বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুর দাখিল ও হাফিজিয়া মাদ্রাসায় ওয়াজ মাহফিল

কলারোয়ার চন্দনপুর দাখিল মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ৪৭তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চন্দনপুর মাদ্রাসায় সম্প্রতি হাফিজিয়া খানা সংযোজন করা হয়েছে। সেখানে ইতোমধ্যে ২০-৩০জন কোমলমতি শিশু কোরআনের হাফেজ হওয়ার অভিপ্রায়ে অধ্যানরত। সেই হাফিজিয়া খানার উন্নয়নকল্পে ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের কোরআন-হাদিস সম্পর্কে সঠিকভাবে অবগতির জন্যে বুধবার (৩১মার্চ) দিবাগত রাতে উপজেলার চন্দনপুর দাখিল মাদ্রাসা চত্বরে ওই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন চন্দনপুর দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর।

মাহফিলে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী আলোচক মুফাচ্ছিরে কোরআন সুমিষ্টভাষী বক্তা লেখক ও গবেষক মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী।
বিশেষ বক্তা ছিলেন হযরত মাওলানা গিয়াস উদ্দিন যশোরী ও হযরত মাওলানা তাওহীদুর রহমান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলী, আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ মিঠু ও ডালিম হোসেন সহ কয়েকজন মেম্বার প্রার্থী, প্রভাষক আরিফ মাহমুদ, এস এম আব্দুল্লাহ প্রমুখ।

মাহফিলে বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। মহিলাদের জন্য পৃথক বসার ব্যবস্থা নেয়া হয়।

মাহফিল পরিচালনা করেন মাওলানা নাজমুল হুদা।

বিশেষ ব্যবস্থাপনায় ছিলেন চন্দনপুর মাদ্রাসার সুপার মাছুম বিল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা