শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশে ঈদ শুক্রবার

দেশের আকাশে বুধবার ১৪৪২ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এবার রোজা ৩০টি পূর্ণ হবে। আগামী শুক্রবার দেশে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

সভার সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দেশের কোথাও থেকে চাঁদ দেখার খবর না পাওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

এবার রোজা ৩০ দিন পূর্ণ হতে পারে এমনটা আগেই ধারণা করা হচ্ছিল। কারণ গতকাল মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শাওয়ালের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার সেখানে পালিত হবে ঈদুল ফিতর। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়।

এবারও ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে করোনা মহামারির প্রকোপের মধ্যে। ফলে সরকারের পক্ষ থেকে রয়েছে বিভিন্ন বিধি-নিষেধ। গতবারের মতো এবারও ঈদগাহের পরিবর্তে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে আদায় করতে হবে ঈদের জামাত। কোলাকুলি ও হ্যান্ডশেকেও রয়েছে নিষেধাজ্ঞা।

এবার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত হচ্ছে না। হচ্ছে না শত বছরের ঐতিহ্য ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের ঈদ জামাতও। তবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের মতো ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী

ওয়ার্ল্ড ব্যাংক ও এডিবির মত বহুজাতিক সংস্থার বাইরে একক রাষ্ট্র হিসেবে জাপানবিস্তারিত পড়ুন

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকারি প্রাথমিকবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের মধ্যে কেউ কেউ এখনো ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখছে, তাদের নানা ধরনেরবিস্তারিত পড়ুন

  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ফুটবল খেলার সময় মাঠেই অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন উপসচিব
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন
  • জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে : রিজভী