বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইপিএলে মোস্তাফিজের প্রথম ম্যাচ খেলা হবে না

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের নতুন আসর শুরুর আগেই একের পর এক সমস্যায় পড়ছে রাজস্থান রয়্যালস। হাতের ইনজুরির কারণে তাদের দলের ইংলিশ পেসার জোফরা আর্চার ছিটকে গেছেন প্রথম চার ম্যাচ থেকে। এবার বাংলাদেশ দলের পেসার মোস্তাফিজুর রহমানকেও প্রথম ম্যাচে পাবে না রাজস্থান।

আগামী ১২ এপ্রিল এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রাজস্থান, প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে আগামীকাল (৪ এপ্রিল) বেলা ১১টায় বাংলাদেশে নামবেন মোস্তাফিজুর রহমান। যে কারণে ১২ এপ্রিল ম্যাচ খেলার অনুমতি না পাওয়ার সম্ভাবনাই বেশি তার।

কেননা দেশের ফেরার পর ৫ এপ্রিলও ভারত চলে যান মোস্তাফিজ, সেখানে গিয়ে তাকে থাকতে হবে ৭ দিনের রুম কোয়ারেন্টাইনে। যা শেষই হবে ১২ এপ্রিল। আর সেদিনই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঞ্জাবের মুখোমুখি হবে রাজস্থান। ফলে সেই ম্যাচে খেলা হবে না মোস্তাফিজের।

শুধু তাই নয়, ১৫ এপ্রিল রাজস্থানের দ্বিতীয় ম্যাচেও মোস্তাফিজের খেলা নিয়ে সংশয় থেকেই যাবে। তবে কোনোরকমের বাধা-বিপত্তি ছাড়াই রুম কোয়ারেন্টাইন পর্ব সারতে পারেন মোস্তাফিজ, তাহলে ১৫ এপ্রিল দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে ম্যাচে তাকে দেখা যেতেও পারে।

আইপিএলের এবারের নিলাম থেকে ১ কোটি রুপিতে মোস্তাফিজকে কিনে নিয়েছে রাজস্থান। ২০১৬ সালের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম আইপিএলে খেলেন তিনি। সেবার আইপিএলের একমাত্র বিদেশি খেলোয়াড় হিসেবে জেতেন আসরের উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। এছাড়া মুম্বাই ইন্ডিয়ানসের হয়েও আইপিএল খেলেছেন মোস্তাফিজ।

রাজস্থান রয়্যালসের সকল ম্যাচের সূচি
১২ এপ্রিল – বনাম পাঞ্জাব কিংস (মুম্বাই)
১৫ এপ্রিল – বনাম দিল্লি ক্যাপিট্যাল (মুম্বাই)
১৯ এপ্রিল – বনাম চেন্নাই সুপার কিংস (মুম্বাই)
২২ এপ্রিল – বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (মুম্বাই)
২৪ এপ্রিল – বনাম কলকাতা নাইট রাইডার্স (মুম্বাই)
২৯ এপ্রিল – বনাম মুম্বাই ইন্ডিয়ান্স (দিল্লি, বিকেল ৪.০০টা)
০২ মে – বনাম সানরাইজার্স হায়দরাবাদ (দিল্লি, বিকেল ৪.০০টা)

০৫ মে – বনাম চেন্নাই সুপার কিংস (দিল্লি)
০৮ মে – বনাম মুম্বাই ইন্ডিয়ান্স (দিল্লি)
১১ মে – বনাম দিল্লি ক্যাপিট্যালস (কলকাতা)
১৩ মে – বনাম সানরাইজার্স হায়দরাবাদ (কলকাতা)
১৬ মে – বনাম রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (কলকাতা, বিকেল ৪.০০টা)
১৮ মে – বনাম কলকাতা নাইট রাইডার্স (ব্যাঙ্গালুরু)
২২ মে – বনাম পাঞ্জাব কিংস (ব্যাঙ্গালুরু)

একই রকম সংবাদ সমূহ

এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়

ফিফা আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা