রবিবার, জুন ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কুলিয়ায় টানা চার ঘন্টা বসিয়ে রেখে ৩০ টাকার সদস্যদের ৬০ টাকার ত্রাণ

বিশিষ্টজনদের অতিথি বানিয়ে এবং গ্রামের সহজ সরল মহিলাদের বোকা বানিয়ে তাদের নিকট থেকে সদস্য ফি হিসেবে ৩০ টাকা নিয়ে তাদেরকে ৬০ টাকার হাস্যকর ত্রাণ বিতরণ করা হয়েছে। জানা গেছে, দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা গ্রামে বড় খোকার মেয়ে আছমা পারভীন ও জামাই আব্দুল আলিম মিলে কিছুদিন পূর্বে সভাপতি ও সম্পাদক হয়ে প্রতিবন্ধী অধিকার সংস্থা নামে একটি সংস্থা খুলে সমাজের সুধিজনদের নিকট থেকে অর্থ সংগ্রহ করে আসছেন। গত ২৭ রমযান সোমবার সকালবিস্তারিত পড়ুন

শ্যামনগরে তুচ্ছ ঘটনার জেরে বটি দিয়ে বৃদ্ধাকে কুপিয়ে জখম করেছে প্রতিবেশী

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছালেহা বেগম (৫৫) নামের এক বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে জখম করেছে তার প্রতিবেশী। ঘটনাটি ঘটে বুধবার বেলা বারটার দিকে শ্যামনগর উপজেলার রামজীবনপুর গ্রামে। আহত বৃদ্ধাকে দুপুরের দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি নুরনগর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের হযরত আলীর স্ত্রী। আহতের ছেলে আইয়ুব আলী জানায়, বাড়িতে থাকা ছোট বাচ্চাদের নিয়ে তার মায়ের সাথে প্রতিবেশী হোসেন আলীর স্ত্রী আমেনা বেগমের বাদানুবাদ হয়। এসময় প্রতিবেশীর ছেলে তামিমবিস্তারিত পড়ুন

ময়মনসিংহের ভালুকায় বিয়ের দুই বছর পর স্ত্রীর ধর্ষণ মামলা

ময়মনসিংহের ভালুকায় দুই বছর সংসার করার পর মো. রাকিব মিয়া (২৩) নামে এক পোশাক শ্রমিকের নামে মামলা করেছেন তার স্ত্রী। এ ঘটনায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। রাকিব মিয়া উপজেলা বাদে পুরুড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন তিনি। মঙ্গলবার (১১ মে) রাতে তার স্ত্রী রাকিব মিয়াকে আসামি করে মামলা করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ভালুকা থানার ভারপ্রাপ্তবিস্তারিত পড়ুন

তালায় সরকারি ঈদ সহায়তা প্রদানে অনিয়মের অভিযোগ ওয়ার্ড সদস্য সামাদ সরদারের বিরুদ্ধে

কোভিড-১৯ এর দিতীয় ঢেউ থেকে সতর্ক থেকে সাস্থ বিধি মেনে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে ১৪শত ৬৬টি পরিবারের মাঝে ভিজিএফ এর আর্থিক সহায়তায় নগদ অর্থ বিতরন করা হয়। নগদ অর্থ পেয়ে খুশি অসহায় হতদরিদ্র পরিবারের সদস্যরা। আর এই অর্থ বিতরনের নামের তালিকা করায় অনিয়ম-দূর্নীতির অভিযোগ উঠেছে নগরঘাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য আঃ সামাদ সরদারের বিরুদ্ধে। তার বাড়িতে সরকারের নগদ অর্থ পেতে হত-দরিদ্ররা গিয়ে যোগাযোগ করলে তখন তিনি ও তার ছেলে রুবেলবিস্তারিত পড়ুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যায় জাতির উদ্দেশে শুভেচ্ছা ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। বুধবার (১২ মে) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (১৪ মে) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনেরবিস্তারিত পড়ুন

দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে এক ভিডিও বার্তায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার (১২ মে) সন্ধ্যায় তিনি এক ভিডিও বার্তায় ঈদ শুভেচছা জানান। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘প্রিয় দেশবাসী, আসসালামু ওয়ালাইকুম। একমাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। করোনাভাইরাস মাহমারীর এই দুঃসময়ে ঈদুল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। আসুন, সংযম ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। দেশ ও দেশেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশে ঈদ শুক্রবার

দেশের আকাশে বুধবার ১৪৪২ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এবার রোজা ৩০টি পূর্ণ হবে। আগামী শুক্রবার দেশে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভার সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দেশের কোথাও থেকে চাঁদ দেখার খবর না পাওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এবার রোজা ৩০ দিন পূর্ণ হতেবিস্তারিত পড়ুন

আলোকিত কলারোয়ার ঈদ সামগ্রী বিতরণ

যে ঈদ এলে গরীব দুঃখির চোখের পানি ঝরে, চাইনা সে ঈদ ফিরে আসুক সবার ঘরে ঘরে এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় সামাজিক সংগঠন আলোকিত কলারোয়া উদ্যোগে ১০০ জন পরিবহন শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বুধবার সকাল ১১টার দিকে কলারোয়া প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে ঈদ সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। সংগঠনের সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল খায়েরের পরিচালনায় উক্ত ঈদ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের টিম মেম্বর, মুরাদবিস্তারিত পড়ুন

টুন্টু সভাপতি, বাবু সম্পাদক

সাতক্ষীরা জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের কমিটি ঘোষণা

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ এর সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। ১২ মে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আহমেদ সাইফুল রহমান ছোটন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক স্বাক্ষরিত দলীয় প্যাডে বি,এম,পি,এল,জে,ক,সা,০৩,২০২১ নং স্মারকে ওই কমিটি ঘোষণা করা হয়। এসএম এনায়েত খান টুন্টুকে সভাপতি ও শেখ আব্দুল্লাহ বাবুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতি পদে কলারোয়ার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজে প্রভাষক শেখ মো. আলকামুনসহ রয়েছেন সাতজন। এতে দুটিবিস্তারিত পড়ুন

শিক্ষক ৫ ও কর্মচারী আড়াই হাজার টাকা

ঈদে নন-এমপিও শিক্ষকদের জন্য ৭৫ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর

করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের ঈদ উপহার হিসেবে প্রায় ৭৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে প্রত্যেক শিক্ষক পাবেন ৫ হাজার টাকা এবং প্রত্যেক কর্মচারী পাবেন আড়াই হাজার টাকা করে। বুধবার (১২ মে) প্রধানমন্ত্রীর কার্যলয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদেরও নগদ সহায়তা দেওয়ার একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠায় অর্থ মন্ত্রণালয়। তাতে শিক্ষকদের ৫০০০ টাকা করে এবং কর্মচারীদের ২৫০০ টাকা করেবিস্তারিত পড়ুন