রবিবার, জুন ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

ঈদুল ফিতর উপলক্ষে চাঁদরাতে ৩৫ হাজার গরু জবাই

ঈদুল ফিতর উপলক্ষে চাঁদরাতে রাজধানীতে প্রায় ৩৫ হাজার গরু জবাই হয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) এ কথা জানান মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম। তিনি বলেন, পুরো রমজান মাস জুড়ে সারা দেশে সাড়ে পাঁচ থেকে ছয় লাখ গরু-ছাগল জবাই হয়েছে। এরমধ্যে ঢাকায় প্রায় এক লাখ গরু-ছাগল জবাই হয়েছে। আর চাঁদরাতে সবোর্চ্চ ৩৫ হাজার গরু জবাই হয়। রবিউল আলম বলেন, রোজার মাসে মানুষ মাংস কম খায় কিন্তু ঈদ উপলক্ষে গরু জবাই বেশি হয়।বিস্তারিত পড়ুন

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে হাজার হাজার মুসল্লি অংশ নিয়েছেন। নামাজ শেষে খুতবা পেশ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। শুক্রবার (১৪ মে ) সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন মুয়াজ্জিন হাফেজ কারী কাজী মাসুদুর রহমান। নামাজের আগে দূর দূরান্ত হতে মুসল্লিরা বায়তুল মোকাররমবিস্তারিত পড়ুন

মনিরামপুরের ঝাঁপায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের ৪ হাজার ৪৪৩ পরিবার পেলেন প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার নগদ ৪৫০ টাকা। বুধবার ও বৃহস্পতিবার দিনব্যাপী ঝাঁপা ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর এ উপহার জনপ্রতি ৪৫০ টাকা বিতরণ করেন ইউনিয়ন চেয়ারম্যান সামছুল হক মন্টু। এ সময় উপস্থিত ছিলেন- ইউপি সচিব এনামুল কবির, ট্যাগ অফিসার ভগিরথ চন্দ্র, ইউপি সদস্য আব্দুল রশিদ, ইউপি সদস্য আব্দুল গফুর, তাজু হোসেন, আকবর আলী, লাকী খাতুন, ডিজিটিল সেন্টারের উদ্যোক্তা তোহামী ইসলাম সোহাগ, এনজিও প্রতিনিধিবিস্তারিত পড়ুন

চুরি করা গরু অর্ধেক দামে কসাইয়ের কাছে বিক্রি, জবাইয়ের সময় ধরা

গভীর রাতে গরু চুরি করে অর্ধেক দামে কসাইয়ের কাছে বিক্রি। আর রাতেই সেই গরু জবাইয়ে সময় কসাইকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১৩ মে) ঘটনাটি ঘটে বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামে। অভিযুক্ত চোর ওই গ্রামের সুবাসের ছেলে শিমুল এবং তার সহযোগী একই এলাকার পাটবাড়ি গ্রামের সিরাজ কসাইয়ের ছেলে সেলিম। গরুর মালিক বড়আঁচড়া গ্রামের সাজুল সরদার জানান, রাতে সেহরি খাওয়ার পর গোয়াল ঘরে গিয়ে দেখি একটি গরু নেই। পরে স্বজনদের নিয়ে খুঁজতেবিস্তারিত পড়ুন

ঈদ উদযাপন যাতে সংক্রমণ বৃদ্ধির উপলক্ষ হয়ে না ওঠে : প্রধানমন্ত্রী

ঈদ উদযাপন যাতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির উপলক্ষ হয়ে না ওঠে, সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুরোধ জানান। তিনি বলেন, গত এক বছরের বেশি সময় ধরে বিশ্ব এক গভীর সঙ্কটের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। কোভিড-১৯ নামক এক মরণঘাতী ব্যাধি মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতাসম্পন্ন এই ভাইরাস একদিকে যেমন অগণিত মানুষের জীবন কেড়েবিস্তারিত পড়ুন

মোবাইল-সিম-ইন্টারনেটের ওপর বাজেটে ভ্যাট-ট্যাক্স কমবে কি?

ডিজিটাল বাংলাদেশের সুবিধা আরো বেশি করে ছড়িয়ে দিতে আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেটে মোবাইল, সিম, ইন্টারনেটের ওপর আরোপিত উচ্চ ভ্যাট বা মূল্য সংযোজন কর, ট্যাক্স (আয় বা লভ্যাংশরে ওপর প্রদেয় কর) কমানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ খাতে উচ্চ হারের ভ্যাট ও ট্যাক্স গ্রামীণ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার অন্তরায় বলে মনে করছেন তারা। আর কম্পিউটার পণ্যে আমদানি শুল্ক ও মূসক আগের মতো রাখার দাবি আসলেও দেশে তৈরি আরো উৎসাহিত করতে আমদানির ওপরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ছয়ঘরিয়ায় ঈদ উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে

সাতক্ষীরার ছয়ঘরিয়া দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে ঈদুল ফিতর উপলক্ষে বিবাহিত অবিবাহিত এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামি ১৫ ই মে রোজ শনিবার বিকাল ৩ ঘটিকা হইতে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ছয়ঘরিয়া দক্ষিণপাড়া যুব সংঘ আয়োজিত এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়ছে। উক্ত খেলায় একদিকে অংশগ্রহণ করবে ছয়ঘরিয়া বিবাহিত ক্রিকেট একাদশ অপরদিকে প্রতিদন্দীতা করবে অবিবাহিত ক্রিকেট একাদশ। খেলায় চ্যাম্পিয়ন দলের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। সেরা খেলোয়াড়, সেরা ব্যাটসম্যান, সেরাবিস্তারিত পড়ুন

করোনার টিকা নিলে ১০ লাখ ডলার পুরস্কার!

বৈশ্বিক মহামারি করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকার উপর জোর দেওয়া হচ্ছে। তবে অসচেতনতা ও অনাগ্রহের কারণে টিকা নিতে অনীহা রয়েছে অনেকের। বিশেষ করে মার্কিনিদের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা কম। দেশটিতে এবার মানুষজনকে টিকা নিতে আগ্রহী করতে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, নিজ রাজ্যের বাসিন্দাদের টিকা নিতে উদ্বুদ্ধ করতে ১০ লাখ ডলার নগদ দেয়া হবে ঘোষণা দিয়েছে ওহাইও। তবে এই পুরস্কার সবার জন্য নয়।বিস্তারিত পড়ুন

৪ দিনের রিমান্ডে মিতু হত্যার আসামি সাইদুলের

চট্টগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি সাইদুল ইসলাম সিকদার শাকুকে চার দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই। বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার (১২ মে) রাতে শাকুকে রাঙ্গুনিয়ার রানীরহাট বাজার থেকে গ্রেফতার করে র‌্যাব। একইদিন মিতুর বাবা মোশাররফ হোসেনের পাঁচলাইশ থানায় দায়ের করা মামলায় শাকু সাত নম্বর আসামি। ২০১৬বিস্তারিত পড়ুন

ত্রাস সৃষ্টিতে হেফাজতকে মদদ দিয়েছিলো বিএনপি: ওবায়দুল কাদের

ঈদকে সামনে রেখে করোনাকালীন এই সংকটে রাজনৈতিক ব্লেম গেম থেকে বিরত থাকা সবার দায়িত্ব ও কর্তব্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৩ মে) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব সরকারের সমালোচনার নামে এমন সব বিষয়ে অবতারণা করেন, যার জবাব আওয়ামী লীগকে দিতে হয়; যদিও আমরা যা জানতে চাই, তার জবাব তাদের কাছে পাই না। তিনি বলেন, বেগমবিস্তারিত পড়ুন