এপ্রিল, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
বাড়ল পেঁয়াজের দাম

আজ রোববার রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের কেজিতে বেড়েছে পাঁচ টাকা। এর আগে গতকাল শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, করোনাভাইরাসের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য লকডাউন দিতে যাচ্ছে সরকার। লকডাউনের এই সংবাদ ছড়িয়ে পড়লে শনিবার দুপুর থেকে রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের ভিড় বেড়ে যায়। পেঁয়াজ, রসুন, আদা, আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে দোকানে দোকানে ভিড় করেন ক্রেতারা। ক্রেতারা বাড়তি পণ্য কেনার কারণে সন্ধ্যার পরপরইবিস্তারিত পড়ুন
হোটেল রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না, পার্সেল হবে

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। ৫ এপ্রিল থেকে বন্ধ থাকবে যাত্রীবাহী বাস, লঞ্চ ও ট্রেন। সেইসঙ্গে স্বাস্থ্যবিধি মানাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই কড়াকড়ির মধ্যে রয়েছে, হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না। তবে বাসায় পার্সেল নিয়ে নেওয়া যাবে। রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
সাংবাদিক ও পুলিশ আমার সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি’: মামুনুল হক

অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। শনিবার সন্ধ্যার পর মামুনুল হক অবরুদ্ধ থাকার সংবাদ শুনে কয়েকশ মানুষ রিসোর্টটির সামনে এসে জড়ো হয়। এ সময় তারা স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এসময় সমর্থকদের সঙ্গে মিছিল সহকারে মোগড়াপাড়ার দিকে যান মামুনুল হক। পরে স্থানীয় একটি ঈদগাহ ময়দানে বক্তব্য রাখেন তিনি। মামুনুল হক বলেন, আপনাদেরবিস্তারিত পড়ুন
নিরাপদে আছি, গুজবে বিভ্রান্ত হবেন না: মামুনুল

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি রিসোর্টে স্ত্রীসহ অবরুদ্ধ হয়ে পড়া হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক পুলিশ ও হেফাজতের নেতাকর্মীদের সহায়তায় উদ্ধার হয়েছেন। অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে মামুনুল হক নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন। শনিবার রাতে ফেসবুক পোস্টে মামুনুল হক বলেন, আমি নিরাপদে আছি, পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক! কেউ কোনো গুজবে বিভ্রান্ত হবেন না! শনিবার বিকেলে মামুনুল হক সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে আসেন। তার সঙ্গে একজন নারী ছিলেন। ওইবিস্তারিত পড়ুন
করোনা আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে নরসিংদীতে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। এই কর্মকর্তার নাম মো. আসাদুজ্জামান (৫৬)। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকার বাসিন্দা। গত এক বছর ধরে নরসিংদী পুলিশলাইন্সে সশস্ত্র পুলিশ পরিদর্শক (আরআই) হিসেবে কর্মরত ছিলেন তিনি। রবিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা পুলিশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হওয়ায় গত ২০ মার্চ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন আসাদুজ্জামান। সেখানে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তারবিস্তারিত পড়ুন
মামুনুল হককে অবরুদ্ধের ঘটনা, আ’লীগ অফিস ভাঙচুর, শতাধিক যান ভাঙচুর

সোনারগাঁয়ে হেফাজতের যুগ্ম-মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধের ঘটনায় হেফাজতের হাজারো কর্মীরা রয়েল রিসোর্ট ভাঙচুর করেছে। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে, অর্ধশতাধিক যানবাহন ও আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে হেফাজত কর্মীরা।রাত সাড়ে ১০টায় এক পর্যায়ে পুলিশের সঙ্গে হেফাজত কর্মীদের সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। পরে এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুলবিস্তারিত পড়ুন
লকডাউনে অভ্যন্তরীণ সব রুটের ফ্লাইট বন্ধ

সংক্রমণ পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবার (০৫ এপ্রিল) থেকে অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। শনিবার (০৩ এপ্রিল) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কামরুজ্জামান সোহেল। তিনি জানান, আন্তর্জাতিক রুটে বিমান চলাচল অব্যাহত থাকবে। সরকার থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এখনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। সরকারের লকডাউন বিধির ওপর ভিত্তি করে বিমান কর্তৃপক্ষ নোটিশ জারি করবে। দেশে করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবারবিস্তারিত পড়ুন
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে বাড়তে পারে লকডাউনের মেয়াদ

মহামারি করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সোমবার (০৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। শনিবার (০৩ এপ্রিল) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ বাসভবনে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ ঘোষণা দেন। তবে এক সপ্তাহ নয়, লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শনিবার (০৩ এপ্রিল) বিভিন্ন সংবাদমাধ্যমকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আমরা বলছি, আপাতত ৭ দিনের জন্য মানুষের মুভমেন্টটা বন্ধবিস্তারিত পড়ুন
গাজীপুরে হেফাজত-পুলিশের মধ্যে সংঘর্ষ; মামলা ২৮১ জনের বিরুদ্ধে

গাজীপুরে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ২৮১ জন হেফাজতে ইসলামের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাতে বাসন থানার এস আই কামরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত পরিচয় আরও ২০০/২৫০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২১ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি মো: কামরুল ফারুক জানান, পুলিশের কাজে বাধা ও দাঙ্গা করার অপরাধে এবিস্তারিত পড়ুন
আজকের জাটকাই আগামী দিনের পরিণত ইলিশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের জাটকাই আগামী দিনের পরিণত ইলিশ। তাই জাটকা ইলিশ সংরক্ষণে সমন্বিত উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। সে লক্ষ্যে আমি সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাই। ৪-১০ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২১ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ। ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃত ইলিশের স্বাদ, রূপ ও ঘ্রাণ এদেশের কৃষ্টি ও ঐতিহ্যের সাথেবিস্তারিত পড়ুন

