শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কিমের ‘প্লেজার স্কোয়াডে’ ২৫ সুন্দরী, কী যোগ্যতায় নেয়া হয় তাদের

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নিয়ে বিতর্কের যেন শেষ নেই। কিছু দিন পর পরই তাকে নিয়ে নতুন নতুন বিতর্ক ছড়িয়ে পড়ে। দেশটি থেকে পালিয়ে আসা এক তরুণীর দেওয়ার তথ্যের জেরে এবার নতুন বিতর্কের মুখে কিম।

ডেইলি মিররের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা এক তরুণী ইওনমি পার্ক দেশটির নেতা কিম জং উন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পার্ক দাবি করেছেন, কিম জং-উন তার ‘প্লেজার স্কোয়াড’ এর জন্য প্রতি বছর ২৫ জন কুমারী মেয়েকে বেছে নেন।

তিনি দাবি করেছেন, ওই তরুণীদের চেহারা এবং রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে বাছাই করা হয়। তিনি আরও প্রকাশ করেছেন, তাকে কিমের ‘প্লেজার স্কোয়াড’ এর জন্য দুবার বাছাই করা হয়েছিল, কিন্তু তার পারিবারিক অবস্থার কারণে তাকে নির্বাচিত করা হয়নি।

পার্ক জানান, তারা প্রতিটি শ্রেণিকক্ষ পরিদর্শন করে এবং এমনকি তারা স্কুলেও যায় যাতে কোনো সুন্দরী মিস না হয়ে যায়। একবার সুন্দরী মেয়েদের খোঁজ পেলে তারা প্রথমেই তাদের পারিবারিক অবস্থা এবং তাদের রাজনৈতিক অবস্থা পরীক্ষা করে। উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা বা দক্ষিণ কোরিয়া বা অন্যান্য দেশে আত্মীয়-স্বজন আছে এমন কোনো মেয়েকে তারা তালিকা থেকে সরিয়ে দেয়।

তিনি দাবি করেন, মেয়েরা একবার নির্বাচিত হলে তারা কুমারী কিনা তা নিশ্চিত করার জন্য তাদের ডাক্তারি পরীক্ষা করানো হয়। কঠোর পরীক্ষার পর উত্তর কোরিয়া জুড়ে শুধু কিছু মেয়েকে পিয়ংইয়ং পাঠানো হয় যেখানে তাদের একমাত্র উদ্দেশ্য স্বৈরশাসকের ইচ্ছা পূরণ করা।

এই দলটিকে তিনটি স্বতন্ত্র ভাগে বিভক্ত করা হয়, একটি দলের কাজ ম্যাসেজ এবং অন্যটি গান ও নাচের প্রশিক্ষণপ্রাপ্ত। তৃতীয় দলের কাজ স্বৈরশাসক এবং অন্যান্য পুরুষদের যৌন ইচ্ছা পূরণ করা। স্বৈরশাসকের সেবা করার জন্য সবচেয়ে আকর্ষণীয় মেয়েদের নির্বাচন করা হলেও অন্যদের নিম্ন-পদস্থ জেনারেল এবং রাজনীতিবিদদের সন্তুষ্ট করার জন্য নিয়োগ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, একবার স্কোয়াডের সদস্যরা ২০ বছরের মাঝামাঝি পৌঁছে গেলে তাদের প্রয়োজন শেষ হয়ে যায়। তাদের মধ্যে কেউ কেউ প্রায়শই নেতার দেহরক্ষীদের বিয়ে করে নেয়।

পার্ক ব্যাখ্যা করেছেন যে, এই ‘প্লেজার স্কোয়াড’ এর উৎপত্তি ১৯৭০-এর দশকের কিম জং-উনের বাবা, কিম জং-টু -এর যুগ থেকে। যিনি বিশ্বাস করতেন যে, ‘যৌন ঘনিষ্ঠতা তাকে অমরত্ব দেবে।’ তবে তিনি ২০১১ সালে ৭০ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান।

একই রকম সংবাদ সমূহ

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ