শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ‘রেড লাইন’ নেই: ব্লিঙ্কেন

এমন কোনো ‘রেড লাইন’ বা বৈরী সীমারেখা নেই, যেটি অতিক্রম করলে ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নষ্ট হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, তবে আমরা রাফায় তাদের পূর্ণমাত্রার অভিযান শুরুর বিষয়ে সতর্ক করেছি।

এনবিসির ‘মিট দ্য প্রেস’ শোতে রোববার গাজার দক্ষিণের শহর রাফা ইস্যুতে বাইডেনের নীতির পক্ষে যুক্তি দিতে গিয়ে এ কথা বলেন তিনি।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক খবরে বলা হয়েছে, ব্লিঙ্কেন মনে করেন ১৫ লাখ বাসিন্দার আশ্রয়স্থল রাফা শহরে সর্বাত্মক ইসরাইলি হামলায় হামাস নির্মূল হবে না; বরং সেখানে একটি জাতিগত বিদ্বেষ ছড়িয়ে পড়বে। এতে প্রাণ হারাবে বেসামরিক মানুষ। ইসরাইলকে সতর্ক করার পাশাপাশি ব্লিঙ্কেন বারবার ৭ অক্টোবর থেকে তেলআবিবকে বাইডেন প্রশাসনের সমর্থনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। রাফা শহরে লাখ লাখ বেসামরিক লোকজনের আশ্রয়স্থল হওয়ায় তেলআবিবকে সেখানে স্থল অভিযান থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলকে অস্ত্র বন্ধের হুমকির বিষয়ে জানতে চাইলে ব্লিঙ্কেন বলেন, দেখুন যখন ইসরাইলের কথা আসে, তখন তাদের সঙ্গে আমাদের সম্পর্কের কোনো ‘রেড লাইন’ বা বৈরী সীমারেখা নেই।

একই রকম সংবাদ সমূহ

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের

চীনের শেনঝেন শহরে প্রায় ৯০ মিনিট ধরে চলা ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শেষেবিস্তারিত পড়ুন

মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশটির সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার সদস্যকেবিস্তারিত পড়ুন

  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা
  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
  • খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
  • রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী
  • মোদীর বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুলের
  • ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার