রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনার টিকা নিলে ১০ লাখ ডলার পুরস্কার!

বৈশ্বিক মহামারি করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকার উপর জোর দেওয়া হচ্ছে। তবে অসচেতনতা ও অনাগ্রহের কারণে টিকা নিতে অনীহা রয়েছে অনেকের। বিশেষ করে মার্কিনিদের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা কম। দেশটিতে এবার মানুষজনকে টিকা নিতে আগ্রহী করতে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, নিজ রাজ্যের বাসিন্দাদের টিকা নিতে উদ্বুদ্ধ করতে ১০ লাখ ডলার নগদ দেয়া হবে ঘোষণা দিয়েছে ওহাইও। তবে এই পুরস্কার সবার জন্য নয়। বরং সৌভাগ্যবান পাঁচজন এই পুরস্কার পাবেন। আর সেই পাঁচজনকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হবে।

ওহাইও’র গভর্নর মাইক ডিওয়াইন বলেছেন, টিকা নিয়েছেন এমন প্রাপ্তবয়স্ক বাসিন্দারা কেবল এই লটারির জন্য বিবেচ্য হবেন। তিনি জানান, পাঁচ সপ্তাহ ধরে এই লটারির মাধ্যমে পুরস্কার ঘোষণা করা হবে। প্রথম সপ্তাহের পুরস্কার ঘোষণা করা হবে ২৬ মে।

ডিওয়াইন জানান, কেন্দ্রীয় সরকার এই লটারির পুরস্কারের টাকা দেবে। আর সেটা সরকারের করোনাভাইরাস রিলিফ ফান্ড থেকে দেওয়া হবে। বিশ্বের যেসব দেশে করোনার টিকাদান কর্মসূচি চলছে, তাদের মধ্যে যুক্তরাষ্ট্র অনেকটাই এগিয়ে। যুক্তরাষ্ট্র তাদের প্রাপ্তবয়স্ক জনসংখ্যা ৫৮.৭ শতাংশ মানুষকে টিকা দিয়েছে।

বিশ্বে করোনায় আক্রান্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ২০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। তবে দেশটিতে করোনার সংক্রমণ রোধে টিকাকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী ৪ জুলাইয়ের আগে দেশের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে টিকা দেওয়ার লক্ষ্য হাতে নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

একই রকম সংবাদ সমূহ

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যামবিস্তারিত পড়ুন

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

  • অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী