এপ্রিল, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
৫ এপ্রিল থেকে লকডাউনের আওতামুক্ত থাকবে যেগুলো

৫ এপ্রিল সোমবার থেকে শুরু হতে যাওয়া লকডাউনে জরুরি সেবার প্রতিষ্ঠান, কাঁচাবাজার, ওষুধ ও খাবারের দোকানের পাশাপাশি পোশাক এবং অন্যান্য শিল্পকারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শনিবার (০৩ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা চাচ্ছি লকডাউনে যেন মানুষের চলাচল যতটা সম্ভব বন্ধ করা যায়। কারণ, যেভাবে করোনা ছড়াচ্ছে তাতে মানুষের ঘরে থাকা জরুরি। তবে জরুরি সেবার প্রতিষ্ঠান, কাঁচাবাজার, খাবার ও ওষুধের দোকান লকডাউনের আওতামুক্তবিস্তারিত পড়ুন
সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউন : কাদের

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার। শনিবার (৩ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ কথা বলা হয়েছে। সেখানে জানানো হয়েছে, দ্রুত ছড়াতে থাকা করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারবিস্তারিত পড়ুন
আইপিএলে মোস্তাফিজের প্রথম ম্যাচ খেলা হবে না

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের নতুন আসর শুরুর আগেই একের পর এক সমস্যায় পড়ছে রাজস্থান রয়্যালস। হাতের ইনজুরির কারণে তাদের দলের ইংলিশ পেসার জোফরা আর্চার ছিটকে গেছেন প্রথম চার ম্যাচ থেকে। এবার বাংলাদেশ দলের পেসার মোস্তাফিজুর রহমানকেও প্রথম ম্যাচে পাবে না রাজস্থান। আগামী ১২ এপ্রিল এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রাজস্থান, প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে আগামীকাল (৪ এপ্রিল) বেলা ১১টায় বাংলাদেশে নামবেন মোস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন
লকডাউনে খোলা থাকবে শিল্পকারখানা

লকডাউনের মধ্যেও শিফটিং ডিউটি ও স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে শিল্পকারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। শনিবার (৩ এপ্রিল) রাজধানীতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, লকডাউনের মধ্যে জরুরি সেবা দেয় এমন প্রতিষ্ঠান খোলা থাকবে। শিল্পকলকারখানাও খোলা থাকবে। শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে, ভিন্ন ভিন্ন শিফটিংয়ের মাধ্যমে কলকারখানায় কাজ করতে পারে। এর আগে সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করে সরকার। শনিবার (৩ এপ্রিল) সকালে আওয়ামী লীগের সাধারণবিস্তারিত পড়ুন
৩ এপ্রিল: যবিপ্রবির ল্যাবে ৭০ জনের কোভিড-১৯ পজিটিভ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৩ এপ্রিল শনিবার ঘোষিত করোনা পরীক্ষার ফলাফলে যশোরের ১৩০ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জনের, মাগুরার ২৫ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের ও নড়াইলের ৬ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। পরীক্ষণ দলের সদস্য ও অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ বিষয়টি নিশ্চিত করেন। অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ১৬১ জনের নমুনা পরীক্ষা করে ৭০বিস্তারিত পড়ুন
বিএনপি করোনার চেয়েও ভয়াবহ: কাদের

বিএনপি যে নেতিবাচক ভাইরাসে আক্রান্ত তা করোনার চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (৩ এপ্রিল) সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন। তিনি আরও বলেন, করোনা মহামারিতে বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে ঘরে বসে মিডিয়ায় ঝড় তোলা আর সরকারের অন্ধ সমালোচনা ও মিথ্যাচার করছে। এগুলোই করোনাকালে বিএনপির সফলতা বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, বিএনপি সরকারের কোনো উদ্যোগ চোখে দেখে না। একবার লকডাউনবিস্তারিত পড়ুন
পশ্চিমবঙ্গের ভোটে এগিয়ে মমতার তৃণমূল!

ভারতে নির্বাচন চলাকালে বুথফেরত জরিপ নিষিদ্ধ। তবে নির্বাচন শুরুর আগ পর্যন্ত করা বিভিন্ন সমীক্ষায় বলা হয়েছে, আসন কমলেও পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় আসছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। শুক্রবার উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণায় মমতা ব্যানার্জি বলেন, প্রথম দুই দফায় ৬০ আসনে ভোট গ্রহণ হয়েছে। আমরা এর মধ্যে ৫০ আসনেই জিততে চলেছি। তৃণমূল সব মিলিয়ে ২০০ আসনে জিতবে। তৃণমূল কংগ্রেস সূত্র বলছে, ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় অন্তত ১৮০ আসনে জিততে চলেছে তারা। যদিও বিজেপির দাবি,বিস্তারিত পড়ুন
৩ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সুন্দরবনের পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

মহামারি করোনা প্রাদুর্ভাব আশংকাজনক হারে বাড়তে থাকায় সুন্দরবনের সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে বনবিভাগ। শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, হঠাৎ করে করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ ধারণ করায় আগামী ৩ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বনের সকল পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনাও জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি। বনবিভাগ জানায়, গত ২৬ মার্চ পর্যন্ত সুন্দরবনেবিস্তারিত পড়ুন
মায়ের মুখে তেলাওয়াত শুনে শুনেই কুরআন মুখস্থ মারিয়াম

কোন হিফজ খানায় না গিয়ে মাত্র আড়াই বছরে মায়ের মুখে শুনে শুনে পবিত্র কুরআন মুখস্ত করে ফেলেছে। আমেরিকার নিউজার্সিতে অবস্থান করেও মুসলিম ও ইসলামিক কালচার থেকে সটকে পড়েনি এই ছোট হাফেজা। বাংলাদেশের বগুড়ায় তার গ্রামের বাড়ি। বাংলাদেশী বংশোদ্ভূত। ইউটিউবে রয়েছে তার নিজস্ব চ্যানেল। ১ মিলিয়ন এর উপরে সাবস্ক্রাইবার। রয়েছে নিজের নামে ভেরিফায়েড ফেসবুক পেইজ। সারা পৃথিবী জুড়ে পিতৃ মাতৃ হীন শিশুদের নিয়ে কাজ করা আমেরিকান সংস্থা “ইসলামিক রিলিফ ইউ এস এ”বিস্তারিত পড়ুন
ভারতে মাটি খুঁড়ে মিলল ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ (আল্লাহ্ ছাড়া কোনো উপাস্য নেই) খচিত স্বর্ণ মুদ্রা

ভারতে তামিলনাড়ুর প্রত্মতত্ত্ব বিভাগ শিবগঙ্গাই জেলার কালাইয়ার কয়েলের কাছে এলানধাক্কারাইয়ে মাটি খুঁড়ে উদ্ধার করেছে সিরিয় সোনার মুদ্রা। ওই স্বর্ণমুদ্রায় আরবিতে খোদাই করা রয়েছে, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ (আল্লাহ্ ছাড়া কোনো উপাস্য নেই)। মুদ্রাটি ষষ্ঠ শতকের বলে অনুমান করা হচ্ছে। প্রত্মতত্ত্ব বিভাগের এক কর্মী জেমিনি রমেশ বলেছেন, ‘এই মুদ্রা প্রমাণ করে সমগ্র ভারতে ইসলাম ধর্ম অনেক আগে প্রসার লাভ করেছিল।’ শিক্ষাবিদরা এই এলাকাকে ভাইগাই সভ্যতার অংশ হিসেবে বর্ণনা করেছেন। ২৩০০ বছর আগের এইবিস্তারিত পড়ুন

