মে, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
‘মানুষের জন্য যা মঙ্গলকর ও কল্যাণকর তা ইসলামের বিধান’

ইসলাম প্রকৃতির ধর্ম। মানুষের জন্য যা মঙ্গলকর ও কল্যাণকর তা ইসলামের বিধান। ইসলাম মানুষদেরকে নিরানন্দ হতে, কঠোর হতে, নির্দেশ দেয় না। বরং ইসলাম মানুষকে মানবীয় প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে আনন্দ উৎসব করতে নির্দেশ দেয়। ইসলাম শুধুমাত্র দৈহিক বা জৈবিক আনন্দ ফুর্তির উৎসাহ না দিয়ে মানুষের প্রকৃতির সাথে মিল রেখে দৈহিক-জৈবিক, মানসিক, আত্মিক ও সামাজিক আনন্দের সমন্বয় কে উৎসাহ দেয়। ইসলামের ‘ঈদের ‘আনন্দকে মানবতা, আধ্যাত্মিকতা ও সামাজিকতার সাথে সমন্বিত করেছে। একমাস ‘সিয়াম’বিস্তারিত পড়ুন
বগুড়ায় আওয়ামী লীগের বর্ধিত সভায় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বগুড়ার সোনাতলায় আওয়ামী লীগের বর্ধিত সভায় দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। বুধবার (১৯ মে) সন্ধ্যায় সোনাতলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভার এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। স্থানীয় সূত্রে জানা যায়, বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী। সভা চলাকালে সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন ও সোনাতলা উপজেলা ভাইস চেয়াম্যান জাকিরবিস্তারিত পড়ুন
কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই কিশোর

কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (১৯ মে) সন্ধ্যায় ভেড়ামারা-গোলাপনগর সড়কের বাঁকাপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামের মমিনুল হকের ছেলে ময়নাল হক মিল্টন (১৭) এবং একই গ্রামের আলমের ছেলে শাকিল (১৭)। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ভেড়ামারা-গোলাপনগর সড়কের বাঁকাপুল সংলগ্ন স্থানে দুই দিক থেকে আসা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে থাকা চালকসহ চারজন রাস্তার ছিটকেবিস্তারিত পড়ুন
বগুড়ার মহাস্থানগড়ে কোটি টাকা মূল্যের বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

বগুড়ায় কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার উত্তর পাড়ার মৃত ইয়াসিন আলির ছেলে রিজা মিয়া (৪০)। বুধবার (১৯ মে) সন্ধ্যায় র্যাব-১২ বগুড়া ক্যাম্প ওই ব্যক্তির নিজ বাড়িতে অভিযান চালায়। পরে তার কাছ থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ গ্রেপ্তার করে। র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া রিজা মাটি খনন করতে যেয়ে সে মূর্তিটি পায়। পরে র্যাব গোয়েন্দা তথ্যেরবিস্তারিত পড়ুন
বুধবার মধ্যরাত থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরা নিষিদ্ধ

সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। বুধবার (১৯ মে) মধ্যরাত থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানান। মন্ত্রণালয় জানায়, দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ এর ধারা ৩ এর উপধারা ২ এর ক্ষমতাবলে এবিস্তারিত পড়ুন
মুজিববর্ষ উপলক্ষে ১১০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন রোববার

মুজিববর্ষ উপলক্ষে ১১০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করা হবে রোববার (২৩ মে)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি আশ্রয়কেন্দ্রগুলো উদ্বোধন করবেন। সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের বাস্তবায়নাধীন ‘উপকূলীয় ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের অধীনে ২২০টি বহুমুখীবিস্তারিত পড়ুন
চার সংসদীয় আসনে ভোট জুলাইয়ে, তফসিল ২৪ মে

লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে আগামী জুলাইয়ে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এসব আসনে উপনির্বাচনের তফসিল আগামী ২৪ মে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। বুধবার (১৯ মে) রাজধানীর নির্বাচন ভবনে এ কথা জানান তিনি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে বিকেল ৩টায় কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ইসি সচিব বলেন, লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে নির্বাচনের বিষয়ে আলোচনাবিস্তারিত পড়ুন
সাংবাদিক রোজিনার ন্যায় বিচার নিশ্চিত করা হবে : তথ্যমন্ত্রী

সাংবাদিক রোজিনা ইসলামের মামলার ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বুধবার দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন দ্বিতীয় পর্যায়ের চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, দেশে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে তথ্য কমিশন গঠিত হয়েছে। কমিশনের মাধ্যমে যে কেউ যেকোনো তথ্য সরকারের কাছে চাইতে পারে। তবে তথ্য কমিশনেরবিস্তারিত পড়ুন
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদ কলারোয়ার সাংবাদিকদের

দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা করে আটকের প্রতিবাদ জানিয়েছে কলারোয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি ও তার সাথে অনৈতিক আচরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সচিবালয়ে রাষ্ট্রীয় গোপন নথি নিশ্চয় অনিরাপদ ভাবে টেবিলের উপর পড়ে থাকবে না। যদি হয়েও থাকে তবে যারা অনিরাপদে রেখেছেন তাদের বিরুদ্ধে আগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। সুতরাং চুরির অপবাদ নিছক হাস্যকর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির বিরুদ্ধে কয়েকটি রিপোর্টবিস্তারিত পড়ুন
তালায় উপার্জনের একমাত্র বাহন ভ্যান চুরি, শিশুর বুকফাটা আহাজারি

ভ্যান চালিয়ে কোনোরকম আয় করে সংসার চালান বাবু সরদার। দুমুঠো ভাতের তাগিদে ছেলে আবদুল্লাহ সরদারও মাঝেমধ্যে ভ্যানটি নিয়ে রাস্তায় নামে। বুধবার (১৯ মে) সকালে বাবার মোটরভ্যানটি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে বেলা ১১টার দিকে। এরপর খুলনা জেলার চুকনগর বাজার থেকে ভ্যানটি চুরি করে পালিয়েছে দুই প্রতারক। আব্দুল্লাহ (১৪) বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে। আহাজারি করতে করতে আবদুল্লাহ জানায়, ভাড়া নিয়ে তালা থেকে চুকনগর বাজারে যাওয়ার পর দুজন এসে বলে,বিস্তারিত পড়ুন

