মে, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সারাদেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু

সারা দেশে বজ্রপাতে প্রাণহানি দিন দিন বাড়ছেই। দেশের তিন জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে ৫ জন, সিরাজগঞ্জে ৪ জন ও চট্টগ্রামে ২ জন মারা গেছেন। সোমবারও (২৪ মে) তিন জেলায় বজ্রপাতে ১১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জ: বিকেলে জেলার ৩ উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে ৫ জন মারা গেছেন। তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালীনগর সাবানিয়াপাড়া গ্রামের আশরাফুল হকের ছেলে আলামিন (১৩), দেবীনগর ইউনিয়নের নামোহড়মা গ্রামের এনামুলবিস্তারিত পড়ুন
বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা ৬ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৯ আসামির বিরুদ্ধে অপরাধের প্রাথমিক উপাদান রয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ৬ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির জন্য নিম্ন আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে। জীবদ্দশায় বড়পুকুরিয়া মামলা স্থগিত চেয়ে যে আবেদন করছিলেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল হক। তিনি মারা যাওয়ার দুই বছর পর সেই মামলার রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। এ রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, যে কোনো মামলা পুনঃতদন্তের এখতিয়ার আছে দুর্নীতিবিস্তারিত পড়ুন
উদ্ধার হওয়া এক নবজাতকের জন্য সাত ব্যক্তি আদালতে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের একটি ভুট্টাখেত থেকে জীবিত উদ্ধার হওয়া কন্যা শিশু নবজাতককে দত্তক নিতে ইতোমধ্যে সাত ব্যক্তি আদালতে আবেদন করেছেন। তবে এ মুহূর্তে আইনি জটিলতায় ঠাঁই হচ্ছে রাজশাহীর ছোট মনি নিবাস কেন্দ্রে। শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার জগতবেড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্য মোহাম্মদপুর সবেতুল্লা গ্রামের একটি ভুট্টাখেতের মধ্যে রক্তাক্ত অবস্থায় খালি শরীরে নবজাতকটিকে পায় মিনা বেগম (৩২)। ওইদিন পুলিশ খবর পেয়ে নবজাতক শিশুসহ দম্পতিকে উপজেলাবিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড় মোকাবেলায় সাতক্ষীরা আ.লীগের নেতা-কর্মীদের মানুষের পাশে থাকার আহবান

ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় সাতক্ষীরা আ.লীগের সকল স্তরের নেতা-কর্মীদের উপকূলীয় এলাকার মানুষের পাশে থাকার আহবান জানালেন মোঃ নজরুল ইসলাম। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় সৃষ্ট গভীর নি¤œচাপটি ঘূর্ণিঝড় ইয়াসে পরিণত হয়েছে। আগামী ২৬ মে বুধবার সন্ধ্যায় সাতক্ষীরাসহ উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়টির আঘাত আনার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়কে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলাসহ বিভিন্ন এলাকায় ঝুকিপূর্ণ বেড়িবাঁধগুলো জরুরি মেরামতের প্রয়োজনে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনসাধারণ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে দুর্যোগ ঝুকিপূর্ণবিস্তারিত পড়ুন
করোনায় আরো ২৫ জনের মৃত্যু, শনাক্ত ১৪৪১

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪০১ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪১ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৯০ হাজার ৫২১ জনে। সোমবার (২৪ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বছরের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। এরপর একইবিস্তারিত পড়ুন
বর্তমান গতিবেগ থাকলে ঘূর্ণিঝড় যশ (YAAS) দেশে আঘাত হানার শঙ্কা কম, হতে পারে ঝড়োহাওয়া

বর্তমান গতিবেগ অব্যাহত থাকলে ঘূর্ণিঝড় যশ (YAAS) বাংলাদেশ উপকূলে আঘাত হানার আশঙ্কা খুবই কম। তবে ঘূর্ণিঝড়ের কারণে দেশে ঝড়োহাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। সোমবার (২৪ মে) সচিবালয়ে ঘূর্ণিঝড় যশ (YAAS) নিয়ে এক প্রস্তুতি সভায় এ কথা জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় যশ (YAAS)কে আমরা কঠোর পর্যবেক্ষণে রেখেছি। এটা শেষ না হওয়া পর্যন্ত আমাদের পর্যবেক্ষণ অব্যাহত থাকবে। যদি কোনো কারণেবিস্তারিত পড়ুন
সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ
‘সবকিছু সচল শিক্ষাপ্রতিষ্ঠান কেন অচল’

অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা। সোমবার (২৪ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন করছে ঢাকা কলেজ, ইডেন কলেজ, ঢাকা সিটি কলেজসহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টসসহ সব প্রতিষ্ঠান খোলা রয়েছে সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা অযৌক্তিক। তাই আমরা অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ক্লাস পরীক্ষা চালুর দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে স্বাস্থ্যবিধি মেনে চূড়ান্তবিস্তারিত পড়ুন
নিম্নচাপে রূপ নিলো ঘূর্ণিঝড় যশ (YAAS), ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত

শক্তি সঞ্চয় করে আরও ঘনীভূত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় যশ (YAAS)-এ পরিণত হয়েছে। এটি এখন ওই এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (২৪ মে) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আবহাওয়া বিশেষ বার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি সোমবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬০৫বিস্তারিত পড়ুন
দূরপাল্লার বাস-লঞ্চ-ট্রেন চলাচল শুরু

দেড় মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর চালু হলো লঞ্চ, ট্রেন ও দূরপাল্লার বাস। তবে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী বহন করতে হবে। ট্রেনের ভাড়া না বাড়লেও লঞ্চ ও বাসযাত্রীদের গুনতে হবে ৬০ শতাংশ বেশি ভাড়া। সোমবার (২৪ মে) দূরপাল্লায় বাস চলাচল শুরু হওয়ায় রাজধানীর বাস টার্মিনালে ফের কর্মচাঞ্চল্য। বাসে টিকিট বিক্রি হচ্ছে এক আসন ফাঁকা রেখে। এদিকে ২৮ জোড়া আন্তঃনগর ট্রেন দিয়ে শুরু হচ্ছে রেল চলাচল। ট্রেনের ভাড়া না বাড়লেও একবিস্তারিত পড়ুন
এমন ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ চাই না

এমন ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ চাই না শেখ শাকিল হোসেন বাংলা, বাঙালি ও বাংলাদেশের উত্থানে যে প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সেটি ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’। বায়ান্ন ’র ভাষা আন্দোলন থেকে শুরু করে বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ছয়দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও ঊননব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সবখানে বিশ্ববিদ্যালয়টি তার জৌলুশ দেখিয়েছে। বলা হয়ে থাকে, এটি পৃথিবীর একমাত্র বিশ্ববিদ্যালয় যেটি একটি স্বাধীন দেশের জন্ম দিয়েছে। অন্যায়-অবিচারের প্রশ্নে যে প্রতিষ্ঠানটি কোনদিন আপোষ করেনি,বিস্তারিত পড়ুন

