সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল


সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি ও সাতক্ষীর জেলা জামায়াতের নায়েবে আমীর কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মঈনুল হক’র স্ত্রী সাতক্ষীরা জেলা জামায়াতের মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তাজকিরা হক ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার (১৭ মে) সন্ধ্যা ৭ ঘটিকার সময় পৌরসভাস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্বামী, এক কন্যা নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (১৮ মে) সকাল ১১ টায় কলারোয়া সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে পৌরসদরের ঝিকরা সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
মরহজমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সংদস সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ,
সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহ সেক্রেটারী মাওলানা ওসমান গণি, ডা. সুজায়াত আলী, কলারোয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন
কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
বাংলা অনলাইন নিউজ পোর্টাল দৈনিক নতুন সূর্য’র সপ্তম বছরে পদার্পণ উপলক্ষে বর্ণিলবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
কলারোয়ার কেঁড়াগাছি গ্রামের সাইফুল্লাহ গাজি উজ্জ্বলের গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।বিস্তারিত পড়ুন


