শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বকাপ ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে নাকি ভারতের বাইরে, ভাগ্য নির্ধারণ ২৯ মে

আর মাত্র ১০দিন। এরপরই নিশ্চিত হয়ে যাবে আগামী অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে নাকি ভারতের বাইরে অনুষ্ঠিত হবে। কারণ, ২৯ মে বিশ্বকাপ আয়োজন নিয়েই বিশেষ জরুরি সভায় বসতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ভারতে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে চলা উর্ধ্বগতিতে প্রতিদিন প্রায় চার হাজার মানুষ ঢলে পড়ছে মৃত্যুর মুখে।

এমন পরিস্থিতিতে মাঝপথে এসে আইপিএল স্থগিত করে দিয়েছে বিসিসিআই। প্রশ্ন উঠেছে আগামী অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও।

এরইমধ্যে শোনা যাচ্ছে, বিশ্বকাপের জন্য বিকল্প ভেন্যুরও চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছে বিসিসিআই। এমন জ্বল্পনা-কল্পনার মধ্যেই বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ করতে বৈঠকে বসতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

গতবছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায়। কিন্তু করোনার কারণে সেটা এক বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ঠিক করা হয়, চলতি বছর অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি এবং আয়োজক দেশ ভারত।

এ লক্ষ্যে ৯টি ভেন্যুও ঠিক করে ফেলেছিল বিসিসিআই; কিন্তু এবার করোনার কারণে সেটা ভারতে আয়োজন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

কারণ, যেখানে মাত্র আটদলের আইপিএল স্থগিত করতে হয়েছে বায়ো-বাবলের মধ্যেই করোনা ঢুকে পড়ার কারণে, সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ কিভাবে আয়োজন করবে ভারত? কিভাবে ৯টি ভেন্যুতে ১৬টি দেশকে ট্রাভেল করানো হবে, কিভাবে বায়ো-বাবল তৈরি করা হবে।

এসব নিয়েই আলোচনায় বসতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই সচিব জয় শাহ একটি নোটিস দিয়ে জানিয়েছেন, ভারতে ক্রিকেট মৌসুমের ভবিষ্যৎ কী হবে, সে নিয়েই আগামী ২৯ মে বৈঠকটি হবে। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হবে বৈঠকে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা