শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘মানুষের জন্য যা মঙ্গলকর ও কল্যাণকর তা ইসলামের বিধান’

ইসলাম প্রকৃতির ধর্ম। মানুষের জন্য যা মঙ্গলকর ও কল্যাণকর তা ইসলামের বিধান। ইসলাম মানুষদেরকে নিরানন্দ হতে, কঠোর হতে, নির্দেশ দেয় না। বরং ইসলাম মানুষকে মানবীয় প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে আনন্দ উৎসব করতে নির্দেশ দেয়। ইসলাম শুধুমাত্র দৈহিক বা জৈবিক আনন্দ ফুর্তির উৎসাহ না দিয়ে মানুষের প্রকৃতির সাথে মিল রেখে দৈহিক-জৈবিক, মানসিক, আত্মিক ও সামাজিক আনন্দের সমন্বয় কে উৎসাহ দেয়।

ইসলামের ‘ঈদের ‘আনন্দকে মানবতা, আধ্যাত্মিকতা ও সামাজিকতার সাথে সমন্বিত করেছে। একমাস ‘সিয়াম’ পালনের পরে ‘ঈদের দিবস’ নির্ধারণ করেছে। ঈদের আনন্দ উৎসবের শুরুতে আল্লাহর কাছে সালাত আদায় ও দোয়ার ব্যবস্থা করেছে।
ঈদের মাঠে হেঁটে যাওয়া সুন্নাত ও উত্তম। এছাড়া এক রাস্তা দিয়ে যাওয়া ও অন্য রাস্তা দিয়ে ফিরে আসা সুন্নাত। কারণ এতে সকলের সাথে দেখা সাক্ষাত হয়, ভ্রাতৃত্ব সাম্য ও ভালোবাসা প্রকাশ পায়। ঈদের পরে শুভেচ্ছা বিনিময় ইসলামী আদব।
যাকাত ও ফিতরা প্রদানের মাধ্যমে সমাজের গরীবদেরকে সহ পুরো সমাজকে ঈদের আনন্দে শরীক করার ব্যবস্থা করেছে।

পাশাপাশি ঈদে সামাজিক শুভেচ্ছা বিনিময়, বেড়ানো, খেলাধুলা, হাসি-আনন্দ ইত্যাদি বিনোদনের উৎসাহ প্রদান করেছে।
ঈদের পরে শুভেচ্ছা ইসলামী আদব।

জুবাইর ইবনু নুফাইর বলেন: ‘রাসূলুল্লাহ (সা.)এর সাহাবীগণ ঈদের দিনে একে অপরকে বলতেন: তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম : আল্লাহ আমাদের এবং আপনার আমল কবুল করুন।’ (ইবনু হাজার আসকালানী, ফাতুহুল বারী” ২/৪৪৬।)

আমরা সাধারণত ‘ঈদ মোবারক’ ইত্যাদি বলি। এগুলিও ভালো। তবে সাহাবীদের বাক্যগুলি ব্যবহার করাই উত্তম। মহান আল্লাহ আমাদের সকলের জীবনের প্রতিটি দিনকে ঈদের দিনের মতোই আনন্দময়, পূন্যময় ও ভালবাসাময় করে দিন।আমীন।

লেখক:
মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী
কলারোয়া, সাতক্ষীরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।বিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা