এপ্রিল, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
৯৯৯-এ ফোন পেয়ে ধর্ষককে আটক করলো পুলিশ

সিরাজগঞ্জের বেলকুচিতে বিস্কুট কিনে দেয়ার লোভ দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আল-আমিন সরকার সোহেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই যুবককে আটক করে। এর আগে ওই যুবক এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের সময় স্থানীয়রা তাকে আটক করে। আল আমিন সরকার সোহেলের বাড়ি দৌলতপুর ইউনিয়নের চর ধুলগাগড়াখালী গ্রামে। বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, শুক্রবার বিকেল তিনটার দিকেবিস্তারিত পড়ুন
দেশে করোনায় রেকর্ড সংক্রমণ ৬৮৩০, মৃত্যু ৫০

দেশে করোনা সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৩০ জনের, যা এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫০ জনের। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডা. নাসিমা সুলতানা নিজেও টিকার প্রথম ভোজ নেয়ার পরেও করোনা আক্রান্ত হয়েছেন।
বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ

পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে রাজধানীর বায়তুল মোকাররমে হেফাজতে ইসলাম বিক্ষোভ করেছে। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। সমাবেশে সংগঠনটির নেতা মাওলানা মামুনুল হক বলেন, ‘কেউ যদি চিন্তা করেন, বন্দুকের নল দিয়ে হেফাজত ইসলামকে শান্ত করে ফেলবেন তাদের বলব, আপনারা বোকার স্বর্গে বাস করছেন।’ তিনি আরও বলেন, ‘আমি বিশ্ব মানবাধিকার কর্মীদের কাছে বলতে চাই, গোয়েন্দা সংস্থাগুলোকে বলতে চাই- যথাযথ তদন্ত করুন। পুলিশি হেফাজতে থাকা আমার কর্মীদেরবিস্তারিত পড়ুন
ফের প্রেমের সম্পর্কে শ্রাবন্তীর, থাকেন একই বাড়িতে!

প্রকাশ্যে এল শ্রাবন্তীর নতুন সম্পর্ক, থাকেন একই বাড়িতে! শ্রাবন্তী চ্যাটার্জি, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি স্বামী রোশান সিংয়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। তবে বিবাহবিচ্ছেদের খবর এখনও জানা যায়নি। কিন্তু এরই মধ্যে নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। বাইপাসের ধারে যে বাড়িতে থাকেন শ্রাবন্তী, একই বাড়িতে বসবাস করেন তার নতুন প্রেমিকও। তার নাম অভিরূপ নাগ চৌধুরী। পেশায় ব্যবসায়ী। তবে এই সম্পর্কের বয়স মাত্র এক মাস। বিষয়টিবিস্তারিত পড়ুন
বিমানবন্দরে ৮ মাসের শিশুকে ফেলে গেলেন মা, কান্না থামালেন নারী পুলিশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ মাসের এক মেয়ে শিশুকে ফেলে পালিয়েছে তার মা। ফেলে যাওয়া শিশুটিকে বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য উদ্ধার করেন। পরে এপিবিএনের নারী সদস্যরা মেস থেকে দুধ এনে খাওয়ালে শিশুটির কান্না থামে। শুক্রবার (২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন এ বিষয়ে বলেন, ‘বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে বিমানবন্দরের অ্যারাইভাল (আগমন) টার্মিনালে সৌদি আরব থেকে এক নারী ঢাকায়বিস্তারিত পড়ুন
এপ্রিলে ঘূর্ণিঝড়, তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরের পূর্বাভাস

এপ্রিলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। এপ্রিল মাসে দেশে একাধিক প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে। চলতি মাসেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা হতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তীব্র কালবৈশাখী ঝড়ও বয়ে যেতে পারে। তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। এপ্রিল মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এপ্রিল মাসে স্বাভাবিক বৃষ্টিপাতেরবিস্তারিত পড়ুন
করোনায় চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমানের মৃত্যু

চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত আড়াটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মেডিকেল ভর্তি পরীক্ষা শেষে সামাজিক দূরত্ব উপেক্ষিত

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার মধ্যেই মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবন, ব্যবসায় অনুষদ ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন ও উদয়ন স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা উপলক্ষে অভিবাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। সবার মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব মানতে অনীহা লক্ষ করা গেছে। সকাল ১০টায় মেডিকেল প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় বেলা ১১টায়। এসময় পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় লক্ষ করা গেছে।বিস্তারিত পড়ুন
করোনা সংক্রমণ রোধে ফের বন্ধ হলো চিড়িয়াখানা

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। শুক্রবার (২ এপ্রিল) সকালে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা সংক্রমণ রোধে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকার মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। গত সোমবার (২৯ মার্চ) করোনাভাইরাস সংক্রমণে বিদ্যমান পরিস্থিতিতে সব ধরনের জনসমাগম সীমিত করা, উচ্চ সংক্রমণযুক্তবিস্তারিত পড়ুন
জুমআর দিন গোনাহ মাফের বিশেষ আমল

আল্লাহ তাআলার কাছে নেয়ামত লাভের সেরা দিন জুমআ। সাপ্তাহিক ইবাদতের মর্যাদাপূর্ণ এ দিনে মুসলিম উম্মাহ জামে মসজিদগুলোতে উৎসব মুখর পরিবেশে একত্রিত হয়। তারা শান্তিপূর্ণভাবে নামাজ, তাসবিহ-তাহলিল, কুরআন তেলাওয়াত, মনোযোগের সঙ্গে খুতবা শোনাসহ আদায় করেন জুমআর নামাজ। কেননা এ দিনের ইবাদতের গুরুত্ব ও ফজিলত অন্য দিনের তুলনায় বেশি। গোনাহগার বান্দাকে জুমআর নামাজ পড়া ও বিশেষ কিছু কাজ করার কারণে ক্ষমা করে দেয়া হয় বলে ঘোষণা দিয়েছেন বিশ্বনবি। মহান প্রভুর ইচ্ছা সপ্তাহের এবিস্তারিত পড়ুন

