শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আলতাফ হোসেন লাল্টুর সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল ও সমাবেশ

দীপক শেঠ, কলারোয়া: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান এসএম আলতাফ হোসেন লাল্টুর সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৩ এপ্রিল) বিকাল ৪টা থেকে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লাল্টুর সমর্থনে হাজার হাজার নেতা-কর্মী সমাবেত হয়। বিকাল ৫টায় সমাবেশ স্থল থেকে প্রচার মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে কর্মী-সমর্থকরা আগামী ২৯ এপ্রিল উপজেলা পরিষদ নির্বাচনে আলতাফ হোসেন লাল্টুর জয়কে সামনে রেখে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে। মিছিলটি বাজার প্রদক্ষিণ শেষে ফুটবল মাঠে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু। চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা এসএম আলতাফ হোসেন লাল্টু, জেলা আওয়ামী লীগ নেতা জি এম ফাত্তাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, উপজেলা আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশান, আওয়ামী লীগ কপাই সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নূরুল ইসলাম, আসলামুল আলম আসলাম, মনিরুল ইসলাম মনি, শফিকুর রহমান মালি, ওজিয়ার রহমান, এস এম মনিরুল ইসলাম, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, আওয়ামী লীগ নেতা প্রধান শিক্ষক আজিজুর রহমান, মাস্টার হাফিজুর রহমান, মফিজুল ইসলাম, মাস্টার জাহাঙ্গীর হোসেন, জি এম ফৌজি, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর মেজবাহ উদ্দীন নিলু, মহিলা কাউন্সিলর সন্ধ্যা রাণী বর্মন, মহিলা আওয়ামী লীগ নেত্রী রহিমা বেগম কাজল, তফুরা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শেখ ইমরান হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আসিকুর রহমান মুন্না, সাবেক পৌর কাউন্সিলর মফিজুল হক, শ্রমিক নেতা মঞ্জুরুল ইসলাম মিঠু, আওয়ামী লীগ নেতা পবিত্র সাহা, মাস্টার শাহিনুর, আ.সালাম, মঞ্জুরুল ইসলাম সোহাগ, ওসমান গনি, মুনছুর আলী, যুবলীগ নেতা শহিদ আলী, আলমগীর হোসেন, নয়ন হোসেন, সাইদ হোসেন, রিপন, শরিফুল ইসলাম, আফজাল ফুয়াদ অভিসহ বিপুল সংখ্যক সমর্থক ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম। সমাবেশ থেকে ইউনিয়ন পর্যায়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এসএম আলতাফ হোসেন লাল্টুর সমর্থনে নিয়মিত প্রচার প্রচারণা চালানোর ঘোষণা দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত