মে, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কলারোয়ায় অসহায় নেতাকর্মীদের মাঝে যুবদলের ঈদ সামগ্রী বিতরণ

কলারোয়ার হেলাতলা ইউনিয়নে অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্থানীয় যুব ও ছাত্রদল। বুধবার বিকেলে উপজেলার হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইফতারের পূর্বে উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সাবেক ছাত্রনেতা ও কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু জাফরের তত্ত্বাবধানে ইউনিয়নের অসহায় ও গরীব নেতাকর্মীদের মাঝে ৩শ প্যাকেট ঈদ সামগ্রী বিতরণ করা হয়।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আন্তর্জাতিক নার্স দিবসে র্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরায় সামেক হাসপাতালে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ কতৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের নার্সিং সুপার ভাইজার অপর্ণা গাইন। সভায় প্রধান অতিথির আলোচনা করেন সামেক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: কুদরত ই খোদা। আলোচনা করেন, অপর্ণা রাণী পাল, নাজনিন আক্তার, আঞ্জুমান আরা বেগম, তাসলিমা খাতুন, সেলিনা খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে হাসপাতাল চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ গণপাঠাগারের জন্য বই দিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার কালিগঞ্জ রাজস্ব অফিস গণপাঠাগারের জন্য বই দিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। বুধবার (১২ মে) বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের পক্ষে বই হস্তান্তর করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। কালিগঞ্জ রাজস্ব অফিস গণপাঠাগার কার্যালয় মুক্তিযুদ্ধের চেতনায় ২৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার বই হস্তান্তর করেন তিনি। বইগুলো গ্রহণ করেন পাঠাগারের সহ-সভাপতি সাহিত্যিক আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন গণপাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাফর ইব্রাহিম যুগ্মসাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
রিমান্ডে সাবেক এসপি বাবুল

চট্টগ্রামের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলায় স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে ৫ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১২ মে) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহানের আদালত এই আদেশ দেন। এর আগে একই দিন দুপুরে বাবুল আকতারকে প্রধান আসামি করে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় নতুন একটি মামলা দায়ের করেছেন মিতুর বাবা মোশাররফ হোসেন। মিতু হত্যা মামলায় এত দিন ধরে তার স্বামী ও সাবেক পুলিশ সুপার বাবুল আকতার বাদীবিস্তারিত পড়ুন
ইসরায়েলকে শিক্ষা দিতে পুতিনকে এরদোয়ানের ফোন

গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমাবর্ষণ চলছেই। এতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। আহত হয়েছেন এক হাজারের বেশি। এ হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে ইসরায়েলকে শিক্ষা দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বুধবার (১২ মে) তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। পুতিনের সঙ্গে ফোনালাপে তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ইসরায়েলকে থামাতে এবং ‘পাল্টা শিক্ষা’ দিতে হবে। আঙ্কারা ইতোমধ্যেবিস্তারিত পড়ুন
‘যে যেমনে পারে চলে গেল’, মর্মাহত স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষের ঢল দেখে তিনি মর্মাহত হয়েছেন। উপহার হিসেবে বাংলাদেশকে চীনের দেওয়া পাঁচ লাখ ডোজ করোনার টিকা হস্তান্তর উপলক্ষে বুধবার (১২ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে। মানুষ যেভাবে বাড়িতে গেল, তাতে আমরা খুবই মর্মাহত হলাম। সরকার তো চেষ্টা করেছে মানুষকে সুরক্ষিত রাখার। সে জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল। কিন্তু মানুষ সেই সুরক্ষা মানল না।বিস্তারিত পড়ুন
ফেরি থেকে নামার সময় পদদলিত হয়ে পাঁচজনের মৃত্যু

মুন্সিগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে দুটি ফেরি থেকে নামার সময় যাত্রীদের প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছের আরও ১৫ যাত্রী। বুধবার (১২ মে) শিমুলিয়া থেকে বাংলাবাজার যাওয়ার পথে শাহ পরান ও এনায়েতপুরী নামে দুটি ফেরিতে এ দুটর্ঘনা ঘটে। এরমধ্যে শাহ পরানে একজন ও এনায়েতপুরীতে চারজন মারা যান। পুলিশ জানিয়েছে, বেলা পৌনে ১১টায় শিমুলিয়া ফেরিঘাট থেকে প্রায় তিন হাজার যাত্রী নিয়ে শাহ পরান নামের একটি রো রো ফেরি রওনাবিস্তারিত পড়ুন
বাবুলের ‘পরকীয়ার’ বলি মিতু, অভিযোগ শ্বশুরের

সাবেক পুলিশ সুপার বাবুল আকতারের সঙ্গে এক এনজিও কর্মীর পরকীয়া ছিল। এ কারণেই মিতুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন মাহমুদা খানম মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন। বুধবার (১২ মে) দুপুরে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় বাবুলসহ ৮ জনকে আসামি করে হত্যা মামলা করার পর মোশাররফ হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন। মিতুর বাবা জানান, পরকীয়ার বিষয়টি জানাজানি হলে মিতুর সঙ্গে বাবুলের ঝগড়া হয়। মারা যাওয়ার আগে ঘটনাটি মিতু তাদের জানিয়েছিল। বিষয়টিবিস্তারিত পড়ুন
‘স্ত্রীকে হত্যায় তিন লাখ টাকা দিয়েছিলেন বাবুল’

সাবেক পুলিশ সুপার বাবুল আকতার তার স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করতে আসামিদের তিন লাখ টাকা দিয়েছিল বলে আদালতে দেওয়া দুই সাক্ষীর জবানবন্দি ও পিবিআইয়ের তদন্তে এ তথ্য উঠে এসেছে। এ ছাড়া চূড়ান্ত প্রতিবেদনে ও নতুন মামলায় লেনদেনের কথা উল্লেখ আছে। বুধবার (১২ মে) মামলার তদন্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বাবুল আকতার স্ত্রীকে হত্যা করার তিন দিন পর তার ব্যবসায়িক অংশীদার সাইফুল হককে বলেন, তারবিস্তারিত পড়ুন
সংঘাত বন্ধে জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের

ইসরায়েল-ফিলিস্তিনকে সংঘাত বন্ধের যে আহ্বান জাতিসংঘ জানিয়েছিল তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। বুধবার (১২ মে) ফিলিস্তিন সূত্রের বরাতে এ খবর জানিয়েছে সংবাদসংস্থা আনাদোলু। মঙ্গলবার (১১ মে) জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াবিষয়ক বিশেষ দূত টর ভেনেসল্যান্ড বলেন, আমরা একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাচ্ছি। অবিলম্বে তা বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, এই সহিংসতা নিরসনে দু’পক্ষের নেতাদের দায়িত্ব নিতে হবে। কারণ ধ্বংসাত্মক এ হামলার শিকার হচ্ছে শিশু ও নারীরাও। সোমবার (১০ মে) থেকে হামাসের রকেটবিস্তারিত পড়ুন

