এপ্রিল, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের হারিয়েছে ঘোনা

কলারোয়ার কেঁড়াগাছিতে সাতক্ষীরার ঘোনা ফুটবল একাদশ ও স্বাগতিক কেঁড়াগাছি সোনা মাটি যুব সংঘ ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনা মাটি যুব কমিটির আয়োজনে অনুষ্ঠিত ওই ফুটবল ম্যাচ শুরুর ৫ মিনিটে কেঁড়াগাছি সোনা মাটি যুব সংঘের ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় শরিফুল একটি গোল করে দলকে এগিয়ে নেন। ২৫ মিনিটে ঘোনার ১১ নম্বর জার্সি ধারী খেলোয়াড় জুন একটি গোল করে খেলায় সমতা ফিরিয়েবিস্তারিত পড়ুন
শার্শার বাগআঁচড়ায় গোয়ালঘরে আগুন

শার্শার বাগআঁচড়া বসতপুর এলাকার শরিফপুর গ্রামের একটি গোয়াল ঘরে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হয়েছে। এ সময় আগুন নেভাতে গিয়ে বাড়ির মালিক মকবুল হোসেন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গোয়াল ঘরে রাখা মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। বাড়ীর লোকেরা জানান, ভয়াবহ এই আগুনে ৯টি ছাগল, ৩০টি মুরগী, ৩০টি কবুতর, ১টি গরু, ৬টি রাজা হাঁস এবং ৭টি পাতিহাঁস পুড়ে মারাবিস্তারিত পড়ুন
দেবহাটায় আইডিয়ালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দেবহাটার স্থানীয় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা ‘আইডিয়াল’ এর সাধারণ পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় সংস্থার পারুলিয়াস্থ প্রধান কার্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আইডিয়ালের কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুর মলঙ্গীর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইডিয়ালের প্রাক্তন সভাপতি রিয়াজুল ইসলাম, সংস্থার কার্যকরী পরিষদ এবং সাধারণ পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ। এ সময় সংস্থার কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে সংস্থার অগ্রগতির প্রতিবেদনবিস্তারিত পড়ুন
গণমাধ্যম সঠিকভাবে কাজ না করলে সমাজ ক্ষতিগ্রস্ত হয়: তথ্যমন্ত্রী

গণমাধ্যম যখন সঠিকভাবে কাজ না করে তখন বহুমাত্রিক সমাজ ও গণতান্ত্রিক সমাজ ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার চট্টগ্রামের কাপ্তাই উপজেলা অডিটোরিয়ামে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত উপজেলা পর্যায়ের সাংবাদিকদের ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা দেশকে উন্নত করতে চাই। বস্তুগত উন্নয়নের মাধ্যমে রাষ্ট্র উন্নত হবে। একটি উন্নত সমাজও হবে। যেখানেবিস্তারিত পড়ুন
রাজনীতিকদের মধ্যে পারস্পরিক বিশ্বাস গড়ে তুলতে হবে

বাংলাদেশের রাজনীতিতে সৌজন্যবোধ ও মূল্যবোধ হারিয়ে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিকদের মধ্যে পারস্পরিক বিশ্বাস গড়ে তুলতে হবে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে টিমওয়ার্ক গড়ে তুলতে হবে। শুক্রবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ব্যবস্থাপক প্রয়াত শাজাহানের স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এই আহ্বান জানান। ওবায়দুল কাদের তার বাসভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত হন। করোনাভাইরাস সংক্রমণেরবিস্তারিত পড়ুন
খেলা হবে বলে ভয় দেখাতে চাইছে তৃণমূল: অমিত শাহ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘দিদির বিদায় নিশ্চিত। খেলা হবে বলে ভয় দেখাতে চাইছে তৃণমূল। ভয় পাবেন না। নন্দীগ্রামের ভোটে দিদি হেরে গিয়েছেন। বাংলায় আর গুন্ডারাজ চলবে না।’ নির্বাচনের শুরু থেকেই ‘কয়লা মাফিয়া’, ‘বালি মাফিয়া’দের নিয়ে সরব হয়েছে বিজেপি। উত্তরবঙ্গে সেই কথাও শোনা গেল অমিতের মুখে। তিনি বলেন, ২ তারিখের পর বালি মাফিয়া, কয়লা মাফিয়াদের রাজত্ব বন্ধ করব। সবাইকে জেলে পাঠাবার ব্যবস্থা করবো। শুধু আপনারা দিদিকে বদলান। আত্মীয়দের ফোন করেবিস্তারিত পড়ুন
মেডিকেল ভর্তি পরীক্ষায় ছয় হাজারের বেশি অনুপস্থিত

মহামারি করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতির মধ্যেই আজ শুক্রবার দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে এই পরীক্ষায় আবেদন করেও অংশ নেননি ছয় হাজারের বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী। স্বাস্থ্য শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে শুক্রবার (২ এপ্রিল) এমবিবিএস প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়। এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন এক লাখ ২২ হাজার ৮৭৪ জন। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন এক লাখবিস্তারিত পড়ুন
সিলেটে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে হেফাজতের সমাবেশ

সিলেটে করোনা সংক্রমণ ঠেকাতে সবধরনের সভা-সমাবেশ এবং জনসমাগমে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেয়া হলেও তা অমান্য করে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বেলা ২টার দিকে নগরের কোর্ট পয়েন্টে বিশাল সমাবেশ করে তারা। এ সময় সরকারি কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানেননি সমাবেশে অংশগ্রহণকারীরা। এমনকি কারো মুখে মাস্কও দেখা যায়নি। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দলের কর্মী-সমর্থকরা বাদ জুমা নগরের বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ মিছিল সহকারে কোর্ট পয়েন্টেবিস্তারিত পড়ুন
চাঁদপুরে কিশোরীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি ধর্ষণের পর হত্যা

চাঁদপুরের মতলব উত্তর থানার এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ওই কিশোরীর স্বজনদের দাবি, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। কিশোরীর দুলাভাই ছালেহ আহমেদ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে প্রাইভেট পড়ার কথা বলে ওই কিশোরী বাসা থেকে বের হয়। পরে একই গ্রামের রিয়াসাদ ও শহীদুল্লাহ নামে দুইজন তাকেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করে, যুবক গ্রেফতার

পিরোজপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ায় মিজানুর রহমান সিকদার (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ এপ্রিল) ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মিজানুর রহমান সিকদার ওরফে হাতকাটা মিজান নেছারাবাদ উপজেলার আরামকাঠী গ্রামের বজলুর রহমান সিকদারের ছেলে। পেশায় কাঠ ব্যবসায়ী। পুলিশ ও স্থানীয়রা জানান, নিজের ফেসবুক আইডিতে মিজান প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের বিকৃত ছবি পোস্ট করে। বিষয়টিবিস্তারিত পড়ুন

