মে, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
জামিনে মুক্তি পেলেন সাতক্ষীরা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহ আলম

‘আমি আইনজীবী নই, আমি টাউট’ এমন লেখা ঝুলিয়ে ছবি তুলে ফেইসবুকে দিয়ে সম্মানহানি করার অভিযোগে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এম শাহ আলম জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার বিকাল ৪টার দিকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। বুধবার বেলা ১২ টার সময় ভার্চুয়াল আদালতে এড. এম শাহ আলমের রিমান্ড ও জামিন শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীতে এম শাহ আলমের পক্ষে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য জেডবিস্তারিত পড়ুন
ফরম পূরণের সময় বাড়লেও সাতক্ষীরার সেই ৭ শিক্ষার্থীর পরীক্ষা এখনো অনিশ্চিত

এসএসসির ফরম পূরণের সময় বাড়লেও সাতক্ষীরার দেবনগর বেগম রোকেয়া মাধ্যমিক বিদ্যালয়ের সেই ৭ শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ এখনো অনিশ্চিত। প্রধান শিক্ষকের অপেশাদারিত্ব আর প্রতিহিংসার কারণে এই ৭ শিক্ষার্থীর শিক্ষাজীবন ধ্বংসের দ্বারপ্রান্তে। এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার বরাবর ভুক্তভোগী শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিলেও দায়সারা বক্তব্য দিয়ে দৃশ্যমান কোন ব্যবস্থা না নিয়েই দায়িত্ব সেরেছেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন। করোনা মহামারীর কারণে এবছর শিক্ষা মন্ত্রাণালয় থেকে নির্বাচনী পরীক্ষা ছাড়াই সকল এসএসসি পরীক্ষার্থীরবিস্তারিত পড়ুন
করোনাভাইরাসের কারণে আবারও স্থগিত এশিয়া কাপ ক্রিকেট

করোনাভাইরাসের কারণে আবারও স্থগিত করা হলো এশিয়া কাপ ক্রিকেট। এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়, আগামী জুন মাসে। সে লক্ষ্যে লঙ্কানরা প্রস্তুতিও প্রায় শেষ করে এনেছিল। কিন্তু ভারতীয় উপমহাদেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে আরও একবার স্থগিত করা হলো মহাদেশীয় টুর্নামেন্টটি। গত বছরই এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আয়োজক ছিল পাকিস্তান। যদিও টুর্নামেন্টটির ভেন্যু ছিল আরব আমিরাতে। কিন্তু করোনাভাইরাসের কারণে গত বছরও এশিয়া কাপটি স্থগিত করা হয়। এবারের আয়োজকবিস্তারিত পড়ুন
আমি একজন পরিবহন শ্রমিক

ব্যাগটা গুছিয়ে রেখো,ভোরে বেরিয়ে যেতে হবে। পারলে তুমিও আজ তাড়াতাড়ি ঘুমিয়ে যেও বলেই শুয়ে পড়লাম। খুব ভোরে ফ্রেশ হয়ে মায়ের দোয়া নিয়ে ব্যাগটা হাতে বেরিয়ে যাবো এমন সময় জাহানারা বললো বাসায় বাজার নেই। জাহানারা আমার সহধর্মিণী,আমাদের ১ বছরের খোকা ফাইয়াজ বাবু। মানিব্যাগ থেকে ২’শ টাকা বউটার হাতে দিয়ে বললাম আজ এটুকু দিয়েই চেষ্টা করে নাও। আসার সময় আমি কিছু নিয়ে আসবো। বউ আমার একটা হাসি দিয়ে বললো, ” সাবধানে যেও”। মুচকিবিস্তারিত পড়ুন
শ্যামনগরে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিণগর গ্রামের মধু খামারী ফজের আলীর পুত্র ফয়সাল (২) পুকুরের পানিতে ডুবে করুণ মৃত্যু ঘটেছে৷ জানা গেছে, বুধবার (১৯ মে) ভোরে মায়ের সাথে ঘুম থেকে উঠে ফয়সাল (২)৷ মা মোমেনা বেগম রান্নার কাজে ব্যস্ত থাকায় ফয়সাল উঠানে খেলা করতে থাকে৷ কিছু সময় পর মায়ের রান্না করার মধ্যে হঠাৎ পুকুরে দিকে নজর যায় এবং দেখতে পাই পুকুরে ভাসমান অবস্থায় তার ছেলে পড়ে আছে৷ তার মায়ের হাক চিৎকারে স্থানীয়রাবিস্তারিত পড়ুন
সাংবাদিক রোজিনাকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন

সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় জড়ানোর প্রতিবাদ জানিয়ে বেনাপোলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বেনাপোল কাস্টমস্ হাউজের সামনে শার্শা ও বেনাপোলের সাংবাদিক সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়। কর্মসূচিতে অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এ ছাড়া রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় জড়িতবিস্তারিত পড়ুন
বিশ্বকাপ ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে নাকি ভারতের বাইরে, ভাগ্য নির্ধারণ ২৯ মে

আর মাত্র ১০দিন। এরপরই নিশ্চিত হয়ে যাবে আগামী অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে নাকি ভারতের বাইরে অনুষ্ঠিত হবে। কারণ, ২৯ মে বিশ্বকাপ আয়োজন নিয়েই বিশেষ জরুরি সভায় বসতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে চলা উর্ধ্বগতিতে প্রতিদিন প্রায় চার হাজার মানুষ ঢলে পড়ছে মৃত্যুর মুখে। এমন পরিস্থিতিতে মাঝপথে এসে আইপিএল স্থগিত করে দিয়েছে বিসিসিআই। প্রশ্ন উঠেছে আগামীবিস্তারিত পড়ুন
রোজিনা ইসলামের মুক্তির দাবিতে শার্শায় সাংবাদিকদের মানববন্ধন

দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হয়রানিমুলক মামলা প্রত্যাহারের দাবীতে যশোরের শার্শার নাভারনে উপজেলায় কর্মরত সকল গনমাধ্যম কর্মিরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নাভারন-সাতক্ষীরা মোড়ে জিরোপয়েন্ট এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। মানববন্ধনে অংশ নেয়া শার্শা রিপোটার্স ক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাবের জেলা সভাপতি মতিয়ার রহমান, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক এমএ রহিম, সেলিম রেজা,বিস্তারিত পড়ুন
আরো খবর
কেশবপুরে ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে আ.লীগের সমাবেশ

যশোরের কেশবপুর পৌর সভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ছাত্রলীগনেতা শারাফাত হোসেন সোহান হত্যার প্রতিবাদে এবং হত্যা মামলার আসামীদের গ্রেফতারসহ ফাঁসির দাবিতে এক প্রতিবাদ সমাবেশ বুধবার বিকালে বালিয়াডাঙ্গা আব্দুলের মোড় চত্ত্বওে অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী মোড়লের নভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হফিজুর রহমান গাজীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ৯নং ওয়ার্ড আওয়ামীবিস্তারিত পড়ুন
কলারোয়া বাটরা দাসপাড়া মহাশ্মশান উদ্বোধন

কলারোয়া বাটরা দাসপাড়া মহাশ্মশান উদ্বোধন করা হয়েছে। উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ মঙ্গলবার সন্ধ্যায় এটির উদ্বোধন করেন। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহের অথায়নে ও উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের তত্বাবধানে মহাশ্মশানটি নির্মিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ রায়, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি উজ্জ্বল দাশ, সাধারণ সম্পাদক গোপাল কুমার ঘোষ বাবু, পূজা উদযাপন পরিষদেরবিস্তারিত পড়ুন

