শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল স্থলবন্দরে ৫ দিন আমদানি-রফতানী রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি : ভারতের পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন, বুদ্ধ পূর্ণিমা ও উপজেলা পরিষদ নির্বাচনের কারণে আগামীকাল শনিবার থেকে বুধবার পর্যন্ত ৫ দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানী রপ্তানি বন্ধ থাকবে। এদিকে এ নির্বাচন কারণে ১৭ তারিখ তারিখ সন্ধ্যা ৬টা থেকে আগামী ২০ তারিখ সন্ধ্যা ৭টা পর্যন্ত বেনাপোল দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপারে বিধি নিষেধ আরোপ করেছেন ভারত সরকার। বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারে বিধি নিষেধের এই তিন দিনে বাংলাদেশ থেকে নতুন কোন পাসপোর্ট যাত্রী ভারতে প্রবেশ করতে পারবে না। তবে মেডিকেল ভিসা নিয়ে কোন পাসপোর্ট যাত্রী যেতে চাইলে সে ভারতের প্রবেশ করতে পারে। বাংলাদেশে অবস্থানকারী ভারতীয় যাত্রীরা এই তিন দিনে ভারতে প্রবেশ করতে পারবে। তবে ভারতে অবস্থানকারী বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা এই তিন দিনে বাংলাদেশে ফিরে আসতে পারবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম জানান, ভারতীয় থেকে একটি পত্রের মাধ্যমে লোকসভা নির্বাচনের কারণে তিন দিন যাত্রী পারাপার বিধি নিষেধ আরোপের বিষয়ে ভারতের পেট্রাপোল ইমিগেশন জানিয়েছেন। এ তিন দিনে নতুন কোন যাত্রী ভারতের প্রবেশ করতে পারবে না । তবে বাংলাদেশে অবস্থানকারী ভারতীয় পাসপোর্ট যাত্রীরা ভারতে ফিরে যেতে পারবে এবং বাংলাদেশিরা মেডিকেল ভিসা নিয়ে ভারতে যেতে পারবে। বন্ধের এই তিন দিনে ভারতে অবস্থানকারী কোন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী দেশে ফিরে আসতে পারবে না বলে তিনি জানান। ২১ তারিখ সকাল থেকে দু’দেশের মধ্যে যাত্রী পারাপার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

এ ব্যাপারে বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম জানান, ভারতীয় লোকসভা নির্বাচন, বৌদ্ধ পূর্ণিমার ছুটি ও শার্শা উপজেলা পরিষদ নির্বাচনের কারণে বেনাপোল বন্দর দিয়ে শনিবার থেকে বুধবার পর্যন্ত আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার থেকে পুনরায় দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

একই রকম সংবাদ সমূহ

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন