এপ্রিল, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সমাবেশ

গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় আইন করার দাবি জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতারা। সেই সঙ্গে সম্প্রতি হেফাজতে ইসলামের আন্দোলন থেকে গণমাধ্যমকর্মীদের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় আয়োজিত সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সমাবেশ শীর্ষক এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। ডিইউজের যুগ্ম সম্পাদক খায়রুল আলমের সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সহ-সভাপতি এম এ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক জিহাদুরবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর অনুরোধ: মাস্ক পরুন, গরম পানির ভাপ নিন

করোনাভাইরাস যাতে ছড়াতে না পারে তার জন্য জনসমাগম এড়াতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তিনি সবাইকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছেন। অনুরোধ জানিয়েছেন বাইরে থেকে ঘরে ফিরে নাকে-মুখে গরম পানির ভাপ নিতেও। প্রধানমন্ত্রী বলেন, আমরা ভ্যাকসিন দেয়া শুরু করেছি বলে বোধহয় মানুষের মাঝে একটি বিশ্বাস জেগে গেছে। যার জন্য সবাই ভাবছিল কিছু হয়তো হবে না। আমি বারবার বলেছিলাম ভ্যাকসিন নিলেও সাবধানে থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বৃহস্পতিবার (১ এপ্রিল) জাতীয় সংসদেবিস্তারিত পড়ুন
বগুড়ায় কোচিং সেন্টার সিলগালা, ৬০ হাজার টাকা জরিমান

সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করার অপরাধে শহরের জলেশ্বরীতলা সানলিড আইডিয়াল স্কুল অ্যান্ড কোচিংকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে জলেশ্বরীতলায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জরিমানার পাশাপাশি কোচিং সেন্টারটি সিলগালা করে দেয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এবং নাছিম রেজা এ অভিডান পরিচালনা করেন। এসময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা জানান, সংক্রামক রোগবিস্তারিত পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় পুড়িয়ে দেয়া বিভিন্ন স্থাপনা পরিদর্শনে আইজিপি ড. বেনজীর

পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা পুলিশ কেন নিয়ন্ত্রণে রাখতে পারেন নি সেটা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মাইকিং করে পুলিশের আত্মরক্ষার কৌশলকে অপেশাদার আচরণ বলে উল্লেখ করেছেন তিনি। বৃহস্পতিবার (০১ এপ্রিল) দুপুরে হেফাজতে তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়া শহরে পুড়িয়ে দেয়া বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে স্থানীয় সার্কিট হাউজে এসব কথা বলেন বেনজীর আহমেদ। পুলিশ প্রধান বলেন, দেশের কর্মকাণ্ড বিদেশে ভিন্নভাবে উপস্থাপন করা হয়। আমাদের রাষ্ট্রীয় ইমেজ তার সঙ্গে যায় না। আমরা একটিবিস্তারিত পড়ুন
বিএনপির কথা জনগণ আর বিশ্বাস করে না: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের অব্যাহত অগ্রযাত্রায় নিজেদের সম্পৃক্ত না করে অবিরাম মিথ্যাচার আর চলার পথে বাধা সৃষ্টির অপকৌশল গ্রহণ করেছে বিএনপি। তিনি বলেন, বিএনপি শেখ হাসিনা সরকারের বিরোধিতা করতে গিয়ে রাষ্ট্রের বিরোধিতা করছে। ওবায়দুল কাদের বৃহস্পতিবার (০১ এপ্রিল) বিকেলে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। নানা ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে শেখ হাসিনা সরকার দেশের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এ ধারাকে আরও অর্থবহ করতে প্রয়োজন সকলের সম্মিলিত প্রয়াসবিস্তারিত পড়ুন
টাইগারদের নিউজিল্যান্ড সফর শেষ হার দিয়েই

টি-টোয়েস্টি সিরিজের শেষ ম্যাচে লজ্জাজনক পরাজয় দিয়ে দুঃস্বপ্নের সফর শেষ করল বাংলাদেশ। অকল্যান্ডে বৃষ্টিবিঘ্নিত শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১০ ওভারও ব্যাট করতে পারলো না টাইগাররা। এ ম্যাচে টাইগারদের বিবর্ণ পারফরম্যান্সে ৬৫ রানের বিশাল পরাজয়। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য অর্ধেকে নেমে আসে। টস হেরে ব্যাট করতে নেমে লিটন দাসের দলের বিপক্ষে কিউইরা জড়ো করে ১৪১ রানের পাহাড়। নির্ধারিত ১০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন ফিন অ্যালেন। মাত্রবিস্তারিত পড়ুন
রাত থেকেই মোবাইল-ইন্টারনেটে সমস্যা

নতুন তরঙ্গ বিন্যাস ও পরিবর্তনের কারণে বৃহস্পতিবার (০১ এপ্রিল) রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত মোবাইলে কল ও ইন্টারনেট সেবায় সমস্যার সম্মুখীন হবেন দেশের গ্রাহকরা। ইতোমধ্যে বিভিন্ন মোবাইল অপারেটরগুলো এসএমএস এর মাধ্যমে তাদের গ্রাহকদের এই বার্তা জানিয়ে দিয়েছে। তাছাড়া গত ২৯ মার্চ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনও (বিটিআরসি) এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছিল। মোবাইল অপারেটর বাংলালিংক তাদের গ্রাহকদের পাঠানো এক ক্ষুদে বার্তায় জানায়, বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার সকাল সকাল ৭টাবিস্তারিত পড়ুন
দৌলতদিয়ায় প্যানেল চেয়ারম্যান দুর্বৃত্তদের গুলিতে নিহত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গনি মন্ডল। সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সচিব তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান গনি মন্ডল। সেসময় একদলবিস্তারিত পড়ুন
ইউরোপ ও ১২ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা

সারা বিশ্বে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় যুক্তরাজ্য বাদে সমগ্র ইউরোপ ও ১২টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সিভিল এভিয়েশন অথরিটি। এ নিষেধাজ্ঞা আগামী ১৮ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। বৃহস্পতিবার (১ এপ্রিল) বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি সার্কুলারের এ তথ্য জানানো হয়েছে। যে ১২টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো হলো- আর্জেটিনা, ব্রাজিল, চিলি, তুরস্ক, উরুগুয়ে, পেরু, বাহরাইন, সাউথ আফ্রিকা, জর্ডান, কুয়েত, কাতার ও লেবানন। সিভিল এভিয়েশন অথরিটিরবিস্তারিত পড়ুন
সস্ত্রীক করোনা আক্রান্ত বিএনপির ড. মোশাররফ, হাসপাতালে ভর্তি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ও দলটিরর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ড. মোশাররফ হোসেন ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেনকে বৃহস্পতিবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা, হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। তারা এক যৌথ বিবৃতিতে বিএনপির অন্যতম এই জ্যেষ্ঠ নেতারা আশু রোগমুক্তিবিস্তারিত পড়ুন

