রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদুল ফিতর উপলক্ষে চাঁদরাতে ৩৫ হাজার গরু জবাই

ঈদুল ফিতর উপলক্ষে চাঁদরাতে রাজধানীতে প্রায় ৩৫ হাজার গরু জবাই হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মে) এ কথা জানান মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম।

তিনি বলেন, পুরো রমজান মাস জুড়ে সারা দেশে সাড়ে পাঁচ থেকে ছয় লাখ গরু-ছাগল জবাই হয়েছে। এরমধ্যে ঢাকায় প্রায় এক লাখ গরু-ছাগল জবাই হয়েছে। আর চাঁদরাতে সবোর্চ্চ ৩৫ হাজার গরু জবাই হয়।

রবিউল আলম বলেন, রোজার মাসে মানুষ মাংস কম খায় কিন্তু ঈদ উপলক্ষে গরু জবাই বেশি হয়। ঈদে মাংস বেশি খাওয়া পড়ে। ঈদের সময় গরু জবাই বেশি হয় মফস্বলে। কারণ মানুষ ঈদের সময় বাড়িতে চলে যায়।

বছরে প্রায় ৬৫ লাখ গরু জবাই হয়। আর খাসি জবাই হয় ৮০ লাখ। সারা বছর মোট দুই কোটি ২০ লাখ গরু ও ছাগল কুরবানিসহ জবাই হয়।

মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব বলেন, প্রতিমাসে পাঁচ লাখ গবাদি পশু জবাই হয়। রোজার ঈদ উপলক্ষে আরও এক লাখ বেশি জবাই হয়। ছয় লাখের মধ্যে রমজান মাসে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনার মত বিভাগীয় শহরগুলোতে তিন লাখ, আর অন্য জেলাগুলোতে আরও তিন লাখ গবাদি পশু জবাই হয়।

তিনি বলেন, রমজান মাসে ঢাকাতে প্রায় এক থেকে দেড় লাখ গবাদি পশু জবাই হয়।

এদিকে দাম নির্ধারিত না থাকায় বৃহস্পতিবার (১৩ মে) বাজার ভেদে প্রতিকেজি গরুর মাংস ৬০০-৬৫০ ও প্রতিকেজি খাসির মাংস ৯০০-৯২০ টাকায় বিক্রি হয়েছে। অন্যদিকে বাড়তি দাম দিয়ে মাংস কিনে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।

এ প্রসঙ্গে ক্রেতা রবিউল বলেন, এবারের রোজা ও ঈদ উপলক্ষে মাংসের কোনো মূল নির্ধারণ করা হয়নি। মাংসের বাজারে চলছে হরিলুট। এই বাজার অসাধু কারবারিরা নিয়ন্ত্রণ করছে। এখন মাংস ব্যবসায়ীরা যে যেভাবে পারছেন জনসাধারণের পকেট কেটে আদায় করছেন।

একই রকম সংবাদ সমূহ

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

কোনো দেশ অবৈধভাবে পরিচালিত হলে সেখানে জনগণের অভ্যুত্থান ঘটে : রাজনাথকে রিজভী

‘বাংলাদেশে যেভাবে সরকার উৎখাত করা হয়েছে, ভারতেও তেমন চক্রান্ত চলছে’— ভারতের প্রতিরক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন

  • কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০
  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি