাসান (৮) ওই গ্রামের কবিরুল ইসলামের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শিশু সাজিম হাসানের পিতা মালয়েশিয়া প্রবাসী। তার মা অন্যত্র বিয়ে করে অন্য জায়গায় বসবাস করে। সাজিম দাদা দাদীর কাছে থাকে। আজ রবিবার বেলা বারোটার দিকে খেলা করতে করতে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের পাশে এজদান সরদারের বাড়িতে বিছলি কাটা মেশিনে অসাবধানতাবশত হাত দিলে সাজিমের বাঁম হাতের কবজি থেকে চার টুকরো হয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় গ্রামচিকিৎসক তার প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্যান্ডেজ করে অ্যাম্বুলেন্স ডেকে সাতক্ষীরায় হাসপাতালে পাঠায়।
তারা আরো জানান, বিছলি কাটা শেষ হয়ে যাওয়ায় মেশিন বন্ধ করে যিনি বিছলী কাটছিলেন তিনি সাইটে চলে যান। তবে মেশিন বন্ধ করলেও মেশিনের ব্লেট খানিকক্ষণ ঘুরতে থাকে। ঠিক সেই সময়ই সাজিম সেখানে গিয়ে এই মেশিনের ব্লেটের স্থানে হাত দিলে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় সেখানে বহু মানুষ ভিড় জমান।

ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা