বুধবার, জুন ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

করোনার দ্বিতীয় ডোজ নিলেন ওবায়দুল কাদের

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (২৪ মে) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) টিকা কেন্দ্রে তিনি এ টিকা নেন। এর আগে ৩১ মার্চ একই জায়গায় করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ওবায়দুল কাদের। গত ২৭ জানুয়ারি থেকে বাংলাদেশে করোনা টিকাদান কার্যক্রম শুরু হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে দেওয়ার মধ্য দিয়ে। এরপর ৭ ফেব্রুয়ারি শুরু হয় গণটিকাদান।বিস্তারিত পড়ুন

করোনার প্রথম সংক্রমণ নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

মহামারি করোনাভাইরাসের কড়াল থাবায় প্রায় দুই বছরের কাছাকাছি বিপর্যস্ত পুরো পৃথিবী। এখন পর্যন্ত করোনার উতপত্তি কোথায় তা নিয়ে চলছে নিরন্তর গবেষণা। এরই মধ্যে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল রোববার (২৩ মে) এক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। ওই প্রতিবেদনে প্রথম করোনাভাইরাসে শনাক্ত ও ছড়িয়ে পড়া নিয়ে নতুন তথ্য তুলে হাজির করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, চীন করোনা মহামারির তথ্য প্রকাশ করার আগেই ২০১৯ সালের নভেম্বরে দেশটির উহান ইনস্টিটিউট অববিস্তারিত পড়ুন

হামাসের বিজয় মহড়া (ভিডিও)

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিরুদ্ধে ১২ দিনব্যাপী যুদ্ধ শেষ হওয়ার পর সামরিক মহড়া চালিয়েছে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডস। ইরানের আরবি স্যাটেলাইট নিউজ চ্যানেল আল-আলমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে পার্সটুডে। রোববার (২৩ মে) ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডের শত শত যোদ্ধা অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়ে গাজা শহরের রাজপথে প্রকাশ্যে মহড়া দিয়েছেন। মহড়া থেকে সাম্প্রতিক যুদ্ধে নিহত ব্রিগেডসের অন্যতম কমান্ডার বাসিম ঈসার প্রতি সম্মান প্রদর্শন করা হয়। হামাসের অন্যতম নেতা ইসমাইল রেদওয়ান মহড়ারবিস্তারিত পড়ুন

বিয়ে করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন

আগামী ২০২২ সালের ৩০ জুলাই বান্ধবী ক্যারি সিমন্ডসকে বিয়ে করতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্যের দ্য সান পত্রিকার বরাত দিয়ে সোমবার (২৪ মে) বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশিত করেছে। ইতিমধ্যে বরিস ও ক্যারি তাদের পরিবার-স্বজন-বন্ধুদের বিয়ের আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। আমন্ত্রণপত্রে বিয়ের ওই তারিখ উল্লেখ করেছেন তারা। দ্য সান পত্রিকায় বলা হয়, বরিস-ক্যারি জুটির বিয়ের স্থানসহ বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। এরআগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে ক্যারি সাইমন্ডস গর্ভবতী হয়ে পড়ায় তাকেবিস্তারিত পড়ুন

জাতীয় সংসদের শুন্য ৪টি আসনে উপনির্বাচন মধ্য জুলাইয়ে

জাতীয় সংসদের শুন্য ৪টি আসনে উপনির্বাচন মধ্য জুলাইয়ে অনুষ্ঠিত হতে পারে। করোনার বর্তমান ভয়ানক পরিস্থিতি অব্যাহত থাকলেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে মধ্য জুলাইয়ে নির্বাচন সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার। তিনি জানান, আটকে থাকা লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য আসনে উপনির্বাচন আগামী জুলাই মাসের মাঝামাঝিতে অনুষ্ঠিত হবে। সোমবার (২৪ মে) দুপুরে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে নির্বাচন কমিশন সচিব বলেন, ঠিক কোনবিস্তারিত পড়ুন

একদিনেই রাজশাহী মেডিকেলে ১০ করোনা রোগীর মৃত্যু

রাজশাহী অঞ্চলে বিধ্বংসী রূপ নিয়েছে অতিমহামারি করোনা। রোববার (২৩ মে) বিকেল থেকে সোমবার (২৪ মে) বেলা ১১টা পর্যন্ত শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছে ১০ জন। তারা সবাই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদের মধ্যে আইসিইউতে চারজন, ১৬নং ওয়ার্ডে তিনজন, ২৯নং ওয়ার্ডে একজন, ২২নং ওয়ার্ডে দুজন মারা গেছেন। মৃতদের অধিকাংশই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। এদিকে সোমবার দুপুর পর্যন্ত রাজশাহীবিস্তারিত পড়ুন

শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টা, বৃদ্ধের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামের উলিপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা উলিপুর থানায় অভিযুক্ত মঞ্জু মিয়াকে (৬০) আসামি করে রোববার (২৩ মে) মামলা করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার (২২ মে) দুপুরে ওই শিশু বাড়ির পাশে খেলছিল। এসময় একই এলাকার মৃত ছাপাত উল্ল্যাহর ছেলে মঞ্জু মিয়া তাকে চকলেট দেয়ার কথা বলে কোলে তুলে নিয়ে যান। পরে শিশুটিকে নিজের ছেলের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন মির্জা ফখরুল

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ মে) রাতে ম্যাচ জয়ের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিনন্দন বার্তা পাঠান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্বকাপ সুপার লিগে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৩৩ রানের ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

২৯ মে থেকে সৌদিগামী ফ্লাইট চালু হচ্ছে

আগামী ২৯ মে থেকে সৌদি আরবে পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার (২৩ মে) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে হোটেল কোয়ারেন্টাইন প‍্যাকেজ সুবিধা নিশ্চিত করা সাপেক্ষে আগামী ২৯ মে থেকে ফ্লাইট চালু করা হচ্ছে। সৌদিগামী যাত্রীদের হোটেল বুকিংসহ কোয়ারেন্টাইন প‍্যাকেজ ও বিমানের আসন সংরক্ষণের জন‍্য নিকটস্থ বিমান সেলস কাউন্টার এ যোগাযোগ করারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ঝড়-বৃষ্টিতে দুজনের প্রাণ গেল

সাতক্ষীরায় পৃথক স্থানে বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে ও বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। রোববার (২৩ মে) বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের আহছাননগর ও ফিংড়ি ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন-ধুলিহর ইউনিয়নের আছানডাঙ্গা গ্রামের মল্লুক কবিরাজ (৭০) এবং ফিংড়ি ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রামের মেঘা বারুইয়ের ছেলে নিরাপদ বারুই (৫০)। মৃতের স্বজনরা জানান, রোববার বিকেলে বাড়ি থেকে গরু নিয়ে মাঠে যাচ্ছিলেন মল্লুক কবিরাজ। এসময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ি থেকেবিস্তারিত পড়ুন