এপ্রিল, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ভ্রাম্যমান আদালত
করোনায় কলারোয়ায় অতিরিক্ত যাত্রী বহণ ও মাস্ক না পরায় জরিমানা

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিযান পরিচালনা করেছে কলারোয়া উপজেলা প্রশাসন। সরকারি নির্দেশনা প্রতিপালন না করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। বৃহষ্পতিবার (১ এপ্রিল) উপজেলা সদরের বিভিন্ন স্থানে ও গণপরিবহনে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী। ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী জানান, ‘কলারোয়া উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সরকারি নির্দেশ অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন করারবিস্তারিত পড়ুন
বেনাপোল সীমান্তে ১৫পিচ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরের বেনাপোল অগ্রভূলাট সীমান্ত থেকে ১৫পিচ স্বর্ণেরবারসহ রানা হামিদ (২৬) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদেও ভিত্তিতে সীমান্তে অভিযান চালিয়ে আটক করা হয়। আটক রানা হামিদ বেনাপোল পোর্ট থানাধীন খলশী গ্রামের আব্দুল গফফারের ছেলে। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুর-ই এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শা উপকেলার অগ্রভূলাট সীমান্ত দিয়ে বিপুল পরিমান স্বর্ণের চালান পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতেবিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুর দাখিল ও হাফিজিয়া মাদ্রাসায় ওয়াজ মাহফিল

কলারোয়ার চন্দনপুর দাখিল মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ৪৭তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর মাদ্রাসায় সম্প্রতি হাফিজিয়া খানা সংযোজন করা হয়েছে। সেখানে ইতোমধ্যে ২০-৩০জন কোমলমতি শিশু কোরআনের হাফেজ হওয়ার অভিপ্রায়ে অধ্যানরত। সেই হাফিজিয়া খানার উন্নয়নকল্পে ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের কোরআন-হাদিস সম্পর্কে সঠিকভাবে অবগতির জন্যে বুধবার (৩১মার্চ) দিবাগত রাতে উপজেলার চন্দনপুর দাখিল মাদ্রাসা চত্বরে ওই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চন্দনপুর দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও কলারোয়াবিস্তারিত পড়ুন
কলারোয়ার রাজপুর সীমান্তে সাড়ে ৬ কেজি রুপার গহনা উদ্ধার

কলারোয়ার রাজপুর সীমান্তে সাড়ে ৬ কেজি রুপার গহনা উদ্ধার করেছে বিজিবি। কলারোয়া সীমান্তের রাজপুর মাঠ থেকে বুধবার বিকালে ওই রুপার গহনা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকালে মাদরা বিওপির নায়েক খায়রুজ্জামান জানান, টহলরত বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস এর ১১সাব পিলাবের সন্নিকটে রাজপুর গ্রামের মাঠের মধ্যে দিয়ে দুই ব্যক্তি যাওয়ার সময় তারা বিজিবি দেখে একটি সিমেন্টের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই বস্তায় তল্লাসী চালিয়ে ৬বিস্তারিত পড়ুন
কেশবপুরে গাছ ভেঙ্গে পড়ে রোগিদের প্রানহানির আশংকা!

যশোরের কেশবপুরে আম্ফান ঘূর্ণিঝড়ের আঘাতে পাঁজিয়া ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ভবনের উপর বিশাল আকৃতির দুটি গাছ ভেঙ্গে পড়েছে ও তিনটি শিরিশ গাছ মারা গেছে। যে কোন সময় ভেঙ্গে হাসপাতালে আসা রোগিদের প্রানহানি ঘটতে পারে বলে আশংকা করছে এলাকাবাসি। উপজেলার পাঁজিয়া ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের তত্বাবধায়ক ডাক্তার আফছার আলী বলেন, ২০২০ সালে ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে দুটি শিরিশ গাছ উপড়ে ভবনের উপর পড়ে। গাছ এবং ভবনটিও ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। হাসপাতালে আসা রোগিদেরও নিরাপত্তাহীনতায় ভুগতে হয়।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা পরিষদে বাংলা ১৪২৮ সনের ১৬টি খেয়া ঘাটের দরপত্র গ্রহণ

সাতক্ষীরা জেলা পরিষদে দরপত্র গ্রহীতাদের অনূক‚লে বাংলা ১৪২৮ সনের খেয়া ঘাটের ইজারা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০১ এপ্রিল) বিকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে খেয়া ঘাট টেন্ডার দরপত্র গ্রহীতাদের সম্মুখে সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব ১৬টি দরপত্রের মধ্যে ৯টি সর্বোচ্চ দরপত্র গ্রহীতাদের অণূকলে এ খেয়া ঘাট ইজারা প্রদান করেন। সাতক্ষীরা জেলা পরিষদে ১৪২৮ সনের ১৬টি খেয়া ঘাট ইজারা প্রদানের জন্য দরপত্র আহবান করা হয়। সরকারি রাজস্ববিস্তারিত পড়ুন
আরো খবর..
দেবহাটায় মাস্ক পরায় উদ্বুদ্ধ ও ভ্রাম্যামান আদালতে জরিমানা

দেবহাটায় মাস্ক পরায় উদ্বুদ্ধকরণ ও ভ্রাম্যামান আদালতে জরিমানা করলেন নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। দেশব্যাপী করোনা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি মাস্ক পরার জন্য সাধারণ মানুষকে উদ্ভুদ্ধ করার লক্ষে দেবহাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ঈদগাহ বাজার, সখিপুর মোড়, সখিপুর বাজার, পারুলিয়া সহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী অফিসার। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে তিনি করনা পরিস্থতির দ্বিতীয় ধাপ মোকাবেলায় পথচারীসহ সকলকে মাস্ক পরা এবং হ্যান্ডবিস্তারিত পড়ুন
শ্যামনগরে বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত, ঝুঁকিপূর্ণ ৪ ইউনিয়ন

সাতক্ষীরার শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙ্গে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৪ গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত দেড়টার দিকে খোলপেটুয়া নদীতে অস্বাভাবিক জোয়ারের পানি বৃদ্ধি পেলে বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্গাবাটি নামক স্থানে প্রায় ২ শতাধিক ফুট পাউবো’র বেড়িবাঁধ নদীতে ধ্বসে পড়ে। এ সময় জোয়ারের পানি ভিতরে প্রবল গতিতে প্রবেশ করে এবং ৪ গ্রাম প্লাবিত ও শতাধিক মৎস্য ঘের তলিয়ে পানিতে ভেসে যায়। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। বুড়িগোয়ালিনীবিস্তারিত পড়ুন
অনলাইন প্রতারণা রোধে কঠোর নজরদারির নির্দেশ রাষ্ট্রপতির

মহামারি করোনায় নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে প্রযুক্তি নির্ভর ই-কমার্স প্রতিষ্ঠান কিংবা ফেসবুক পেইজ। ক্রেতাদের বাড়তি আগ্রহের সুযোগে অনলাইনে এক ধরনের পণ্য প্রদর্শন করে নিম্নমানের বা অন্য পণ্য ডেলিভারি দেয়ার ঘটনা ঘটছে। অর্ডার নিয়ে টাকা পাওয়ার পর পণ্য ডেলিভারি না দিয়ে ফেসবুক পেইজ বা ওয়েবসাইট বন্ধ করে দিচ্ছে কিছু অসাধু প্রতিষ্ঠান। এতে প্রতারিত হয়ে অনলাইনে কেনাকাটায় আগ্রহ হারাচ্ছেন ভোক্তারা। এ অবস্থায় বৃহস্পতিবার (০১ এপ্রিল) ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো’রবিস্তারিত পড়ুন
দেশে করোনা শনাক্তের নতুন রেকর্ড, বেড়েছে মৃত্যু

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫৯ জন যা এ যাবতকালের ২য় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ১০৫ জনে। এছাড়া দেশের ইতিহাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬ হাজার ৪৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জনে। করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যবিস্তারিত পড়ুন

